আইটেম গার্ল নিপুণ
এবার আইটেম গার্ল হিসেবে দেখা যাবে নায়িকা নিপুণকে। আমাদের দেশে আইটেম গার্ল বা আইটেম সং সিনেমায় খুব বেশি জনপ্রিয় না হলেও ভারতীয় সিনেমায় এ ধারা হট কেক। প্রতিনিয়তই ভারতীয় সিনেমায় আইটেম সং দেখা যায়। তবে ভারতীয় সিনেমায় আইটেম সংয়ে শিল্পীদের উপস্থিতি আমাদের দেশে সমালোচিত পর্যায়ে। যে কারণে এ ধারার গান দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। তবে এবার নিপুণকে যে নির্মাতা এবং যে ছবিতে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে তিনি নন্দিত টিভি নির্মাতা সোহেল আরমান। সুতরাং তার প্রতি ভরসা করাই যায়। আইটেম সংয়েও যে নান্দনিকতার ছোয়া থাকতে পারে সেটা হয়তো তরুণ এ পরিচালক প্রমাণ করবেন। সোহেল আরমান পরিচালিত এইতো প্রেম ছবিতে নিপুণকে দেখা যাবে একটি গানে আইটেম গার্ল হিসেবে। এরই মাঝে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। ছবির প্রধান নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করছেন শাকিব খান ও বিন্দু।
-
সোনালি রুপালি


সাধারণ বিভাগ
আবহাওয়া


