Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দেয়ালিকা

দেশের মাটিতে বিদেশি সৈন্য—একি আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের অপমান নয়? স্বাধীনতার এতদিন পর এ কেমন স্বাধীন দেশ?
ফেরদৌস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশে আবার জঙ্গি নিয়ে জিকির শুরু হয়েছে। উদ্দেশ্য নিয়ে কেউ কি ভাবছেন? না কি শুধু চেয়ে দেখছেন বেতনভোগী বুদ্ধিজীবীরা?
আশরাফ-উল আলম, শাবিপ্রবি

বিচারপতিদের বিচার কে করবে? জনতা কি আদালত অবমাননার দায় নিতে পারে?
এম এহসানুল হাবিব
সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া, ০১১৯৫-২০০৬৮৫

হৃদয়ের ভেতরে যে ছোট্ট এক কামরার ঘর তা তোমারই অপেক্ষায় সাজিয়ে রেখেছি। নিতু একবার এসো প্লিজ।
আদর রহমান, ধানমন্ডি, ঢাকা

লিজা, দীপার পর এবার সম্রাট— আর কত অকালমৃত্যুর পর সড়ক নিরাপদ হবে?
নীরা, ইডেন কলেজ, ঢাকা

ক্যাম্পাস বন্ধুরা, অনেক সময় রাগ, অভিমান জমে থাকে মনের গহীনে। আবার অনেকে আপন মনে খোঁজে হারানো বাল্যবন্ধুটিকে, কারো অব্যক্ত থাকে স্বদেশ ভাবনা। তাই আর দেয়াল বা গাছের বাকলে নয়, দেয়ালিকায় ছোট্ট অথচ কঠিন সে সব লেখা ছাপা হবে। অবশ্যই ২০ শব্দের মধ্যে। স্পষ্ট হাতের লেখা সাদা কাগজ বা পোস্টকার্ডে অবশ্যই পূর্ণ ঠিকানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নামসহ পাঠাতে হবে নিচের ঠিকানায়। নাম প্রকাশে অনিচ্ছুক হলে জানাতে হবে। ইমেইল গ্রহনযোগ্য নয়।
বিভাগীয় সম্পাদক, আমার ক্যাম্পাস, দৈনিক আমার দেশ, ১০২,কাজী নজরুল ইসলাম এভিনিউ, বিএসইসি ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?