Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ক্যাম্পাস সংবাদ

আদিবাসী গ্রিনহার্ট স্কুলের সাফল্য
প্রথমবারের মতো ২০০৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ঘোষিত ফলাফলে সাফল্য দেখিয়েছে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ। এখান থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১৩৯ জন শিক্ষার্থী প্রাথমিক সামপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। গত ২২ ডিসেম্ভর প্রকাশিত সমাপনী পরীক্ষার ফলাফলে অত্র প্রতিষ্ঠানে ১৩৯ জন শিক্ষার্থীর সকলে কৃতকার্য হলে পাসের হার দাঁড়ায় ১০০%। এদের মধ্যে বাংলা মাধ্যমে ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগ পায় ১০২ জন এবং ১৩ জন অর্জন করে ২য় বিভাগ। ইংরেজি মাধ্যমে ২৪ জনের মধ্যে ২২ জনই অর্জন করে ১ম বিভাগ। বাকী ২জন পায় ২য় বিভাগ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশানুরূপ ভালো না করলেও শতভাগ পাস ও উল্লেখযোগ্য সংখ্যক ১ম বিভাগ অর্জন করে নিজেদের এগিয়ে রাখলো বনফুল আদিবাসী কলেজ। অর্জিত এই সাফল্য সম্পর্কে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, আমাদের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ সাধ্যমতো চেষ্টা করেছে। তারা বিশেষ ক্লাশের মাধ্যমে শিক্ষার্থীদের কা্পিখত সাফল্যের দিকে নিয়ে গেছে। তাই আজকের এই সাফল্যের জন্য আদিবাসী কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
গত ৮ ডিসেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে মূল ক্যাম্পাসে ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক একেএম জিয়াউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অবদুল মান্নান চৌধুরী। উপাচার্য বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা তাদের জীবন বিসর্জন দিয়ে এই দেশটাকে আমানত হিসেবে তোমাদের দিয়ে গেছেন। তোমরা এই আমানতের খেয়ানত কর না। সঠিক শিক্ষা অর্জন করে তোমাদের মেধার বিকাশ ঘটিয়ে তোমরা এই দেশটিকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশে পরিণত কর, তাহলে তাদের আত্মদান সার্থক হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তাত্ক্ষণিক প্রয়োগযোগ্য জীবন ঘনিষ্ঠ ও উত্পাদনমুখী জ্ঞান বিতরণের মাধ্যমে ব্যক্তিকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে এবং এই লক্ষ্য অর্জনের জন্য এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব শেষে তিনি নতুন শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত্ কামনা করে তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আগত অভিভাবকবৃন্দ।

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইম্প্রুভিং স্কিলস অব ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স শীর্ষক কর্মশালা
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি অনুষদ ১৮ ডিসেম্বর ২০০৯ তারিখে Improving Skills of English Language Teachers শীর্ষক একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। উক্ত কর্মশালায় Pronunciation I Large Class Management সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে। কর্মশালায় অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ে সম্যক জ্ঞান অর্জনে সক্ষম হবেন। কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : বাড়ি নং # ৮/এ, রোড নং # ৪, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৫। ফোন : ০১৭৪১-৩০০০০২, ০১৮২৩-৬৬০৮৩৩, ৯৬৭৬০৩১-৫

গ্রিন ইউনিভার্সিটিতে বিজয় দিবস পালন
গত ১৭ ডিসেম্বর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এ বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডা. একেএম ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও ট্রেজারার মিসেস শাহিন মাহবুবা হক। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ আবদুল মান্নান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ আবদুল মান্নান স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও কৌতুক পরিবেশন করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বরণ-বিদায় অনুষ্ঠান
কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজের ক্যাম্পাস নবীনদের পদচারণায় মুখর। চোখেমুখে তাদের নানা স্বপ্ন কল্পনায় বিভোর সারাক্ষণ। তারা ভবিষ্যত্ গড়তে বদ্ধপরিকর। এসব আশা এবং স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার জন্য যারা আসে তাদের বরণ করতে উদগ্রীব কলেজ কর্তৃপক্ষ।
১০ ডিসেম্বর সকাল ১০টায় কলেজে জিয়া অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নবীনদের ও প্রবীণদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?