Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সদাই পাতি

কিচেন স্কেল
বাজারে বিভিন্ন পণ্য কিনে ওজনে কম হওয়ার কথা এখন প্রায়ই শোনা যায়। বিভিন্ন রান্নায় প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণে সবজি, মসলা, মাংস বা মাছ। তাই এসব গৃহস্থালি বিভিন্ন পণ্যের ওজন মাপা বেশ প্রয়োজনীয় হয়ে ওঠে সবসময়ই। পরিমাণমত খরচ করার জন্যও ওজন করাটা এখন গুরুত্বপূর্ণ। আর ওজন করার এ কাজটি একেবারেই ঝামেলামুক্ত করে দেবে ‘কিচেন স্কেল’। দেখতে আকর্ষণীয় এবং ব্যবহার করাও সহজ। এই কিচেন স্কেলের পাত্রে যে কোনো জিনিস রাখা মাত্রই স্কেলে আপনি ওজন দেখতে পাবেন। মসলা, সবজি, চাল, পেঁয়াজ, রসুন, মাংস ইত্যাদি সহজেই এতে ওজন করা যায়। কিচেন স্কেলের দাম পড়বে সাইজ এবং মানভেদে ১০০০-২০০০ টাকা।

ওয়াটার ফিল্টার
গ্য্যস সঙ্কট এখন ঢাকায় নিত্যদিনের সমস্যা। ফুটিয়ে বিশুদ্ধ পানি খাওয়াও তাই কঠিন বাস্তবে পরিণত হয়েছে। তাই ফিল্টার ব্যবহার এই সমস্যায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। বাজারে চীন ও জাপানের সুদৃশ্য ফিল্টার পাওয়া যায়। পানি রাখার পাত্রসহ অথবা শুধু ফিল্টার করার যন্ত্রটাও কিনতে পারেন। শুধু ফিল্টার করার যন্ত্রটির দাম পড়বে ২০০ টাকা। আর ১২ থেকে ৩৮ লিটার পানি ফিল্টার করার পাত্রসহ সম্পূর্ণ যন্ত্রের দাম পড়বে ৯০০ থেকে ৩০০০ টাকা।

রাইস কুকার
গ্যাস সঙ্কট এবং দ্রুত রান্না—এই দুই সমস্যা মোকাবিলায় রাইস কুকার আপনাকে অনেক সাহায্য করবে। ১ লিটার মাপের রাইস কুকারে আধা কেজি চালের ভাত রান্না হয়। রাইস কুকার পাওয়া যায় ৫-৬ লিটার পর্যন্ত। দাম পড়বে সাইজ ও ব্র্যান্ড ভেদে ১০০০-৩০০০ টাকা। মিয়াকো, নোভা, কেএফসি ব্র্যান্ডই বেশি টেকসই।
শানজিদ রশিদ অর্ণব


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?