Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইয়াহিয়ার ’৭১

মোহাম্মদ রফিকউজ্জামান
\ এক \
নিজের মাথার টাক দেখিয়ে জোরসে পাড়েন হাঁক স্যার,—
‘বোল্ এ ক্যা হায়’? সমস্বরে আমরা বলি,—‘টাক স্যার,
টাকের উপর অপকর্ম করেছে এক কাক, স্যার’—
কুঁচকে ভুরু চ্যাচান তিনি,—‘হো রাহা কিঁউ আকছার?’
বলি,—‘পশু-পক্ষী বোঝে আগাম দুর্বিপাক স্যার।’
‘খামোশ!’ বলেই হাঁক ছেড়ে কন,—‘গা মেরে সাথ, পাক সার্...’
এটুক্ গেয়েই দু’হাত দিয়ে চেপে ধরেন নাক স্যার—
গুলিত তুলে পিচ্চি বলে,—‘যাচাই করলাম তাক্ স্যার’।
গর্জে উঠে বলেন ক্রোধে, ‘সেরেল লুঙ্গা-খাকছার।’
পিচ্চি বলে—আমরা বলি,—‘এবারে ব্যাডলাক স্যার,
মৌচাকে ঢিল মারলে কি আর সব থাকে ঠিকঠাক স্যার!
এবারে ঐ টাকের পরেই বাজাবো জয়ঢাক স্যার!’
\ ২ \
তার সেনারা বলে তাকে,—‘কর্ দিয়া এ্যাটাক স্যার,
গাদ্দারোঁকা নাম-ও-নিশাঁ হো যায়েগা রাখ্ স্যার।’
ন’মাস পরে তারাই বলে,—‘সবিহ চিচিং ফাঁক স্যার,
মার মারকে হাম সবহিকো কর্ দিয়া বুড়বাক স্যার।’
খবর পেয়ে বোতল গিলে পিণ্ডিতে নির্বাক স্যার—
পিচ্চিরা কয়,—‘স্যার কিসের ও?—হাম্বা হাম্বা ডাক সার।’


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?