Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নীল খাম

অনন্যা
আমি ভালো আছি। নীলখামে লেখা এ চিঠিতে কতটুকু আবেগ প্রকাশ করা সম্ভব তা আমি নিজেও জানি না। বি.স. শব্দের সীমা বেঁধে দিয়েছেন। তাই শুধু আমার স্বপ্নের কথা তোমাকে লিখতে চাই। কোনো এক কুয়াশাঘেরা সকালে শিশিরসিক্ত ঘাসের বুকে খালি পায়ে তুমি আমার হাত ধরে হাঁটছো। তোমার খোলা চুল আর রাজশাহী সিল্কের শাড়ির আঁচল আমাকে ব্যস্ত করে তুলতে চাইছে। তুমি নির্বিকার দু’হাতে আমাকে আঁকড়ে ধরে পায়ে পায়ে হাঁটছো। সামনের কুয়াশা সময়ের সঙ্গে কেটে যাচ্ছে আর সে কুয়াশা ফুঁড়ে সূর্যকিরণ তোমার মুখের হাসিটাকে আরও উজ্জ্বল করে তুলছে। তুমি কি দেখতে পাচ্ছ? —রহমান, ঢাবি
প্রিয় বন্ধুরা, চিঠিতে হোক হৃদয়ের কথা। চিঠি হবে অবশ্যই ১০০ শব্দের মধ্যে। স্পষ্ট হাতের লেখা সাদা কাগজের এক পৃষ্ঠায় লেখা চিঠির শেষে অবশ্যই পূর্ণ ঠিকানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থাকতে হবে। পাঠাতে হবে আমার ক্যাম্পাসের ঠিকানায়। খামের ওপর বিভাগের নাম লিখাতে হবে। বিশেষ কোন অনুরোধ কিংবা আপত্তিকর শব্দ থাকলে লেখা বাতিল হবে। তবে নিজের ঠিকানা প্রকাশে অনিচ্ছুক হলে জানাতে হবে। নিয়মের বাইরে কোন লেখাই প্রকাশের জন্য বিবেচনা করা হবে না। — বি.স.


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?