কৌ তু ক
দুই বন্ধুর কথোপকথন
১ম বন্ধু : ভালোবাসার রোগ খুব কঠিন রোগ;
ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল।
২য় বন্ধু : বলিস কি? তা হলে তো আমার দাদারও
ভালোবাসার রোগে ধরেছে?
১ম বন্ধু : কেন, কীভাবে বুঝলি?
২য় বন্ধু : আজ কয়েক দিন যাবত্ আমার দাদা
বুকে ব্যথা অনুভব করছে আর চোখ
দিয়েও পানি ঝরছে!!
এমএইচ জুয়েল বেগমগঞ্জ, নোয়াখালী
বিষাক্ত কেমিক্যাল
স্যার : কি খাচ্ছ?
ছাত্র : আইসক্রিম।
স্যার : আইসক্রিম খেতে নেই। আইসক্রিমে বিষাক্ত কেমিক্যাল থাকে।
২য় দিন
স্যার : পড়ো, ঘুষ খাওয়া ভালো নয়।
ছাত্র : কেন স্যার? ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে?
দিদারুল আলম নিমন দাগনভূঞা, ফেনী
শিক্ষক ও ছাত্র
শিক্ষক ছাত্রকে পড়া জিজ্ঞেস করলে ছাত্র পড়া বলতে পারল না, তখন শিক্ষক রাগ করে বললেন, তুমি কি ঘরে পড় না?
ছাত্র : না স্যার।
শিক্ষক: কেন পড় না।
ছাত্র : স্যার, পড়লে ব্যথা পাব যে!
পৃথিবীর ওজন
শিক্ষক : বলো তো অনিক পৃথিবীর ওজন কত?
অনিক : স্যার, আমি একটু অফিস রুমে যাই?
শিক্ষক : ঠিক আছে, যাও।
অনিক অফিস রুম থেকে বেরিয়ে এসে বলল—
অনিক : স্যার, মাত্র তিনশ’ গ্রাম।
শিক্ষক : অবাক হয়ে—কীভাবে?
অনিক : স্যার! আমি এই মাত্র অফিসের গ্লোবটা মেপে দেখেছি।
সময়ের অভাব
ছাত্র পরীক্ষার খাতায় লিখেছে—সময়ের অভাবে আর লিখতে পারলাম না বলে আমি দুঃখিত।
শিক্ষক অনেক ভেবে খাতার পাশে লিখলেন—কলমের কালির অভাবে নাম্বার দেয়া গেল না। তাই আমিও দুঃখিত।
প্রশংসা
পিন্টু : মা আজকে আমাদের স্কুল মাস্টার আমার অনেক প্রশংসা করেছে।
মা : কী প্রশংসা করেছেন?
পিন্টু : তিনি আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আস্ত গাধার দল। তার মধ্যে পিন্টু হচ্ছে সবচেয়ে বড় গাধা।
মোহাম্মদ নাহিদুল ইসলাম, শান্তিনগর, ঢাকা

সাধারণ বিভাগ
আবহাওয়া