Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

প্রশিক্ষণ

হোটেল অ্যান্ড ট্যুরিজম
বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট সর্বপ্রথম বেসরকারিভাবে ১/২ বছর মেয়াদি ডিপ্লোমা ও ৪ মাস, ৩ মাস ও ১ মাসের সার্টিফিকেট হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম কোর্স চালু করেছে। এই কোর্সে শেখানো হবে হসপিটালিটি ব্যবস্থাপনা, ফুডস অ্যান্ড বেভারেজ সার্ভিস, কুকিং কোর্স, ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশন্স, ফ্রন্ট অফিস অপারেশন্স এবং হাউসকিপিং। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাম্পাসে কোর্স শেষে দেশে-বিদেশে চাকরির জন্য সরাসরি সহায়তা করা হয়। ঠিকানা : ১৪৭/ড গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা।

ডিজিটাল ফটোগ্রাফি কোর্স
ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট আগামী ১২ মার্চ থেকে দু’মাসব্যাপী ডিজিটাল ফটোগ্রাফি কোর্সের আয়োজন করেছে। কোর্সে প্রশিক্ষণার্থীদের ডিজিটাল ক্যামেরার হার্ডওয়্যার, ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার টেকনিকস, ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন, বিভিন্ন লেন্সের ব্যবহার শেখানো হয়। যোগাযোগ : ফটোগ্রাফিক ইনস্টিটিউট, সাহেরা ট্রপিক্যাল সেন্টার (৬ষ্ঠ তলা), ২১৮ এলিফ্যান্ট রোড, ঢাকা।

ব্রিটিশ কাউন্সিলে সেমিনার
১০ মার্চ বিকাল ৪ ঘটিকায় ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে (৫ ফুলার রোড, ঢাকা) ‘ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার’ শিক্ষার ওপর ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন যুক্তরাজ্যের এনসিসি এডুকেশনের প্রোগ্রাম ম্যানেজার মিস সুজান বারটলেট। সেমিনারে বিদেশে উচ্চশিক্ষায় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার ও ইংরেজিতে দক্ষতার প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থী ও ইংরেজি বিষয়ের শিক্ষকরা সেমিনারে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ৯ মার্চ। বিস্তারিত জানতে ৯১১৭২০৫নম্বরে যোগাযোগ করতে হবে।

নারকেলের মালার ফুলদানি
নারকেলের মালা দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করা যায়। তেমনি একটি আকর্ষণীয় শিল্প নারকেলের মালার ফুলদানি তৈরির কৌশল শেখানো হচ্ছে। শেখাচ্ছেন এনআর ক্রাফট ইনস্টিটিউশনের কর্ণধার কাজী সানজিদা আফরিন।
উপকরণ : নারকেলের মালা, বাঁশ, চাকু, আইকা, শিরিশ কাগজ, ভার্নিস।
কৌশল : প্রথমে ছোট নারকেলের দুই টুকরো মালা হাতে নিন। শিরিশ কাগজ দিয়ে ভালো করে ঘষে চাকু দিয়ে মালার সুচালো অংশটুকু গোল করে কেটে নিন। এবার নিচের অংশটি উপুড় করে উপরের দিকে আইকা লাগিয়ে উপরের অংশটি উপরের দিকে মুখ করে দিন। এবার একটি বড় নারকেলের সমানভাগে ভাগ করা দুই টুকরো মালা হাতে নিন। আগের দুটোর মতো সুচালো অংশকে গোল করে কেটে আগেরটার উপরে আইকা দিয়ে বসিয়ে দিন। এরপর এটার ওপর এক টুকরো বাঁশের সোজা অংশ সোজা করে লাগিয়ে দিন। নারকেলের মালা দিয়ে ফুলের পাপড়ির মতো কেটে উপরের দিকে ডিজাইন করে বসিয়ে দিন। এবার প্রতিটি জোড়া অংশে নারকেলের মালা ছোট ছোট করে কেটে ডিজাইন করুন। শেষে বার্নিস করুন।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?