Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ক্যাম্পাস সং বা দ

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাইনিজ বসন্ত উত্সব
ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজেস এবং চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে রোববার ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত হলো চাইনিজ বসন্ত উত্সব-২০১০। বন্ধুপ্রতিম প্রতিবেশী দু’দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং ভাষাগত বৈচিত্র্যের যোগসূত্র রচনা করার লক্ষ্যেই এ উত্সবের আয়োজন।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর জামিলুর রেজা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর মোঃ গোলাম সামদানী ফকির এবং বাংলাদেশের চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর জিয়ান কাইফু (ছরধহ কধরভঁ) বক্তব্য রাখেন।
প্রফেসর জামিলুর রেজা চৌধুরী বলেন, বসন্ত উত্সব চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অনুষ্ঠানের শেষে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের যৌথ পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শাবিপ্রবিতে আলোচনা সভা
সর্বত্র বাংলা ভাষার প্রচলনের ও ব্যবহারের শপথ নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচকদের আলোচনায় ওঠে আসে বাংলা ভাষার রাষ্ট্রীয়ভাবে আরও ব্যাপক ব্যবহার ও প্রচলনের প্রসঙ্গ। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট কলাম লেখক ফারজানা সিদ্দিকা, ড. মোঃ রিজাউল ইসলাম, ড. মোঃ আশ্রাফুল করিম, কবি নিলুফা আকতার ও সহকারী অধ্যাপক শিরিন আক্তার সরকার। স্বরচিত ও বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। শহীদ দিবস উপলক্ষে বিভাগের উদ্যোগে ‘বর্ণমালা’ ও ‘একুশের আহ্বান’ শিরোনামে দু’টি দেয়ালিকাও প্রকাশ করা হয়।
পঞ্চদশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
গত ২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চদশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছাত্রছাত্রী উভয় গ্রুপে জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। দলগতভাবে ছাত্র এবং ছাত্রী উভয় গ্রুপে জাতীয় বিশ্ববিদ্যালয় ৯০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, ছাত্র গ্রুপে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬১ পয়েন্ট এবং ছাত্রী গ্রুপে স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১২ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছে। দ্রুততম মানব হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিটু দেওয়ান এবং মানবী হয়েছেন নাজমুন নাহার বিউটি। খেলা শেষে উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৯টি সরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।

ব্রিটিশ কাউন্সিলে উচ্চ শিক্ষা বিষয়ে ফ্রি সেমিনার
আগামী ১০ মার্চ ২০১০ বিকাল ৪টায় ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে (৫, ফুলার রোড, ঢাকা) ‘ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার’ শিক্ষার ওপর ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন যুক্তরাজ্যের এনসিসি এডুকেশনের প্রোগ্রাম ম্যানেজার মিস সুজান বারটলেট।। সেমিনারে বিদেশে উচ্চশিক্ষায় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার ও ইংরেজিতে দক্ষতার প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা ও ইংরেজি বিষয়ের শিক্ষকরা সেমিনারে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৯ মার্চ, ২০১০। বিস্তারিত : ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩

জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার
সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত জাপান শিক্ষা বিষয়ক সেমিনারে জাপানের শিক্ষা ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ-সুবিধার ওপর উত্থাপিত এক সেমিনারে জানানো হয় জাপানে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের অপার সম্ভাবনা রয়েছে। জাপান দূতাবাস ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় জাপান শিক্ষা বিষয়ক সেমিনার-২০১০। জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিরোশি ওমুরার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. কে মওদুদ ইলাহী। সেমিনারে জাপানের প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি, শিক্ষা ব্যবস্থা, জীবন প্রণালী, শিল্প-কারখানা, ঐতিহ্যবাহী উত্সব—এসবের ওপর নির্মিত দুটি ভিডিও প্রদর্শন করা হয়। সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?