আন্তর্জাতিক ড্যান্স প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন
থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক ড্যান্স প্রতিযোগিতায় এক বিরল কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের সুরিন প্রোভিনস্-এর সুরিন রাজাবাথ ইউনিভার্সিটি আয়োজিত Surin International Dance Festival-2012' এ অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে ২১ সদস্যের একটি দল ১৪ জানুয়ারি থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়। গত ১৫-২৫ জানুয়ারি পর্যন্ত চলে ফেস্টিভ্যাল। বাংলাদেশ দল মোট নয়টি নৃত্য পরিবেশন করে এবং প্রতিযোগিতায় Performance award এবং Best Costume Award পেয়ে প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করেছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এবং ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার পিএমজেএফ।
-
ক্যাম্পাস


সাধারণ বিভাগ
আবহাওয়া

