নীল খাম
আমজাদ হোসন
তোমার কাছ থেকে বিদায় নেয়ার সুযোগ পাইনি। পাইনি হৃদয়ের জমানো কথাগুলো বলতে। বাবলু, মনে পড়ে ’৯৩ সালে বন্ধু সুমনকে খুঁজতে রং নাম্বারের সূত্র ধরে কথা,পরিচয় আর ঈদের ছুটিতে একপলকের দেখা। এখনও সব স্পষ্ট হয়ে আছে আমার অন্তরের গভীরে আজও। শুধু মোহাম্মদপুরে তোমার নানুবাড়ির সেই ফোন নাম্বারটা হারিয়ে গেছে। ঢাকার খালার বাসা থেকে আমি এখন দিনাজপুরে। তেজগাঁও কলেজে গিয়ে শত ভিড়ে খুঁজে নিতে পারিনি তোমার ঠিকানা। শুধু হৃদস্পন্দনের মধ্যে একটা অস্থির অপেক্ষা, ছটফট করে তোমার ফোনের জন্য। জানতে ইচ্ছে করে, প্রিয়াকে কি মনে পড়ে? অবশেষে শেষ চেষ্টায় ক্যাম্পাসের ‘নীলখামে’ উত্তরের পানে চেয়ে আছি।
প্রিয়া, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয়া, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


সাধারণ বিভাগ
আবহাওয়া


