ভিমরুল
-------------------------------
মাম্মি ড্যাডি মাদার টাং
শুকায় ভাষা য্যান সে গাঙ।
আও দোস্তো পেয়ার করো
হিন্দিতে জোশ শেয়ার করো।
বাংলা হলো ‘ফকির’ ভাষা
ফরসা জীবন নাই তো আশা।
হিন্দি যদি শিখতে পারি
এই দুনিয়ায় টিকতে পারি
লেজটা নাড়াই তাইতো ভাই
তেল দেয়াতে লজ্জা নাই।
তাই দাদাদের গুণ যে গাই
আও না ইয়ার হ্যাল্লো হাই।
হাসান হাফিজ
আমি নাকি হেমায়েতপুরের উত্কৃষ্ট বাসিন্দা হওয়ার যোগ্যতা রাখি। অবশ্য এটা আমার কথা না। আমার ধারণা, হেমায়েতপুর যাওয়ার মতো ছিটগ্রস্ত এখনও হইনি। এক বেরসিক লোক ফান ম্যাগাজিনের জগাখিচুড়ি লেখা দেখে সেদিন ফোন করে বলল, ‘ওই মিয়া কি সব আবোল-তাবোল লেখেন? আমার ধারণা আপনার মাথায় কিঞ্চিত্ ছিট আছে। এসব যারা লেখে,...
মাসুদ রানা আশিক
দিল্লিকা লাড্ডু খাবার লোভে শহীদ হয়ে বিবাহিত হয়ে বউয়ের ঘ্যানঘ্যান প্যানপ্যানের অত্যাচারে জীবন অতিষ্ঠ হওয়ার চেয়ে যে বেশ সুখে-শান্তিতে আছি, তা আমার দাদির সহ্য হচ্ছে না। দাদির সমবয়সীরা নাতি-নাতনি নিয়ে ঘোরে আর দাদির নাত বউ-ই নাই, এটা দাদি কিছুতেই মেনে নিতে পারছেন না। দাদির একটা-ই কথা, নাতি-নাতনির মুখ...
আহমেদ আরিফ
চিরস্থায়ী ট্রানজিট চায় ভারত। সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ, পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।
স ওই যে একটা কথা আছে না, বসতে পেলেই শুতে চায়। দাদারা পেয়েছে মাগনা ট্রানজিট, লাই পেয়ে উঠেছে মাথায়। এখন ওদের নামানোটাই মুশকিল। সেটাই আমাদের নিয়তি।
ট্রানজিটের মজা পেয়ে দাদারা খুশিতে...
লেখা : শাহাদাত ফাহিম আঁঁকা : শামস্
আইডিয়া : নাজমুল ইসলাম রাজু আঁকা : কচি
গত ১৮ তারিখ শনিবার বিকাল ৪টার পর ভিমরুল বাহিনীর সদস্যরা জড়ো হয় একুশে বইমেলা প্রাঙ্গণে। তবে বইমেলায় একসঙ্গে অনেক ভিমরুল ঝড়ো হলেও মেলায় কোনো বইয়ের ক্রেতা, লেখক, প্রকাশক, এমনকি আজাইরা ঘুরাঘুরি করা কোনো পাবলিক আহত হওয়ার মতো খবর পাওয়া যায়নি। আমি আর আমাদের ভিমরুলের বিবাহিত সম্পাদক থুক্কু বিভাগীয়...
এন আই মানিক
কফিল ভাই বাংলাভাষাকে কতটুকু ভালোবাসেন, সেটা অন্য কেউ না জানলেও তিনি নিজে জানেন। ভালো না বেসে করবেন কী বলুন। উনি ইংরেজিতে কথা বলবেন দূরের কথা, শুদ্ধ করে একটা বাক্য লিখতে গেলেও খবর হয়ে যায়। এক সময় খুব চেষ্টা করতেন যেভাবেই হোক ইংরেজিতে কথা বলার যোগ্যতা অর্জন করার জন্য। কিন্তু যখন বুঝলেন চেষ্টা...
ইকবাল খন্দকার
অনেক খবরাখবরের মাঝে বিপিএলও গত কয়েকদিন যাবত্ গরম করে রাখছে সংবাদপত্রের পাতা। সর্বত্র সমানে চলছে এ নিয়ে আলাপ-আলোচনাও। বিপিএল সংক্রান্ত কয়েকটি আলোচনার মাঝখানে নাক গলিয়ে সেগুলোর ডায়ালগ তুলে এনেছেন তপু রায়হান, আঁঁকা : শামস্ বিশ্বাস
দশ বছর আগের ঘটনা। আমাদের গ্রামের ছেলে মনির। হঠাত্ উধাও। ছয় বছরের একটা জ্যান্ত ছেলে, কোনো খোঁজ নেই! দশ বছর পরে ওর সঙ্গে ঢাকায় দেখা হলো। বগলের তলে ক্র্যাচ। এক পা অচল। ক্র্যাচে ভর দিয়ে হাটে। বিস্তারিত ঘটনা শুনলাম ওর মুখে—ঢাকায় গেছি কাজ করতে। সাহেব কাজ দেয়ার কথা বলে বাসায় নিয়ে গেল। সপ্তাহখানেক পর...
