সাহিত্য-সাময়িকী
কল্যাণীয়াসু,
ভোরবেলা ঘুম ভেঙে শুয়ে-শুয়েই শুনছিলাম এইসব দরদালানের মধ্যে পাখির কলকাকলি। এই কূজন ভরিয়ে রাখে দু-ঘণ্টা। আমার সব দ্বন্দ্বমুখর চিত্তদহনের ওপরে যেন কোমল করাঙ্গুলি বুলিয়ে যায়। যেন ওরাই বয়ে নিয়ে আসে অন্ধকারের ওপার থেকে আলো। ভোরবেলাটা, অনেকক্ষণ পর্যন্ত, কিরকম ঘোলাটে হয়ে থাকে আকাশ। বৃষ্টি...
আ ব দু ল মা ন্না ন সৈ য় দ
আবার তাকে নতুন করে দেখতে চাই। দেখতে পাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যখন ভাবি, তখন দেখি বিদ্রোহী, বিপ্লবী, কবি, সাংবাদিক এবং প্রেমিক। এই একটি মানুষ সর্বাংশে জীবন আচ্ছন্ন করা, উন্মাতাল করে তোলা ব্যক্তিত্বের অধিকারী হয়ে আমাদের চিন্তার জগেক স্পর্শ করেছেন। তিনি মানুষের গভীর বেদনা, বিদ্রোহের...
জু বা ই দা গু ল শা ন আ রা
৬.
প্রায় শেষ যাত্রী হিসেবে বিমানে আরোহণ করে খুব যে একটা সুবিধা হয়েছে, তা বলি কী করে। ভিড় এড়াতে চেয়েছিলাম; কিন্তু ওই যে কথায় আছে না, আমি যাই বঙ্গে, কপাল যায় সঙ্গে।
কনুইয়ের ধাক্কা আর গুঁতো যা খাওয়ার খেয়ে, শেষ পর্যন্ত আসন গ্রহণ করে গভীর প্রশান্তিতে বুক ভরে শ্বাস নিলাম। সিট বেল্ট বাঁধা-ছাঁদার কাজ...
ফ খ রু জ্জা মা ন চৌ ধু রী
প্রতিরোধের চিত্র এসেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটো উপন্যাসে : ‘চিহ্ন’ এবং ‘অহিংসা’য়। হয়তো অন্যান্য উপন্যাস গল্পেও প্রতিরোধের চিত্র আছে। তবে এ দুটো উপন্যাসে গভীর তাত্পর্য নিয়ে ব্যাপকভাবে প্রতিরোধের ছবিটা দেখতে পাই।
‘চিহ্ন’ উপন্যাসে দেখা যায় রাজনৈতিক প্রতিরোধ আর ‘অহিংসা’য় সামাজিক প্রতিরোধ।...
মা হ মু দু ল বা সা র
লিখেছিলেন “দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি”। কিন্তু কখনও যান নি ক্ষেপে। সব কিছু করেছেন নিজের অঙ্গীকার, দায়বদ্ধতা স্বীকার করে। লিখেছেন “তাই যাহা আসি কই মুখে”। তা-ও তিনি কন নি কখনও। যা কিছু বলেছেন নিজের বিশ্বাস, প্রত্যয় নিয়ে বলেছেন। আশপাশের ধান্দাবাজদের হামলায় জেরবার হয়ে তীব্র বেদনা-অভিমানে...
সাযযাদ কাদির
লন্ডনের ব্রিকলেন বাংলা টাউনে গত রোববার লাখো বাঙালির মিলনমেলা বসেছিল। বিলম্বে বৈশাখ উদযাপনের এই অনুষ্ঠানে ইংল্যান্ড, লর্ডস ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে রং-বেরংয়ের পোশাক পরে প্রবাসী বাঙালিরা যোগ দিয়েছিলেন। এ উপলক্ষে বিভিন্ন ধরনের মুখোশ, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও...
তারেক চৌধুরী লন্ডন থেকে
আগে দর্শনদারী পরে গুণবিচারী, অর্থাত্ প্রথম দর্শনেই যদি ভালো না লাগে তবে সে জিনিসটির ভেতরে কী আছে, তা যাচাই করে দেখার উত্সাহ জাগে না। এ জন্যই বইয়ের প্রচ্ছদকে প্রাসঙ্গিক, মার্জিত ও রুচিসম্মত করে অঙ্কন করা অত্যন্ত জরুরি। বইয়ের বিষয়বস্তু, লেখার মান ও আকৃতি যাই হোক, প্রতিটি বইয়ের জন্য একটি প্রচ্ছদ...
এ
শহরটাকে আমার ঘৃণা করতে ইচ্ছে করে
অপদার্থ লোকগুলো
সব সময় কবিতা নিয়ে মশগুল
কবিতা,
শব্দের পর শব্দ সাজিয়ে কী লাভ
একটা বই
লিখলে কী হয় প্রমাণ
অসংখ্য
বই তো ইতিপূর্বে লেখা হয়েছিল
শেক্সপীয়র
মিল্টন রবীন্দ্রনাথ নেরুদা
ওরা তো
এখন মৃত;
নিজেকে
কিছুটা ঠিকঠাক রাখতে অবশ্য
আমিও
কবিতা...
কে জি মো স্ত ফা
তোমার শরীর থেকে এখনো যায়নি বাসন্তি ফুলের বাসনা
এই চৈত্র তাই ফাল্গুনের শোভা আর
প্রেমের পরশ দিয়ে আমাকে বেঁধেছে তার হৃদয় কন্দরে
আমি তোমার শরীর ছুঁয়ে
ঈশ্বরের মতো মাথা উঁচু করে
ইস্ট রিভারের মতো যেন ম্যানহাটানকেই
সাত পাকে জড়িয়ে ধরেছি।
হা! ঈশ্বর, তুমি এই লিখেছিলে আমার কপালে!
পরবাস আর...
মা হ বু ব হা সা ন
ভূমিকম্পে ধসে পড়া ভবন, এবার তুই আমার হাঁটুতে ভর করে দাঁড়া। কেউ আমাকে
বানায়নি তোর মতো—প্ল্যান করে। আমার ছিল না কোনো ঠিকাদার, সিন্ডিকেট,
এমনকি ভূমিদাতা। আমার জন্ম তো অনন্ত গভীর থেকে—যন্ত্রণার অগ্ন্যুত্পাতে—
সাধনায় হয়েছি শ্যামলা। অপার সৌন্দর্যে তাই পর্যটক আজ দিশাহারা।
বেশ তো তাফালিং—কিছুকাল...
চৌধুরী ফেরদৌস