আমাকে ফিরিয়ে নাও
বিশাল তৃণভূমিতে আমি একটি টিউলিপ
সরু রাস্তা থেকে আমাকে ফিরিয়ে নাও
নির্মল বাতাসে, পর্বতে ও আমার
বিস্তৃত তৃণভূমিতে
বোকার মতো চালাকির শিক্ষা
নিতে চেষ্টা করেছি।
এবং দেখি কীভাবে আমাকে কতদূর বিপথে নিয়ে গিয়েছি
আমি একটি বাঁশি
আমাকে বাঁশির শরের অন্তরঙ্গ করে নাও
আমার হৃদয়ের ভেতরে একদা আমি লুকিয়ে
রেখেছি একটি গোপন পৃথিবী
এখন আমি তা ভুলে গিয়েছি
যদিও আমি বৃদ্ধ
আমাকে ফিরিয়ে নাও প্রথম মক্তবের শিক্ষকের কাছে।
সরু রাস্তা থেকে আমাকে ফিরিয়ে নাও
নির্মল বাতাসে, পর্বতে ও আমার
বিস্তৃত তৃণভূমিতে
বোকার মতো চালাকির শিক্ষা
নিতে চেষ্টা করেছি।
এবং দেখি কীভাবে আমাকে কতদূর বিপথে নিয়ে গিয়েছি
আমি একটি বাঁশি
আমাকে বাঁশির শরের অন্তরঙ্গ করে নাও
আমার হৃদয়ের ভেতরে একদা আমি লুকিয়ে
রেখেছি একটি গোপন পৃথিবী
এখন আমি তা ভুলে গিয়েছি
যদিও আমি বৃদ্ধ
আমাকে ফিরিয়ে নাও প্রথম মক্তবের শিক্ষকের কাছে।
-
সাহিত্য-সাময়িকী


সাধারণ বিভাগ
আবহাওয়া


