| |
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
|
| |
 আবহাওয়া
|
| |
|
|
|
|
|
-
সাহিত্য-সাময়িকী
নজরুল ইনস্টিটিউটে যোগ দিয়েছি একদিন কি দু’দিন। এক সকালে দরজা দিয়ে মাথা গলিয়ে একজন বললেন, ভেতরে আসতে পারি, স্যার?
ফাইল থেকে চোখ তুলে দেখি সোহরাব হোসেন দাঁড়িয়ে। আমি চেয়ার থেকে উঠে দরজার দিকে এগোলাম। কাছে গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে সালাম করার জন্য ঝুঁকতেই তিনি দ্রুত পা সরিয়ে নিলেন, ‘এ আপনি কী করছেন,... আ ব দু ল হা ই শি ক দা র
২০১২ সালের একেবারে শেষে এসে বাংলা সঙ্গীতের আকাশে শোকের কালো মেঘ জমল। চলে গেলেন নজরুলসঙ্গীতের কিংবদন্তিতুল্য তারকা সোহরাব হোসেন।
৯১ বছর পরিণত বয়স বটে, কিন্তু তিনি তো ছিলেন নজরুলসঙ্গীতের আশীর্বাদ হয়ে, গুরু হয়ে। তাই তাঁর মৃত্যুতে ফুল আর অশ্রু একাকার হয়ে গিয়েছিল। তাঁর প্রাণহীন দেহের সামনে দাঁড়িয়ে... শা মী মা চৌ ধু রী
আমার যতদূর মনে পড়ে, আমাদের শহরের ইশান স্কুলে খিরোদ বাবু নামে একজন পণ্ডিত মহাশয় আসিলেন। শুনিতে পাইলাম তিনি একজন কবি এবং আমাদের পাঠ্য-বইতে যেসব কবিতা আছে তেমনি কবিতা তিনি রচনা করিতে পারেন। আরও খবর পাইলাম, তিনি আমাদের স্কুলের দ্বিতীয় পণ্ডিত শ্রদ্ধেয় বাবু যোগেন্দ্র নাথ সেনের বাড়িতে থাকেন। শুনিয়া বড়ই... জ সী ম উ দ্ দী ন
মুক্তিযোদ্ধা
আমি একজন মুক্তিযোদ্ধা, মৃত্যু পিছনে আগে,
ভয়াল বিশাল নখর মেলিয়া দিবস রজনী জাগে।
কখনো সে ধরে রেজাকার বেশ, কখনো সে খান-সেনা,
কখনো সে ধরে ধর্ম লেবাস পশ্চিম হতে কেনা।
কখনো সে পশি ঢাকা-বেতারের সংরক্ষিত ঘরে,
ক্ষেপা কুকুরের মরণ-কামড় হানিছে ক্ষিপ্ত স্বরে।
আমি চলিয়াছি চির-নির্ভীক...
হজের দীর্ঘ চল্লিশ দিনের বিভিন্ন বিষয়ক সমস্যা ও অভিজ্ঞতা অর্জনের শুরু এবং শেষের ধারাবাহিকতা লেখায় হয়তো রাখতে পারব না। বিভিন্ন হাজীর হজ এজেন্ট ভিন্ন ভিন্ন, তাই সমস্যা এবং অভিজ্ঞতাও আলাদা। আমার এই লেখায় সাধারণ কিছু সমস্যা তুলে ধরার চেষ্টা করব।
মুসলিম বিশ্বের বৃহত্তম মহাসমাবেশে লাখ লাখ হাজীর... এ কে এম ম হ সী ন
(গত সংখ্যার পর)
ভিক্টোরিয়া এবার তাকালেন তার হাতের দিকে। কী আশ্চর্য, অবাক এবং মুগ্ধ হওয়ার ব্যাপার সেখানেও কিছু কম নেই। এক স্নিগ্ধ ও সুধীর সুষমা যেন সেখান থেকে অবিরাম ছড়িয়ে পড়ছে ঘরের চতুর্দিকে। তার দীর্ঘ অবয়ব এবং শোভন চলনের সঙ্গে কী অপূর্ব মানানসই না ওই হাত দুটো! যেন শুধু শুদ্ধ সৃষ্টিকর্মের সঙ্গে... স র দা র আ ব দু স সা ত্তা র
গাঁয়ের মানুষেরা জানে, উকুন বিষয়ক জটিলতা সব গাঁয়েই আছে। উকুনের পরিমাণ কোনো গ্রামে কম, হয়তো বা কোনো গ্রামে বেশি। মছলন্দপুর গ্রামে উকুনের পরিমাণটা একটু বেশিই। কেন এ গ্রামে উকুনের পরিমাণ বেশি, অন্য গাঁয়ের মানুষ তা ভালো করেই জানে। ধারণা তাদের একটিই। বেওয়া, রাঁড়ি, কামলা, বদলি, সোজা কথা সহায়সম্বল,... শা ম সু দ্দো হা চৌ ধু রী
কণ্ঠশিল্পের অনিন্দ্য এক নান্দনিক সাধক সোহরাব হোসেন। একানব্বই বছর তিনি বেঁচে ছিলেন এই নশ্বর পৃথিবীতে। নানা মাধ্যমে পরিবেশন করেছেন গান। মঞ্চ, বেতার, টিভি, চলচ্চিত্র—সর্বত্র ছিল তাঁর বিচরণ। ড. সনজীদা খাতুন থেকে শুরু করে খায়রুল আনাম শাকিল—এ দেশের বহু খ্যাতনামা কণ্ঠশিল্পীর ওস্তাদ তিনি। কত গান তিনি... আ হ ম দ বা সি র
জনপদ থেকে আসে
অচেনা মিছিল,
ঘন কুয়াশায়
তাদের মুখের রেখা, কায়া ও কাঠামো বোঝা দায়;
ভোরের প্রথম আলো ফুটছে,
কিছুটা সরল আর বাঁকা কোঁচকানো পাতার রেখা ধরে
একেবারে একপ্রান্তে এসে শিশির অপেক্ষা করছে পতনের জন্য—
শিশির কী জানে এ পতন মানে রূপান্তর?
আবার বৃক্ষের দেহে রসের সঞ্চার?
যারা... মু জি বু ল হ ক ক বী র
কুবলাই খানের প্রাসাদে বসে তোমার দিকে বাড়িয়ে দিলাম
ভালোবাসার সুবাসিত চা। তুমি এক চুমুকে সবটুকু পান করে
বললে আমি তৃষ্ণার্ত। আমি তিন হ্রদের গভীর থেকে
শুক্তি এনে দিলাম। তুমি হাতে নিয়ে গভীর বিষাদে বললে,
মুক্তা নয়, পরশ পাথর দাও। তিয়েনশানের চূড়া থেকে
কুমারী তুষার এনে দিতেই তুমি হেসে বললে,... শা ন্তা মা রি য়া
মেয়ের বাড়ির রাস্তাটা চিকন—লিকলিকে সাঁকো। বিয়াইন
এইখানে নয়। অন্যখানে খোঁজো। খুঁজতে খুঁজতে মিলে
কিন্তু এক হাত নাকি সব সময় আবৃত—চলবে না
অ্যাংকেল, ঢাকারটা দেখ। আছে বেশ আলোময়, তবে
অতিশয় নভোচারী। মৃত্তিকা বিমুখ। না, এটাও বাতিল। এবার
ভিনখানে...। দাদীমা, এবার পেয়েছি পেয়েছি, তার
পা’র শেকড়... ফা হি ম ফি রো জ
|
| |
|
|