Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

স্বল্প সময়ে রাশেদের গ্র্যাজুয়েশন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এসএসসি/ও লেভেল পাসের পর গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে সর্বনিম্ন ৬ বছর সময় লাগে। কিন্তু মাত্র ৪ বছরেই সেই কৃতিত্ব অর্জন করেছেন পারদানা কলেজ অব মালয়েশিয়ার শিক্ষার্থী এওয়াইএম রাশেদ খান। এটা সম্ভব হয়েছে শুধু পারদানা কলেজের ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রামের কারণে। রাশেদ ২০০৫ সালে এসএসসি পাসের পর এ কলেজের এক বছর মেয়াদি ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রাম (ইউএফপি) শেষ করেন। পরে পারদানা কলেজে বিবিএ’র ৬০ ক্রেডিট দুই বছরে ঢাকাতে সম্পন্ন করে ফাইনাল ইয়ার ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ইউকের নর্থ অ্যামব্রিয়া বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করছেন। এব্যাপারে রাশেদ বলেন, আমি ২০০৫ সালে যখন পারদানা কলেজে ভর্তি হই তখন ভাবিনি যে এত দ্রুত ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রামসহ ৬০ ক্রেডিট দুই বছরে সম্পন্ন করে ইউকের নামকরা নর্থ অ্যামব্র্রিয়া ইউনির্ভাসিটিতে পড়ার সুযোগ পাব এবং মাত্র চার বছরেই আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারব। আমার এ অর্জনের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে পারদানা কলেজ। আমি মনে করি, পারদানা কলেজ বাংলাদেশের অন্যতম সেরা এবং ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষক, শিক্ষাপদ্ধতি ও শিক্ষা ব্যবস্থাপনা সত্যই ব্যতিক্রমধর্মী ও অনন্য। আমি আমার শিক্ষকদের পরামর্শ মতো প্রথম থেকেই অধ্যয়ন করার চেষ্টা করতাম। পারদানা কলেজের লাইব্রেরি, কম্পিউটার ল্যাব নিঃসন্দেহে যুগোপযোগী। আমি পারদানা কলেজের ছাত্র হিসেবে ভাগ্যবান এবং গর্বিত মনে করছি। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ড. ওয়াং বলেন, সময় কম বলে ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রাম কোনো শর্টকাট পথ নয়। এটি গ্র্যাজুয়েশনের জন্য খুবই শক্তিশালী ফাউন্ডেশন প্রোগ্রাম। বাংলাদেশে আমরাই প্রথম ১৯৯৬ সাল থেকে এ প্রোগ্রামের মাধ্যমে বহু গ্র্যাজুয়েট তৈরি করেছি। যারা বর্তমানে বিশ্বের বড় বড় কোম্পানিতে চাকরি করছেন। এছাড়া ইউএফপি পড়াকালীন কোনো কোচিং বা প্রাইভেট পড়তে হয়নি। এতে করে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। ইউএফপি ছাড়াও পারদানায় রয়েছে বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম BBA, BIS, BA (Hons) Accounting (ACCA) Mobile Computing, IT, CS, Mass Communication বিস্তারিত জানতে যোগযোগ : ০১৮১৯-২৪৯৮২৪, ০১৮১৭-১৪১৭৭৭, ৯৮৮৮০৮৮। www.perdanacollege.com
গ্রন্থনা : মোশাররফ হোসেন


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?