Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ডিআইইউ এবং ট্যাফে প্রতিনিধিদলের অস্ট্রেলীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাত্

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন (ট্যাফে) প্রতিনিধিদল বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ড. জাস্টিন লি’র সঙ্গে ২ মে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান মোঃ সবুর খানের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে অ্যাসুনা ইন্টারন্যাশনাল কনসালটেন্স লি., অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মি. মাইক আর্থার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ ফখরে হোসেন, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান উপস্থিত ছিলেন। অ্যাসুনা ইন্টারন্যাশনাল কনসালটেন্স লি., অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মি. মাইক আর্থারের নেতৃত্ব টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন (ট্যাফে) থেকে আসা উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করে। ডিআইইউ’র সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্র শনাক্ত করাসহ বিভিন্ন ভৌত ও অবকাঠামোগত সুবিধা চিহ্নিত করাই এ পরিদর্শনের মূল লক্ষ্য।
প্রতিনিধিদল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবকাঠামো, ল্যাব, লাইব্রেরি, ল্যাবরেটরি ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে এবং খুব শিগগিরই ডিআইইউ’র সঙ্গে যৌথভাবে কিছু আন্তর্জাতিক মানের প্রোগ্রাম পরিচালনার ব্যাপারে চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?