Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

ক্যাম্পাস সংবাদ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ রক্তদান অনুষ্ঠানটি ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রহিম বি. তালুকদার। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী মোল্লা, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
ইকোপার্ক ও বিএমএ
ক্যাম্পাস পরিদর্শন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শিক্ষক ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা বনভোজন ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে সম্প্রতি চট্টগ্রাম গমন করেন। এ সময় তারা সীতাকুণ্ডে অবস্থিত ইকোপার্ক এবং ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ক্যাম্পাস পরিদর্শন করেন। বিএমএ ক্যাম্পাস পরিদর্শনকালে তারা মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানিদের স্মৃতিস্তম্ভ শ্রদ্ধাভরে পরিদর্শন করেন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?