Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মার্চের স্মৃতিপ্রজন্মের উত্তরাধিকার

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। স্বভাবজাত স্বাধীন বাঙালির ললাটে বারবার পরাধীনতার কালিমা লেপন করা হয়েছে। দেশের স্বাধীনতা এসেছে, মানচিত্র-পতাকা-জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়েছে। রচিত হয়নি আজও সর্বসম্মত একটি স্বাধীনতার দলিল। যখন যে সরকার ক্ষমতায় এসেছে তাদের জ্ঞাত-অজ্ঞাতসারে চলেছে ইতিহাস বিকৃতির নানা চক্রান্ত। আগামী প্রজন্মের কাছে পাঠ্যবই আর গণমাধ্যমের মধ্য দিয়ে ছড়ানো হয়েছে সেসব বিকৃত ইতিহাস। সময়ের সঙ্গে উত্তরাধিকারের মতো আমরা সে বিকৃত ইতিহাস বয়ে নিয়ে চলেছি। স্বাধীনতার প্রায় চল্লিশ বছর পেরিয়ে গেলেও আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস রয়ে গেল অধরা। তবু দেশপ্রেমিক এই জাতি তাদের পিতৃপুরুষ আত্মত্যাগী বাঙালিকে স্মরণ করতে ভুলে যায় না। প্রজন্মের মধ্যে ফল্গুধারার মতো সেই দেশপ্রেম, সাহস আর বীরত্বের ইতিহাস এগিয়ে চলেছে। মার্চের অগ্নিঝরা দিনগুলোর ভেতর দিয়ে একটু একটু করে আমাদের পরাধীনতার শেকল ভাঙার স্বপ্ন সফলতা পেয়েছিল। কাউকে দূরে রেখে, ভুলে গিয়ে কিংবা অযাচিতভাবে সংযোজন করে রচিত ইতিহাস কালের গর্ভে হারিয়ে যাবে। প্রত্যক্ষ আর পরোক্ষ যেভাবেই হোক সঠিক ইতিহাস বুকে করেই বেড়ে উঠবে আগামী প্রজন্ম।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?