অস্কারে হার্ট লকারের জয়জয়কার
সোনালি রুপালি ডেস্ক
রোববার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কোডাক থিয়েটারে বসেছিল অস্কারের আসর। বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতির এ পুরস্কারের আসরে বসেছিল তারার মেলা। এবার ছিল অস্কারের ৮২তম আসর। এবারের অস্কারের আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র হার্ট লকার। ছবিটির পরিচালক ক্যাথরিন বিগেলো শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পেয়েছেন। ক্যাথরিন বিগলো হচ্ছেন প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা, যিনি অস্কার পেলেন। অস্কার পুরস্কার লাভ করার পর ক্যাথরিন বিগেলো আনন্দে উদ্বেলিত হয়ে যান। তিনি তার অনুভূতি ব্যক্ত করেন এভাবে—‘এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা সারা জীবনের এক আনন্দময় মুহূর্ত।’ সেরা ছবি ও সেরা পরিচালকসহ ‘হার্ট লকার’ মোট ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। ছবিটি চিত্রনাট্যকার, সম্পাদনা, শব্দ সম্পাদনা ও সংযোজনা—এ চারটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। ক্যাথরিন বিগেলোর তার সাবেক স্বামী জেমস ক্যামেরনের আলোচিত ছবি অ্যাভাটারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে অস্কার পুরস্কার জিতে নেয়। দুই বিলিয়ন ডলার আয় করা অ্যাভাটার এবার অস্কার পেতে পারে—এমন ধারণা ছিল শুরু থেকেই। কিন্তু ছবিটিকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের মর্যাদা লাভ করেছে ১৫ মিলিয়ন ডলার আয় করা হার্ট লকার ছবিটি। তবে সেরা ছবির পুরস্কার না পেলেও হার্ট লকারের পরের অবস্থানেই রয়েছে অ্যাভাটার। ছবিটি তিনটি ক্যাটাগারিতে অস্কার পেয়েছে। ভিজ্যুয়াল ইফেক্টস, সিনেমাটোগ্রাফি ও শিল্প নির্দেশনার জন্য ছবিটি পুরস্কার ছিনিয়ে নিয়েছে। এ ছাড়াও দুটি ক্ষেত্রে অস্কার লাভ করেছে ‘প্রেশাস’ ছবি। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার লাভ করেন অভিনেত্রী মো’নিক।
ক্রেজি হার্ট ছবিতে মাতাল গায়কের ভূমিকায় অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার পেয়েছেন জেফ ব্রিজ। অন্যদিকে দ্য ব্লাইন্ড সাইড ছবিতে দৃঢ় মনোবল সম্পন্ন এক মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন সান্দ্রা বুলক। দ্য ক্রেজি হার্ট ছবির দ্য উয়ারি কাইন্ড গানের জন্য সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছেন রায়ান বিঙ্গহ্যাম এবং বোন বারনেট।
সেরা অভিনেতা : জেফ ব্রিজ
সেরা অভিনেত্রী : সান্দ্রা বুলক
সেরা চলচ্চিত্র : হার্ট লকার
সেরা পরিচালক : ক্যাথরিন বিগেলো
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র : আপ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : লোগোরামা
সেরা পার্শ্ব অভিনেতা : ক্রিস্টোফ ওয়াল্টজ
সেরা পার্শ্ব অভিনেত্রী : মো’নিক

-
সোনালি রুপালি

সাধারণ বিভাগ
আবহাওয়া