বেলকিন ডিলার ইভেন্ট অনুষ্ঠিত
আতাউর রহমান কাবুল
সাড়া জাগানো প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেলকিন ব্র্যান্ডের ডিলারদের নিয়ে ১৩ ডিসেম্বর এক জমকালো ‘ডিলার মিট প্রোগ্রাম-২০০৯’ অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি)। বেলকিন বাংলাদেশের একমাত্র পরিবেশক স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আয়োজনে এতে প্রায় আড়াইশ’ ডিলার অংশ নেয়। ১২ ডিসেম্বর থেকে বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘বেলকিন রোড শো’। এর অংশ হিসেবে ডিলারদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বেলকিন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য সম্পর্কে প্রেজেন্টেশন দেন বেলকিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুহিত আনাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন, ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল্লাহ আল মামুন, পরিচালক এএনএম কামরুজ্জামান ও দিদারুল আলম প্রমুখ।
বেলকিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুহিত আনাম বলেন, প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে বেলকিন এখন সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। তিনি বলেন, আমি বাংলাদেশের বিশেষায়িত কম্পিউটার মার্কেটগুলো ঘুরে দেখে অভিভূত হয়েছি। বাংলাদেশে আইটি পণ্য শুধু নয়, এখানকার আইটি মার্কেটও বেশ সম্প্রসারিত। তিনি বলেন, এখানকার ভোক্তাদের বিশেষ করে তরুণ শ্রেণীর প্রতি বরাবরই বিশেষ অফার ঘোষণা করবে বেলকিন। ল্যাপটপের ক্যারিং ব্যাগ থেকে শুরু করে সব পণ্যে লাইফটাইম ওয়ারেন্টি রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের আইটি জগতের শীর্ষ ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ডিনার শেষে অনুষ্ঠিত হয় ভারতের ঈগলস্ পরিবেশিত জমকালো নৃত্য ও গান।
বেলকিন ব্র্যান্ডের নানা পণ্য
বেলকিন ব্র্যান্ডের জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে—ল্যাপটপ ক্যারিং ব্যাগ, ল্যাপটপ কুলার+ইউএসবি হাব, অটো চার্জার, রাউটার, গিগাবিট সুইচ, পিসিআই/ইউএসবি ওয়্যারলেস ল্যান, আইপড আইফোনের অটো চার্জার, রিট্র্যাকটেবল মাউস প্রভৃতি। এসব পণ্য বিসিএস কম্পিউটার সিটির রায়ান্স আইটি, এবিসি কম্পিউটার, নেট স্টার, কমট্রেড, টেকভিউ, টেকনো কেয়ার, টেকনোএজ, মাসনুন্স ও স্পিড টেকনোলজিতে পাওয়া যাবে।
এসএমএস করে জানা যাবে
এই প্রথম বাংলাদেশী কোনো প্রযুক্তিপণ্য পরিবেশক সরাসরি ভোক্তা কিংবা ডিলারদের জন্য চালু করেছে এসএমএস বা শর্ট মেসেজ সার্ভিস। এর আওতায় যে কোনো গ্রাহক কিংবা ডিলার বেলকিন ব্র্যান্ডের যে কোনো পণ্য সম্পর্কে জানতে একটি এসএমএস করলেই ফিরতি মেসেজে জানতে পারবে। এসব পণ্য সম্পর্কে জানতে ংঢ়ববফ>নবষশরহ কিংবা ংঢ়ববফ লিখে স্পেস দিয়ে পণ্যটির নাম লিখে মেসেজটি ৫৬৭৬ নম্বরে যে কোনো মোবাইল থেকে পাঠালে স্পিড টেকনোলজি কর্তৃক জবাব পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে : ০১৮১১-৪২০৩০২ (হটলাইন) ও ৮১৪১১৩৯ নাম্বারে।

সাধারণ বিভাগ
আবহাওয়া