Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

কিউবীর গতির লড়াই

জিয়াউদ্দিন সাইমুম
রেসিং কারের কাব্যিক নাম ‘ধাতব কবিতা’। একই কায়দায় ইন্টারনেট ব্রডব্যান্ড স্পিডের ভার্চুয়াল লড়াই কি ‘গতির কবিতা’ আখ্যা পেতে পারে? কে জানে? তবে গত ২৭ ফেব্রুয়ারি দেশে প্রথমবারের মতো আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ‘স্পিড ইজ হ্যাপিনেস’ শিরোনামে ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিউবীর আয়োজনে আন্তঃইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হয়েছে। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মোসাদ্দেক আলী মুক্তাদির চ্যাম্পিয়ন হন। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আবদুল্লাহ আল রাজিব ও এআইইউবির আবিদ আহমেদুল হক। চ্যাম্পিয়ন মুক্তাদির ট্রফি পাওয়ার পাশাপাশি লিনোভার সৌজন্যে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা প্যাকেজ ট্যুর এবং ইন্টেলের সৌজন্যে একটি ল্যাপটপ পেয়েছেন। প্রথম ও দ্বিতীয় রানার্সআপকেও ইন্টেল ল্যাপটপ প্রদান করে।
নকআউট পদ্ধতিতে এ গো-কার্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউবীর সিইও গ্যারি মবস, ইন্টেলের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর, লেভেনোর বিজনেস ম্যানেজার রোমেসা হোসেন, কনকর্ড গ্রুপের জিএম অনুপ সরকার, কিউবীর চিফ মার্কেটিং অফিসার রাসেল টি. আহমেদ। এ প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ছিল লেভেনো, ইন্টেল ও এক্সট্রিম রেসিং। পুরস্কার বিতরণী শেষে কনসার্টের আয়োজন করা হয়।
এ জাতীয় প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে কিউবীর চিফ মার্কেটিং অফিসার রাসেল টি. আহমেদ বলেন, ইন্টারনেট ও স্পিড সম্পর্কযুক্ত। উন্নত দেশে যে গতির ইন্টারনেট সার্ভিস পাওয়া যায়, আমরাও দেশে একই মানের ওয়াইম্যাক্স সার্ভিস দিচ্ছি। শিক্ষার্থীদের জন্য এরই মধ্যে আমরা স্বল্পমূল্যে ক্যাম্পাস নামে প্যাকেজ চালু করেছি। চলতি মাসে আমরা দেশের ১০টি ইউনিভার্সিটির প্রায় ১৫ হাজার শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে বসেই আমাদের ওয়্যারলেস প্রযুক্তি স্পিড যাচাই করার সুযোগ পেয়েছে। এ গো-কার্ট চ্যাম্পিয়নশিপ আমাদের ক্যাম্পেইনের একটি অংশ। পর্যায়ক্রমে আমরা দেশের সব ক্যাটাগরির শিক্ষার্থীর কাছে পৌঁছার উদ্যোগ নেব। ঢাকার ৯টি ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী বেশ আগ্রহ নিয়েই দিনব্যাপী এ প্রতিযোগিতা উপভোগ করে।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?