Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নর্দান ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বনানী ক্যাম্পাসে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো গত ২২ মে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম শামসুল হক, বিশেষ অতিথি হিসেবে আইন অনুষদের ডিন প্রফেসর ড. এডব্লিউএম আবদুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. শেখ আশ্রাফ আলী। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোঃ বদিউজ্জামান, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ জামানুর রহমান এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মীর মোঃ আকরামুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম শামসুল হক বলেন, ‘মানসম্পন্ন উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। নর্দান ইউনিভার্সিটি গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যান্ডিং’-এর কাজটিই করে যাচ্ছে। তিনি নবাগত ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করে লেখাপড়া শিখে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একযোগে কাজ করতে উত্সাহিত করেন।’ প্রফেসর ড. এডব্লিউএম আবদুল হক বলেন, ‘বাংলাদেশে আইন শিক্ষার ক্ষেত্রে গরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কঠোরভাবে শিক্ষর মান সংরক্ষণের কারণে আইনের ছাত্রছাত্রীরা বার কাউন্সিল পরীক্ষায় ভালো করছে।’ প্রফেসর ড. শেখ আশ্রাফ আলী বলেন, ‘বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মিলনমেলা হচ্ছে নর্দান ইউনিভার্সিটি। যেখানে ভালোমানের শিক্ষক থাকে, সেখানে ভালো পড়ালেখা হবে এটাই স্বাভাবিক।’ ইঞ্জিনিয়ার মোঃ বদিউজ্জামান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার সব সুযোগ-সুবিধাসহ সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে নর্দান ইউনিভার্সিটি এরই মধ্যে ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।’


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?