গা ছ গা ছ লি : ঘরের গাছের যত্ন
সাহানা আলম
গাছ লাগানোর শখ থাকে অনেকেরই। কিন্তু কনক্রিটের এই শহরে গাছের শখটি মন থেকে দূর করে ফেলতে হয়। কেননা গাছ লাগানোর জন্য যে জায়গার প্রয়োজন তা দিন দিন দুষ্প্রাপ্য হয়ে উঠছে। তবু গাছের প্রতি যাদের অপরিসীম ভালোবাসা তারা কিন্তু ছোট্ট ফ্ল্যাটের ক্ষুদ্র পরিসরেও তাদের শখ পূরণ করছেন। বারান্দার এক কোনায় ছোট্ট টবের মধ্যেই চলে শখের চর্চা। তবে বাড়িতে গাছের জন্য বিশেষ যত্নের প্রয়োজন হয়। সাধারণত ফ্ল্যাটবাড়িতে ফুলের গাছের চেয়ে ক্যাকটাস, পাতাবাহার, অর্কিড জাতীয় গাছ ভালো হয়। কারণ ফুলের গাছের জন্য যে পর্যাপ্ত আলো-বাতাসের প্রয়োজন, তা ফ্ল্যাটবাড়িতে পাওয়া সম্ভব হয় না।
কীভাবে নেবেন গাছের যত্ন—
ষবেশিরভাগ গাছেরই জীবন নাশ হয় অতিরিক্ত পানির জন্য। অনেকেই মনে করেন বেশি বেশি পানি দিলেই বোধহয় গাছ ভালো থাকে। এটা একদম ভুল। গাছে তখনই পানি দিন যখন মাটি পুরোপুরি শুকিয়ে যায়। আরও ভালো হয় যদি মাটিতে আঙুল ঢুকিয়ে দেখা যায়।
ষগাছে পানি দিন উপর থেকে এবং টবের নিচে একটি পাত্র রাখুন যেন বাড়তি পানি বেরিয়ে যেতে পারে।
ষশীতকালের চেয়ে বসন্ত আর গ্রীষ্মকালেই গাছের বেশি পানি প্রয়োজন হয়।
ষপাতাবাহার, অর্কিডসহ অন্যান্য গাছে স্প্রে করে পানি দেয়াটাই বেশি কার্যকর। কেননা এতে পানির কার্যকারিতা বেশি হয়।
ষযদি এমন হয় যে বেশ কয়েকদিনের জন্য আপনারা বেড়াতে যাচ্ছেন, তাহলে টবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে যান। যেন আপনার অনুপস্থিতিতে গাছের পানির অভাব না হয়।
ষবেশিরভাগ গাছেরই খুব একটা খাবারের প্রয়োজন হয় না। কিন্তু ফুল গাছের জন্য খাবারটা একটু বেশি লাগে।
ষগাছের পাত্র যখন পরিবর্তন করবেন তখন একটু বাড়তি সার মাটির সঙ্গে যোগ করে দিন। তা না হলে গাছ মরে যেতে পারে।
ষগাছের যত্ন নেয়া খুবই সহজ। মরা ফুল গাছ থেকে সরিয়ে ফেলুন। সপ্তাহে একদিন গাছের গোড়ার মাটি খুঁচিয়ে দিন। কোনো আগাছা জন্মালে তা পরিষ্কার করে ফেলুন।
ষগাছের পাতায় ধুলো জমলে তা দেখতে খুব বিশ্রী লাগে। সেক্ষেত্রে নরম একটি ব্রাশ দিয়ে পাতার উপরের ধুলো সরিয়ে পানি ছিটিয়ে দিন।

সাধারণ বিভাগ
আবহাওয়া