Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাল্মীকি প্রতিভা

মঞ্চে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মীকি প্রতিভা’। ১৮৮১ সালে মাত্র ২০ বছর বয়সে প্রাচীন ভারতের মহাকবি বাল্মীকিকে নিয়ে নাটকটি রচনা করেন রবীন্দ্রনাথ। এটি মূলত একটি গীতিনৃত্যনাট্য। নাচ আর গান দুইই এ নাটকের অন্যতম উপাদান। নৃত্যশিল্পীদের সংগঠন নৃত্যাঞ্চল ও সঙ্গীত শিল্পীদের সংগঠন সুরলোক যৌথভাবে নাটকটি মঞ্চে আনার জন্য কাজ করে যাচ্ছে। প্রাচীন ভারতের মহাকাব্য রামায়ণের রচয়িতা বাল্মীকির জীবনকে অবলম্বন করে নাটকটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে নাটকটির মঞ্চায়নে পৃষ্ঠপোষকতা করছে সিটি ব্যাংক। ‘বাল্মীকি প্রতিভা’ নাটকটির নির্দেশনা দিচ্ছেন চঞ্চল খান। নাটকের নাম ভূমিকায় অর্থাত্ বাল্মীকি চরিত্রে অভিনয় করবেন প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এবং সরস্বতী চরিত্রে অভিনয় করবেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। নৃত্যাঞ্চল সূত্রে জানা যায়, সংগঠনের ৬০ জন নৃত্যশিল্পী এ নাটকে অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে গান গাইবেন মিতা হক, প্রিয়াঙ্কা গোপ, নজরুল, রোকাইয়াসহ সুরলোকের শিল্পীরা। উল্লেখ্য, নৃত্যাঞ্চল এর আগে রবীন্দ্রনাথের এধরনের নাটক চিত্রাঙ্গদা ও শাপমোচন অত্যন্ত সফলভাবে মঞ্চায়ন করেছে। আগামী ১২ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘বাল্মীকি প্রতিভা’র মঞ্চায়ন হবে। এ ব্যাপারে যাবতীয় আয়োজন এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রতিদিন নিয়মিত নাটকটির মহড়া চলছে।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?