স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সবে ইউসুফ
১১তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হচ্ছে তরুণ নির্মাতা ইউসুফ চৌধুরীর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যে গল্পের শেষ নেই ও অন্ধকারের গল্প।
সুবিধাবঞ্চিত মানুষের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র দুটিতে ফুটে উঠেছে সমাজের দুটি করুণ দিক। যে গল্পের শেষ নেই। চলচ্চিত্রে দেখানো হয়েছে হতদরিদ্র পরিবারের এক কিশোর কীভাবে সংসারের দায়িত্ব বহন করে। জীবনযুদ্ধে নেমে পড়া এ কিশোর কীভাবে মা ও ছোট ভাইকে নিয়ে সংসারে বেঁচে থাকছে। অপরদিকে অন্ধকারের গল্পে ফুটে উঠেছে দারিদ্র্যের কারণে পতিতাবৃত্তির কথা। যে বৃত্তি মানসিকভাবে গ্রহণ করতে না পেরে মায়ের ওপর প্রতিশোধস্বরূপ বেছে নেয় আত্মহত্যার পথ।
ইউসুফ চৌধুরী জানান, আগামী স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিনি ‘পতাকা’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।

-
সোনালি রুপালি

সাধারণ বিভাগ
আবহাওয়া