বদলে যাওয়া ক্যাটরিনা
সোনালি রুপালি ডেস্ক
নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউডের শীর্ষস্থানে চলে এসেছেন ক্যাটরিনা কাইফ। দিনে দিনে তার অভিনয় দক্ষতা আরও বাড়ছে। তবে হিন্দিতে কথা বলার ক্ষেত্রে তিনি একটু পিছিয়ে ছিলেন। এবার নিজেকে বদলে ফেলেছেন এ অভিনেত্রী। প্রকাশ ঝা পরিচালিত রাজনীতি ছবিতে অভিনয় করতে গিয়েই ক্যাটরিনা নিজেকে বদলে ফেলেছেন। এত দিন দর্শকরা তাকে গ্ল্যামার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখলেই এবার তিনি একেবারে ভিন্ন ধাঁচের একটি চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তিনি অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, নানা পাটেকার এবং মনোজ বাজপেয়ির মতো পুরোদস্তুর অভিনেতার সঙ্গে। ছবিটিতে তিনি এত ভালো অভিনয় করেছেন যে রাষ্ট্রীয় পুরস্কার পেতে তার আর কোনো বাধা নেই। কিন্তু অন্য অভিনেত্রীকে দিয়ে ডাবিং করালে পুরো কৃতিত্ব থাকবে না বলে নিজেই ডাবিং করছেন। পরিচালক জানিয়েছেন সারা দিন শুটিংয়ের পর ক্যাটরিনা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে হিন্দিতে দিব্যি ডাবিং করছেন। খোদ পরিচালকই এ কাজে অভিনেত্রীকে সহায়তা করছেন। প্রকাশ ঝা বলেন, ‘আমি চাই এ ছবিটি দিয়ে নিজেকে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করুক ক্যাটরিনা। প্রতিদিনই তার হিন্দি বলাটা ভালোর দিকে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো নিজের কণ্ঠে ডাবিং করার জন্য ওর আগ্রহ অনেক বেশি। যদিও এ জন্য ওর শিডিউলের বাইরে কয়েক ঘণ্টা বেশি কাজ করতে হয়েছে। তারপরও ক্যাটরিনার আগ্রহের কোনো রকম কমতি ছিল না। ছবিটি দেখার পর কেউ বলতে পারবে না যে এ অভিনেত্রী হিন্দি বলতে পারে না। ভোপালে একটি দৃশ্যের চিত্রায়নের সময় ডায়লগ বড় থাকার কারণে তিনি এক দিন সময় চেয়েছিলেন। সারা রাত নিজেকে তৈরি করার পর পরদিন তিনি দিব্যি ডায়লগ বলেছেন। কাজের প্রতি এ দায়িত্ববোধ তাকে আরও অনেক ওপরে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’
হিন্দি শেখা প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘হিন্দি শেখাটা ছিল আমার জন্য একটি বড় ধরনের চ্যানেঞ্জ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি বলেই এ কাজটি করতে পেরেছি। কেননা রাজনীতি ছবির সব অভিনয় শিল্পীই হিন্দিতে কথা বলতেন। অন্যসব ছবির ডাবিংয়ের ক্ষেত্রে আমাকে অনেক খোঁজখবর নিতে হতো। কিন্তু রাজনীতি ছবিতে আমি ডাবিং করেছি বলে নিজের মনমতো কাজ করতে পেরেছি।’

-
সোনালি রুপালি

সাধারণ বিভাগ
আবহাওয়া