Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফান

জিয়াউদ্দিন সাইমুম
‘প্রেমে পড়ে প্রথমেই প্রত্যেকে পরম প্রিয়জনকে পাওয়ার প্রয়াস পায়। প্রেমের প্রথম প্রকাশ পরিচয়ে, পরে প্রেমপত্রে। প্রেমে পরাভব প্রেমিক-প্রেমিকাকে প্রতি পলে পলে প্রেমানলে পোড়ায়। প্রেমে পবিত্রতা প্রয়োজন। পবিত্র প্রেমে প্রেমিক-প্রেমিকা পারলৌকিক প্রেমালোকে পৌঁছায়। পবিত্রতাহীন প্রেম প্রেমিক-প্রেমিকাকে পাপানলে পাঠায়। পরকীয়া প্রেমে প্রেমিক-প্রেমিকার পিঠে পড়ে প্রায়শই পুলিশের পিটুনি। প্রেম-প্রীতির প্রথমে পরিণামের প্রতি পরস্পরের পুরোপুরি প্রজ্ঞা প্রয়োজন। প্রসঙ্গত, পরিণামহীন প্রেমে পড়ে পরবর্তীকালে প্রায় প্রত্যেকেই পস্তায়।’
... সরি, মাফ করবেন। ষাটের দশকের প্রেম-কাহিনী শুনিয়ে লাভ নেই। আশির দশকের চাইনিজ হোটেলে নিয়ন বাতির মৃদু আলোর প্রেমও এখন অবসলিট। রমনা পার্কের পর্বও ইতিহাসে। কারণ ফাস্টফুড শপের পেভমেন্টে দাঁড়িয়ে বার্গার চিবুতে চিবুতে এখন প্রেম হয়ে যায়। এসএমএসের কথা নাইবা বললাম। এখন ডিজুস প্রেমের জমানা। বলা হচ্ছে, ডিজুস প্রেম আছে বলেই নাকি মোবাইল কোম্পানিগুলো ফুলে-ফেঁপে উঠছে। এতটা গভীরে এখনও ডুব মারতে পারিনি। তবে ছোট বোনটাকে গভীর রাতেও মোবাইলে ফিসফিস করতে দেখে নানা শঙ্কা জাগে মনে। থাক শঙ্কার কথা। তার চেয়ে বলুন, প্রেম কাকে বলে? মনে পড়ে দ্বিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত গান :

‘তারেই বলে প্রেম—
যখন থাকে না future-এর চিন্তা
থাকে নাকো shame
তাকেই বলে প্রেম।

যখন past all surgery
আর যখন past all hope
তারে ভিন্ন জীবন ঠেকে
ভারি যখন tame
তারেই বলে প্রেম।’

নিন্দুকরা বলে বেড়ান, হাল জমানায় প্রেমের পরিণতি বিয়ে হলেও এ জাতীয় বিয়েতে নাকি বাসর শয্যার চির অভিনন্দিত উষ্ণতা-শিহরন থাকে না। নিন্দুকরা বলুক, তাতে কী? প্রেম থাকবে এবং আছে।
মনে আছে, প্রেমে পড়ে পাশের বাড়ির হাবলুও উপমাবিশারদ হয়ে গিয়েছিল। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল ঘেঁটে দাঁড় করিয়েছিল : ‘তুমি আমার নর্থ সি’র ঘন নীল জল, দক্ষিণ ইতালির সোনালি রোদে রুপোলি প্রজাপতি, ভল্গার লজ্জাশীল দেহছন্দ, বার্কলি হিলের পিঙ্ক ম্যাগনোলিয়া, ইছামতির শান্ত-প্রশান্ত ছবি, চিম্বুকের চির-শ্যামলিমা।’ অথচ সেই হাবলুই এখন ম্যাদা মেরে গেছে। প্রেমিকাকে ঘরে তুলেই নাকি এখন লবেজান! কী জানি বাবা, কিস্সু বুঝি না।
তার চেয়ে বরং দ্বিজেন্দ্রলাল রায়ের ও Thoroughly Agree কবিতাটি শুনি :
রেবেকা : তোমায় marry করা
was an act of great mistake, for me.
চম্পটী : In this view of the case,
my love!
I thoroghly agree.
রেবেকা : GB love-এর প্রথম stage-টাই ভালো
... whispers, hugs and kisses
চম্পটী : The charm is not so great
as soon as you became a Mrs.


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?