মে ন’ স ক র্ণা র : কেমন বেল্ট চাই
বেল্ট বা কোমরবন্ধ পরা শুরু অনেক আগে থেকেই। মূলত লুজ প্যান্টকে কোমরে আটকে রাখতেই এর ব্যবহার। বর্তমানে এর ব্যবহার শুধু প্যান্ট আটকে রাখাতেই সীমাবদ্ধ নেই। ফ্যাশন সচেতন পুরুষ, যারা ইন করেন তাদের কাছে বেল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু। পোশাক-আশাক অর্থাত্ প্যান্ট-শার্ট, কোট-টাই ইত্যাদির সঙ্গে মিলিয়ে বেল্ট পরতেই পছন্দ করেন ফ্যাশন সচেতন পুরুষরা।
প্রকারভেদে বেল্ট একেকজনের কাছে একেকটি পছন্দের। চামড়ার বেল্টের প্রতি সাধারণত সবাই দুর্বল থাকেন। শুধুই চামড়া নয়, বেল্ট আছে সুতা ও রেক্সিনের। রংয়ের দিক দিয়েও বেল্ট আছে অনেক প্রকারের। কালো, বাদামি, হলুদ, সাদা, লাল ইত্যাদি সাধারণ রংয়ের পাশাপাশি আনকমন রংয়ের বেল্টও পাওয়া যায়। তবে অধিকাংশ পুরুষেরই প্রধান পছন্দ কালো বেল্ট। কারণ যে কোনো রংয়ের প্যান্টের সঙ্গেই কালো বেল্ট পরা যায়। অবশ্য সাদা প্যান্টের সঙ্গে কালো বেল্ট না পরা হবে বুদ্ধিমানের কাজ। চামড়ার বেল্টের মধ্যে কালো, হলুদ ও বাদামি রংয়ের বেল্ট মানানসই। তাই বেল্ট পরার আগে এ বিষয়টা মাথায় রাখা উচিত।
‘বকলেস’ বেল্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। বেল্টের বকলেসের উপর অনেকটাই নির্ভর করে এর সৌন্দর্য। ছোট-বড়, উঁচু-নিচু, গোল-চারকোনাসহ বিভিন্ন সাইজের বকলেস পাওয়া যায়। ফরমাল ড্রেসে অবশ্যই সাধারণ মানের বকলেস ব্যবহার করতে হবে।
বেল্টের দরদাম কোনো নির্দিষ্ট ফ্রেমে ফেলে বলা যাবে না। তবে চামড়া, সুতা বা রেক্সিন যে ধরনের বেল্টই হোক না কেন কেনার সময় দরদাম করেই কিনতে হবে।
বেল্ট সর্বত্রই পাওয়া যায়। তবে ভালো মানের বেল্ট পেতে হলে যেতে হবে ভালো কোনো মার্কেটে।
সোহরাব আলম

-
আমার জীবন

সাধারণ বিভাগ
আবহাওয়া