মুখ ধোয়ারও আছে নিয়ম!
সোহরাব আলম
মুখের সৌন্দর্য রক্ষা এবং স্বাস্থ্যসম্মতভাবে মুখ ধোয়ার জন্য কিছু নিয়ম-কানুন জানা খুবই গুরুত্বপূর্ণ। সতেজ থাকার জন্য নিয়মিত মুখ ধোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক নিয়মে নিয়মিত মুখ না ধোলে তা মুখের চামড়ার ক্ষতির কারণ হতে পারে। আপনাকে ব্রণের মতো অস্বস্তিকর সমস্যায়ও পড়া লাগতে পারে। শুধু নিয়ম মেনে মুখ ধোয়ার ব্যত্যয় ঘটলে হঠাত্ করেই মুখে ব্রণের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। নিয়ম না মেনে মুখ ধোয়ার ফলেই অধিকাংশ ক্ষেত্রে ব্রণ ওঠার ঘটনা ঘটে। ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মুখ ধোয়ার ক্ষেত্রে মানতে পারেন কিছু সাধারণ নিয়ম।
তুলে ফেলুন মুখের মেকআপ : যে কোনো প্রয়োজনেই আপনি মেকআপ নিয়ে থাকতে পারেন। সারাদিনের প্রয়োজন শেষে তুলার বলের সাহায্যে সেই মেকআপ তুলে ফেলুন। মেকআপ তুলে ফেলার পর ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন।
ব্যবহার করুন কুসুম গরম পানি : মুখ ধোয়ার সময় কুসুম গরম পানি ব্যবহার করুন। অত্যধিক গরম বা খুব ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুলে তা চামড়ার জন্য ভালো নয়।
শক্ত সাবান এড়িয়ে চলুন : মুখ ধোয়ার সময় কখনও শক্ত সাবান ব্যবহার করবেন না। নরম ও কোমল সাবান যেগুলোর মধ্যে আদর্শ সাবানের সব উপাদান বিদ্যমান, এমন সাবান ব্যবহার করুন।
মুখটাকে ঘষুন : হাতের তালু এবং আঙ্গুলের সাহায্যে মুখটাকে ভালোভাবে ঘষতে থাকুন। মুখ পরিষ্কার করার মানসিকতা নিয়ে তা দীর্ঘক্ষণ ঘষুন।
এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন : মুখের সঠিক পরিচর্যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়। ব্যবহার্য সাবান কিংবা অন্য কোনো পরিষ্কারক যা আপনি ব্যবহার করেছেন, তা কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
নরম কাপড়ে মুখ মুছুন : মুখ ধোয়ার পর পরিষ্কার নরম তোয়ালে, গামছা বা অন্য কোনো নরম কাপড়ের সাহায্যে মুছে ফেলুন। তবে এসময় খুব জোরে মুখ না ঘষাই ভালো।
ব্যবহার করুন অ্যালকোহলমুক্ত টোনার : অ্যালকোহল ত্বকের জন্য ক্ষতিকর। মুখের ত্বকের ক্ষেত্রে আরও সাবধানী হতে হবে। তাই অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করুন।
সবশেষে ব্যবহার করুন ময়েশ্চারাইজার : ত্বকের আর্দ্রতা বজায় রেখে সজিব থাকতে চান? তাহলে ব্যবহার করুন ময়েশ্চারাইজার।
উপরোক্ত নিয়মে মুখ ধুলে নিঃসন্দেহে মুখ থাকবে উজ্জ্বল ও মায়াবী।

-
আমার জীবন

সাধারণ বিভাগ
আবহাওয়া