আহমেদ মামুন
বিএসএফ-এর নির্যাতন ও হত্যা প্রসঙ্গে
এসব খুন, নির্যাতন নিয়ে চিন্তিত নই
— সৈয়দ আশরাফ
শ্রেষ্ঠ তিন ভয়েস দাতা
ইসরাত জাহান, চট্টগ্রাম
মুন্নি, সিলেট
ইয়াসিন আরাফাত, লোহাগাড়া
অভিনন্দন ত্রিরত্ন, আপনারা প্রত্যেকে পাবেন ১০০ টাকা করে মোবাইল টকটাইম।
এক্কেরে হাছা কথা কইছেন, রাষ্ট্র চিন্তিত কার...
পাঠক, এ ভয়েসটি দেখে
পাল্টা ভয়েস ছুঁড়ুন অল্প কথায়। শ্রেষ্ঠ তিনজন ভয়েসদাতা পাবেন ১০০ টাকা করে মোবাইল টকটাইম, লেখা পাঠাতে হবে আগামী ১৫ দিনের মধ্যে। খামের ওপর ফানি ভয়েস-২৫ লিখতে হবে।
বিদ্যুত্ সুবিধা পেতে জনগণকে অর্থনৈতিক কষ্ট মানতে হবে
— অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
যারা ওস্তাদের বেতের বাড়ি সহ্য করার কুওয়াত রাখে, জীবনে তারাই সফলকাম হতে পারে। এর জ্বলন্ত উদাহরণ হলো—ভারতের আসাম রাজ্যের পুলিশ কনস্টেবল অভিজিত্ বড়ুয়া। তিনি খালি পায়ে ২৪ ঘণ্টা দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। একাধারে ২৪ ঘণ্টা খালি পায়ে দৌড়ানো কোনো চাট্টিখানি ব্যাপার নয়। প্রশ্ন হলো,...
বোকার সার্টিফিকেট
পাঠক সংখ্যা বোকায় পাঠকদের বোকামির গল্প পড়ে খুবই মজা পেলাম। আমি যখন নিজের বোকামির গল্প লিখি তখন ভেবেছিলাম, হয়তো এমন বোকামি কাণ্ড আর কেউ ঘটায়নি। কিন্তু সাইফুদ্দীন, জয়, রফিক, রুবেল, বাপ্পি ও বান্ধবী নাছরিনসহ অন্যদের বোকামির গল্প পড়ে বুঝলাম, বোকাদের এই দেশে বোকার সংখ্যা নেহায়েত কম...
বাবলু খুব দয়ালু। সে চায় সবার ভালো করতে। কিন্তু কখনও অন্যরকম উপকার করে ফেলে। একদিন বাবলুর দাদু রাতে ঘুমাচ্ছিল। তার দাদু আবার একা ঘুমাতে পারে না। তাই দাদুর ঘুম না আসা পর্যন্ত কাউকে দাদুর সঙ্গে বসে থাকতে হয়। সেদিন রাতে বাবলু ও তার মা দাদুর রুমে বসে ছিল। অনেকক্ষণ গল্প করার পর দাদু বলল—এবার আমি...
একটা গাধার বাচ্চা নিয়ে পল্টু ক্লাসে ঢুকছে। শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘কিরে পল্টু, ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন?
পল্টু মুখ কাঁচুমাচু করে বলল, স্যার, আপনিই তো ক্লাসে গাধার কথা বলেছেন।
শিক্ষক রেগে বললেন, ‘কী বেয়াদবের মতো কথা বলছিস! আমি কেন ক্লাসে গাধার কথা বলতে...
নীলা,
চাঁদের গৌরব তার স্নিগ্ধ মাখা আলো
সূর্যের গৌরব তার প্রখর তাপ
অন্ধকারের গৌরব অমানিশা অন্ধকার
আর তোমার গৌরব,
তোমার ৩২টি হলুদ রঙের দাঁত
আমানত উল্লাহ সোহান
কুমিল্লা পটিটেকনিক ইনস্টিটিউট
শিহাব,
তোর আর আমার মধ্যে এমন বন্ধুত্ব
খুশি তোর হাসি আমার
দুঃখ তোর কান্না আমার
আর যখন বিয়ে করবি...
ভিমরুলে আমরা পাঠকদের জন্য তিন পৃষ্ঠা বরাদ্দ রেখেছি। আমাদের লক্ষ্য পাঠকদের মধ্য থেকে এক সময় লেখার গুণ বিচার করে কন্ট্রিবিউটর বের করা। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, কিছু কিছু অসাধু লেখক ভিমরুলে নকল লেখা ছড়িয়ে দিচ্ছে। আমরা মনে করি, কেউ নকল লেখা পাঠালে সে নিজেকেই ঠকাচ্ছে। তাই পাঠক-লেখকদের বলছি, আপনারা...