Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নেট হুল : ছাত্ররা কেন ফেল করে?

বাবু আহমেদ, ইন্টারনেট থেকে
একজন ছাত্র যখন পরীক্ষায় ফেল করে, তখন স্কুলের শিক্ষক থেকে শুরু করে বাসায় বাপ-মার পেদানি পর্যন্ত খায়। কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছে, কেন সে ফেল করল? কেন সে পড়ালেখা করে না, নাকি ইচ্ছা থাকলেও সে পড়ালেখার সময় পায় না? কেন সে সময় পায় না? কীভাবে তার সব সময় ব্যয় হয়ে যায়, তাই তুলে ধরা হলো একটি ছাত্রের বার্ষিক ক্যালেন্ডারের মাধ্যমে—
--সবাই আমরা জানি, শুক্রবার বিশ্রাম করতে হয়। এ দিনটি সাধারণত ছুটির দিন। বছরে শুক্রবার ৫২ দিন। তাহলে বাকি থাকল ৩১৩ দিন।
--গ্রীষ্মের প্রচণ্ড গরমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ বড় ধরনের বন্ধ দেয়। সাধারণত গ্রীষ্মের ছুটি ৩০ দিন। স্কুল বন্ধ, তাহলে আর পড়ালেখা হবে কীভাবে? বাকি থাকল ২৮৩ দিন।
--একজন মানুষের জন্য ঘুম দরকার হয় দৈনিক ৮ ঘণ্টা। তার মানে ঘুমের পেছনে ব্যয় হয় তার ১৩০ দিন। এখন বাকি ১৫৩ দিন।
--খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দিনে ১ ঘণ্টা করে খেললে বছরে খরচ হয়ে যায় ১৫ দিন। মানে হাতে রইল ১৩৮ দিন।
--একজন মানুষ না খেলে বাঁচবে কীভাবে? দিনে ২ ঘণ্টা যদি খাওয়ার পেছনে লেগে যায়, তাহলে মোট খরচ হবে ৩০ দিন। কমতে কমতে বাকি রইল ১০৮ দিন।
--মানুষ সামাজিক জীব। অন্যদের সঙ্গে প্রতিদিন অন্তত এক ঘণ্টা করে কথা বলা উচিত। তাহলে কথা বলতে খরচ হয় ১৫ দিন। বাকি থাকে ৯৩ দিন।
--প্রতি বছর অন্তত পরীক্ষা থাকে ৫০ দিন। তখন তো টেনশনে কোনো কিছু পড়াই যায় না। (পরীক্ষা মানেই সময় নষ্ট)। গুনে দেখছি, আর বাকি ৪৩ দিন।
--বছরে বিভিন্ন ছুটি থাকে অন্তত ৩৫ দিন। বেচারা সারাবছর খাটাখাটনি করে, এই কয়দিন আর কীভাবে পড়বে? একটু রেস্ট নিক। বাউ রে! বাকি ৮ দিন।
--অসুস্থতার জন্য অন্তত ৩ দিন নষ্ট হয়, তাহলে বাকি থাকল ৫ দিন।
--মুভি এবং অন্যান্য অনুষ্ঠানে ৪ দিন গেলে সবেধন নীলমণি আর ১ দিন।
--ওই ১ দিন হলো তার জন্মদিন। আর শুভ জন্মদিনে কখনও কি মানুষ পড়তে পারে?


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?