আর্কিওলজি ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু
সুস্মিতা অদিতি কানন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের একমাত্র প্রাতিষ্ঠানিক প্রত্নতত্ত্ব শিক্ষা ও চর্চাকেন্দ্র প্রত্নতত্ত্ব বিভাগে ২৩ মে যাত্রা শুরু করল আর্কিওলজি ডিবেটিং ক্লাব (এডিসি)।
বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে বিতর্ক কর্মশালা শেষে এই কমিটি ঘোষণা করেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান লাল। শুরুতে বিতর্কশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান লাল ও ড. কামরুল আহসান টিটু। উদ্বোধনী বক্তব্যে অতিথিদ্বয় নবগঠিত ক্লাবের শুভকামনা করেন। তারা বলেন, ‘আজ শিক্ষার্থীদের যখন যুক্তিবোধে শাণিত হওয়া প্রয়োজন, তখন তারা জড়িয়ে পড়ছে মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে। দুটি হল দখলের চেয়ে দুটি হলকে যুক্তি দিয়ে হারিয়ে দেয়া তার চেয়ে বেশি কৃতিত্বের। শিক্ষার্থীদের কাজ সেটাই হওয়া উচিত। অতিথিদ্বয় যুক্তিবোধে লালিত একটা সমাজ বিনির্মাণে আর্কিওলজি ডিবেটিং ক্লাব কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিতর্ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জুডো’র সাবেক সভাপতি মুকসিমুল আহসান অপু এবং জুডো’র সাধারণ সম্পাদক রেজাউল হক কৌশিক। কর্মশালা শেষে বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হয়। ‘আজি আকাশে...’ এ বিষয়ে অনুষ্ঠিত বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হন দেবাংশু কুমার ঘোষ, ১ম রানারআপ হন সজল এবং ৩য় রানারআপ হন সাইয়্যেদ মোহাম্মাদ তাইয়্যেব। বিভাগীয় সভাপতি ড. অসিত বরণ পাল এবং বিভাগের ছাত্র উপদেষ্টা জয়ন্ত সিংহ রায়কে উপদেষ্টা, নাজমুস সাকিব অণুকে সভাপতি এবং রেহনুমা তারান্নুমকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় আর্কিওলজি ডিবেটিং ক্লাব (এডিসি)।
এসময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জুডো) সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রণয়। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জুডো’র সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তাফহিম, মুকসিমুল আহসান অপু, শহীদুল ইসলাম তানজিল প্রমুখ।

সাধারণ বিভাগ
আবহাওয়া