Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শুভেচ্ছা জানান প্রিয় নারীকে

রিজওয়ানা নীরা
আজ বিশ্ব নারী দিবস। নারীশক্তিকে জাগ্রত করার, বিশ্বের কাছে তুলে ধরার এবং সম্মানের আসনে অধিষ্ঠিত করার যে মহত্ উদ্দেশ্য নিয়ে এ দিনটির সূচনা হয়েছিল তার কিছুটা
হলেও আজ অর্জিত হয়েছে। নারীদের ত্যাগ-তিতিক্ষা, আত্মবিসর্জন এবং কঠোর সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়েই মূলত উদযাপন করা হয় এ দিনটি। আসুন আমরাও শুভেচ্ছা জানাই আমাদের কাছের নারীটিকে। আন্তরিক কোনো উপহারে ভরিয়ে তুলি তার মন।
ষবেশ কয়েক বছর ধরে নারী দিবসকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বুটিক বাড়িগুলো। সেখানে নিশ্চিতভাবে পেয়ে যাবেন নারী দিবসের দৃষ্টিনন্দন ও মনকাড়া উপহার সামগ্রী।
ষবুকে আগলে বড় করেছে যে মা তার জন্য অনেক বড় কিছুর প্রয়োজন নেই। ছোট একটি মগ তাকে আবেগাপ্লুত করে তুলবে যদি সেখানে জ্বলজ্বল করে ‘মা’ লেখাটি থাকে। মাকে ভালোবাসার কথা জানিয়ে তার নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠিয়ে দিন ভয়েস এসএমএস।
ষসবদিক সামলে আপনার সংসার আগলে রেখেছে যে নারী সেই প্রিয়তমা স্ত্রীকে দিন একগুচ্ছ স্নিগ্ধ রজনীগন্ধা অথবা দু’জনে মিলে চলে যান আউটিং-এ অথবা ডিনারে যা হবে শুধুই তার সম্মানে। সেই সঙ্গে তাকে ধন্যবাদ দিন তার সংসার চালনায় দক্ষতার জন্য।
ষযার সঙ্গে খুনসুটি করে কাটে শৈশব-কৈশোরের দুরন্ত দিনগুলো, তারুণ্যে যে হয়েছিল আপনার বন্ধু-সমব্যথি সেই মমতাময়ী বোনকে জানিয়ে দিন আপনার ভালোবাসার কথা। আপনার অনুভূতির প্রকাশ হবে তার জন্য বড় উপহার। সেই সঙ্গে দিন তার প্রিয় বই বা শখের কোনো উপহার।
ষউপহার দেয়া নির্ভর করে সাধ্যের ওপর; কিন্তু সেখানে একশ’ ভাগ থাকতে হবে আন্তরিকতা।
ষদাদী অথবা নানীর জন্য রুপার পানের বাটা কিংবা আপনার এক বিকালের সান্নিধ্য, অফিসে বন্ধুস্থানীয় সহকর্মীর জন্য সুন্দর একটি কলম কিংবা অকুণ্ঠচিত্তে তার প্রশংসা, ঘরে কাজ করে যে মহিলাটি তাকে একটি ভালো কাপড় দেয়া অথবা আপনজনের মতো ব্যবহার এসবই কিন্তু উপহার।
ষযে প্রিয় মুখগুলোর নিত্য সাহচর্যে আপনার বেড়ে ওঠা, গড়ে ওঠা মা-বোন, শিক্ষিকা, বান্ধবী, স্ত্রী, মেয়ে কিংবা ছেলের বউ, তাদের দিতে পারেন আপনার নিজ হাতে তৈরি কোনো উপহার। এতে আবেগের ছোঁয়া থাকে অনেক বেশি।
ষশুধু পরিচিতদের প্রতি নয়, নারীবিশ্বের সব নারীকে অভিবাদন জানান। ইথারে ছড়িয়ে দিন তাদের প্রতি আপনার শুভেচ্ছা বার্তা। নিজের চেতনায় নারীদের প্রতি আপনার ভাবনায় পরিবর্তন আনুন। তাদের প্রাপ্য সম্মান জানাতে শিখুন। এটিই হবে নারী দিবসে তাদের প্রতি আপনার শ্রেষ্ঠ উপহার।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?