Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বক তব্য

—পিঠা খেয়েছ কখনও?
—কিসের পিঠা?
—হ্যাঁ, কত খেয়েছি, চিতই পিঠা, কুলি পিঠা, পাক্কন পিঠা, ভাঁপা পিঠা ... সুড়ুত্ (জিভে পানি টানার শব্দ)
—বাহ্, বেশ ভালোই তো, তা ডিজিটাল পিঠা খেয়েছ?
—না তো, নামই তো শুনিনি, খাওয়া তো দূরে থাক।
—ওই তো ডিজিটাল সময়ের গুড়ের সঙ্গে দুর্নীতি গুঁড়া চাল, সঙ্গে চুরচুরে আমলাতান্ত্রিক নারকেল ... খাওনি?
—এত পেঁচিয়ে কথা বল কেন? যা বলার তা সোজাভাবে বললেই তো হয়, আর এই যে পিঠার কথা বললে, এটা আর সত্যিকারের পিঠা না।
—হে হে, মজা করলাম আর কী!
—ভিমরুলে এলেই তুমি খালি ফাজলামো কর কেন? ভিমরুলকে তুমি ইতরামি-ফাজলামির জায়গা পেয়েছ?
—অবশ্যই না, তবে তোমাকে ফান আর ফাজলামোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। দুটোর আগেই ‘ফা’ দেখে আবার গুলিয়ে ফেলো না।
—থাক আর জ্ঞান দিতে হবে না। আমি ভাই আদার বেপারি, জাহাজের খবর রাখার কোনো দরকার নেই।
—আদার বেপারির অবশ্যই জাহাজের খবর রাখার দরকার আছে। কোন দেশ থেকে আদা আমদানি করবে, কোন জাহাজে আনলে তাড়াতাড়ি হবে, খরচ কম পড়বে, শিপমেন্ট কীরকম—এগুলো না জানলে বেপারি ব্যবসা করবে কীভাবে? কয়দিন পর তো আদার বেপারি উড়োজাহাজের খবর রাখা শুরু করবে...
—থাক বাদ দাও, তার থেকে চল আমরা পিঠা খেতে খেতে ভিমরুলের খোঁজ নেই।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?