Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

অন্তপীড়ন সন্ধানে

আমার বুকের ভেতরে
আমি আত্মার অনুরণিত অগ্নিশিখার প্রজ্বলন অনুভব করছি
এই আগুনের উত্স কোথায়?

বস্তুত আমার দেহ-ই হচ্ছে সেই পেয়ালা
কিন্তু কে সেখানে ঢালছে পানীয়?

আমি মেনে নিয়েছি:
এই পৃথিবীই হচ্ছে আমাদের জগত্
এবং আমি বেঁচে আছি মাটির স্তরের ওপর
তবে আমার শরীরের প্রতিটি অণু-পরমাণু
এই বেদনার উত্স খুঁজে বেড়াচ্ছে
কেন এমন হয়?

রাতে আমি স্থিরদৃষ্টিতে মিল্কিওয়ের দিকে
তাকিয়ে থাকি
এবং গ্যালাক্সির আকার আমার চোখের ভেতর
ভেসে ওঠে
তবে আমি বিস্মিত
ভয়ঙ্কর যন্ত্রণা কোথা থেকে আসে?


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?