যাচ্ছেন যখন দাওয়াত খেতে
অনন্যা রহমান
আজকাল কারও বাড়িতে নিমন্ত্রণ পেলেও আমরা ঘাবড়ে যাই। খালি হাতে তো দাওয়াত খেতে যাওয়া যায় না। অগত্যা সম্বল মিষ্টি। আমাদের জীবনে মিষ্টি হাতে দাওয়াত খেতে যাওয়া অতিপরিচিত একটি দৃশ্য। কিন্তু ভেবে দেখুন, আজকাল অনেকেই মিষ্টি খেতে চান না। তাছাড়া আর দশজনের মতো আপনিও যদি মিষ্টি হাতে বেড়াতে যান, তাহলে আপনার নিজস্বতা রইল কোথায়?
কিছু হাতে নিয়ে না যাওয়াটা বেমানান। তাই চলুন নিয়ে নিই কিছু নতুন আইডিয়া, যা আপনাকে অন্যদের চেয়ে স্বতন্ত্র করে তুলবে।
আজকাল বাজারে, এমনকি ফুটপাতে নানা মাপের ঝুড়ি পাওয়া যায়। হালকা বাঁশ বা বেতের ওইসব ঝুড়ি নিজের সংগ্রহে রাখুন। বেড়াতে যাওয়ার সময় রাস্তা থেকে দু’কেজি আপেল-কমলা কিনে ঠোঙায় করে নিয়ে যাওয়ার চেয়ে পছন্দসই কয়েক পদের ফল অল্প অল্প করে আগেই কিনে আনুন। ভালো করে ফলগুলো ধুয়ে-মুছে নিন। এবার বড় ফলগুলো নিচে সাজিয়ে ওপরে লাল এবং সবুজ আঙ্গুরের থোকা সাজান। আনারস থাকলে ঝুড়ির একপাশে রাখুন। সেলোফেন পেপার দিয়ে চাইলে পুরো ঝুড়িটা মুড়ে দিতে পারেন। এছাড়া ঝুড়ির হাতলে রিবন দিয়ে ফুল করে দিতে পারেন। নিউমার্কেটের বিভিন্ন বুকস্টলে রিবনের তৈরি ফুলও পাওয়া যায়। এগুলো নিজস্ব সংগ্রহে থাকলেও কাজে লাগাতে পারেন।
শুধু ফল নয়, ঝুড়িতে পছন্দমত কয়েক পদের বিস্কুট এবং চকোলেটের প্যাকেট দিয়ে গিফট বাস্কেট তৈরি করতে পারেন। রান্নার বিভিন্ন সরঞ্জাম যেমন—মসলা, সস, ক্রিম, মিষ্টিজাতীয় খাবারের ইনস্ট্যান্ট প্যাক দিয়েও বাস্কেট সাজাতে পারেন। তবে এ ধরনের বাস্কেট কোনো মহিলার জন্য আদর্শ উপহার হবে। কোনো নবাগত শিশুর জন্যও এ ধরনের গিফট ঝুড়ি নিতে পারেন। জামা, জুতা, লোশন, পাউডার যা-ই কিনুন একটা ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে ওপরে সেলোফেন পেপার দিয়ে মুড়ে দিন। এক্ষেত্রে ঝুড়ির আকার সমান্তরাল হবে। এভাবে চাইলে নানা ধরনের জিনিস দিয়ে উপহার সামগ্রী সাজানো যায়, যাতে থাকবে আপনার রুচিবোধের ছাপ।

সাধারণ বিভাগ
আবহাওয়া