Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইনডোর প্ল্যান্ট

আয়ান রায়হান
একটি গ্রামের শিশু, তার ঘুম ভাঙে ভোরের রোদেলা পরশ গায়ে মেখে। চোখ মেলেই সে এক দৌড়ে মিশে যায় সবুজ প্রকৃতির সঙ্গে। তার বেড়ে ওঠা এই প্রকৃতির হাত ধরে। কিন্তু আমরা শহুরে মানুষ একটি বাক্সবন্দি জীবনযাপন করছি। চার দেয়ালের মাঝে ডিম লাইটের মিটিমিটি আলোতে চোখ বুজতে হয় আমাদের। আর চোখ মেলেই দেখতে হয় মাথার ওপর সিলিং ফ্যান, পাশে টেবিলে রাখা চির সতেজ প্লাস্টিকের ফুল। এক দৌড়ে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। বৃথা চেষ্টা করলেও শক্ত সিমেন্টের দেয়ালের সঙ্গে মিশে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। প্রকৃতির সদ্য ফোটা গোলাপ ফুল না দেখলেও সরষে ফুল দেখতে পাবেন এটা নিশ্চিত। এবার আসুন আসল কথায়, প্রকৃতির পরশ পেতে হলে কি শহর ছেড়ে ছুটতে হবে গ্রামের পথে? না, ইচ্ছা করলে আপনি আপনার আপন আধারটিকেই দিতে পারেন প্রকৃতির চমত্কার রূপ গাছ-গাছালি আমরা সবাই ভালোবাসি। পরিমিত পরিসরের জায়গাতেও আমরা দিতে পারি আমাদের ভালোবাসার জিনিসটির অবস্থান।
সাজিয়ে রাখুন প্রকৃতির রূপে : যাদের উঠোনের আশপাশে কাঁচা জায়গা রয়েছে তাদের অবশ্যই ভাগ্যবান বলতে হবে। শহরের অনেকেই নিজ বাড়িতে আম গাছ, কলা গাছ, নারকেল গাছ লাগিয়ে থাকেন শখের বসে। যাদের সে সুযোগ নেই তারা বাসার ছাদে রাখতে পারেন টবের গাছগুলোকে। অথবা আপনার ঘরের পাশের বারান্দাটিকেও সাজিয়ে রাখতে পারেন সেঙ্গোনিয়াম, ক্যাকটাস, মানিপ্লান্ট, পাতাবাহার, কসমসসহ বিভিন্ন হ্যাঙ্গিং প্লান্ট দিয়ে। সে শখের ফুল ‘মে ফ্লাওয়ার’। যেন জ্বলন্ত অগ্নিগোলক, আপনার বারান্দার দু’পাশে দুটি রেখে দিন। চমত্কার দেখাবে।
গাছের কেয়ারি : গাছ শুধু লাগালেই হবে না, যত্নও করতে হবে পরিপূর্ণভাবে। গাছটি রাখতে হবে এমন স্থানে যেখানে আলো-বাতাস থাকবে সহনীয় পরিমাণে। দু’বেলা পানি দিতে হবে পরিমাণমত। গাছের জন্য গোবর সার উপকারী, তার পাশাপাশি হাড়ের গুঁড়া, সরিষার খৈল বেশ ভালো কাজ করে। গাছের রোগ-জীবাণু দূর করতে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে। যা পাবেন যে কোনো গাছের দোকানে। সপ্তাহে একবার করে আক্রান্ত গাছে স্প্র্রে করে দিন গাছটির সুস্থ হওয়া পর্যন্ত। তবে হ্যাঁ, স্প্রে করার সময় মুখে মাক্স লাগিয়ে নিন আপনার আত্মরক্ষার জন্য। নতুবা হিতে বিপরীত হতে পারে।
আপনার ঝুল বারান্দাটি সাজাতে গাছ পাবেন শহরের যে কোনো নার্সারিতে। তবে কি গাছ কিনবেন তা নির্ভর করবে আপনার পছন্দের ওপর। গাছ রাখার জন্য টব, ছোট পটারিও কিনে নিন। যেন নতুন কেনা গাছ নিয়ে ঝামেলা পোহাতে না হয়। আপনার অন্দরটি রাখুন সবুজ, পরিপাটি আর সতেজ। ফুলের নানা রংয়ে রাঙিয়ে দিন আপনার আপন ভুবন।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?