সাহিত্য-সাময়িকী
ঢাকা আন্তর্জাতিক বইমেলা ২০০৯’র আয়োজন সাদামাঠা শব্দে ব্যর্থ। মেলার স্লোগানে রাজনীতির গন্ধমাখা চমক, কিছুটা নতুনত্ব থাকলেও পুরো আয়োজন, ব্যবস্থাপনার আধুনিকতা, মননশীলতার ছাপ ছিল না। সৃজনশীল আয়োজনেও রুচিহীন দলবাজির চর্চা থাবা ফেলতে পারে, এবারের মেলা তাই প্রমাণ করে। আন্তর্জাতিক ‘শব্দযোগে’ দ্বিতীয়বারের...
হাসান শান্তনু
ঢাকা-বইমেলা নিয়ে আলোচনা করার আগে এদেশের ঐতিহ্যবাহী ‘একুশে বইমেলা’ ও ‘জাতীয় গ্রন্থমেলা’র সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করা প্রয়োজন। মেলার সঙ্গে আমরা সকলেই কম-বেশি পরিচিত। তাই স্বাভাবিকভাবে ইংরেজি ‘ফেয়ার’ শব্দের বাংলা অতি সহজে ‘মেলা’ করে ফেলেছি। আমাদের বাংলাদেশে যে মেলার সঙ্গে আমরা পরিচিত ছিলাম, সেই...
ফজলে রাব্বি, প্রাক্তন পরিচালক, জাতীয় গ্রন্থ কেন্দ্র
মেজবাহউদ্দিন আহমদ
স্বত্বাধিকারী, আহমদ পাবলিশিং হাউস
এবারের বইমেলাও যথারীতি ফ্লপ। এর বড় কারণ হিসেবে আমি বলব, মেলার ক্যালেন্ডার ইয়ার ও ভেন্যু নেই। একেক বছর একেক সময়ে একেক জায়গায় মেলা হচ্ছে। ঢাকা বইমেলাকে ‘আন্তর্জাতিক’ বলা হচ্ছে, অথচ আন্তর্জাতিকভাবে আয়োজন ও এ সংক্রান্ত কোনো প্রচার ছিল না।...
গত ১৯৯৩ সালে ওসমানী মিলনায়তনে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত বইমেলায় গিয়েছিলাম। ২০০৭ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আমি অংশগ্রহণ করি। ওই বইমেলার প্রথম দিনই ঢাকায় অনুষ্ঠিত সেই বইমেলার কথা আমার মনে পড়েছিল। জাতীয় গ্রন্থকেন্দ্রের এক সময়ের কর্মকর্তাদের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণের...
রবীন আহসান
ড. সিরাজুল ইসলাম চৌধুরী
প্রাবন্ধিক, গবেষক, শিক্ষাবিদ
ঢাকা আন্তর্জাতিক বইমেলা ’০৯ জমেনি। এর পেছনে নানা কারণ বিদ্যমান। এ মেলা আয়োজনের নির্দিষ্ট কোনো জায়গা নেই। মেলাকে আন্তর্জাতিক বলা হলেও মাপকাঠির বিচারে আন্তর্জাতিক নয়। দু’তিনজন বিদেশি প্রকাশক কোনো বইমেলায় অংশ নিলে সেটি আন্তর্জাতিক হয়ে ওঠে না।...
আমার প্যারিস ভ্রমণের স্বপ্ন অনেক দিনের। বিশেষ করে বিশিষ্ট ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘ছবির দেশ কবিতার দেশ’ পড়ে সে আকাঙ্ক্ষা আরো তীব্র হয়। প্যারিস নিয়ে বাংলা ভাষায় আরো অনেক খ্যাতিমান লেখক লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কবি নির্মলেন্দু গুণও প্যারিসের সৌন্দর্য নিয়ে লিখেছেন। এসব...
সাইফ ইসলাম দিলাল
মরমী গানের জন্য খ্যাতিমান হয়ে আছেন তিনি। তাঁর গানে অতীন্দ্রিয় রহস্যলোকের হাতছানি রয়েছে। শৈল্পিক গুণের কারণে সেসব গানের আবেদন ফুরায়নি, অর্জন করেছে কালোত্তীর্ণ হওয়ার মহিমা ও সৌন্দর্য। লোককবি হাসন রাজা বাংলা লোক সাহিত্যে ও লোক গানে অসামান্য অবদান রেখে গেছেন। জন্ম ১৮৫৫ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি।...
আরিফ উল ইসলাম
যেমন এখানে আমি দাঁড়িয়ে, আমার হঠাত্ মনে হলো যদি এটা আমাকে করতে না হতো। আমার মা, আমার রক্ত-মাংস কোনো না কোনোভাবে আমার পাশে এসে দাঁড়াবে এবং থামতে বলবে। হয়তো। শুধু হয়তো। আমার মনে হয় আমি ভীত। যদি কেউ এসে আমাকে বলে যে সে মৃত্যুভয়ে ভীত নয়, তাহলে আমি তাকে বিশ্বাস করব না। যদি তার হারাবার কিছু না থাকে,...
ইশমাম রাঈদা রহমান : আহমদ বুলবুল ইসলাম, ইংরেজি থেকে অনুবাদ
হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের বিপরীত দিক থেকে সরু পাকা পথ চলে গেছে গাঁয়ের ভেতরে। যেতে-যেতে গাঁ যেখানে নীরব নিঝুম নিরিবিলি হয়ে দেখা দেয় পথিকের সামনে, সেখানে ওই পথের পাশে হঠাত্ই চোখে পড়ে ছোট টিনের ঘর। তাতে সাইনবোর্ড সাঁটা—“হাটিকুমরুল সাহিত্যরত্ন এন. আর (রেজিঃ)/স্বতন্ত্র এবং মাদ্রাসা/(সরকারি...
সাযযাদ কাদির
আবেগ ও ভালোবাসা
তি তা শ চৌ ধু রী
[আমার স্ত্রীর উদ্দেশে]
সময় তোমাকে বিচ্ছিন্ন করেছে, নন্দিনী
ঈষত্ বিরহ-বেদনাও সৃষ্টি করেছে মনে
তবু আধুনিক প্রযুক্তি তোমার আমার বিচ্ছিন্নতাকে
আমলেই আনেনি, পূর্বের মতোই ধ্রুপদী বৃক্ষমূলে
ছায়াদান করেছে। মানুষ এখন যত দূরেই থাক
যেমন গ্রামীণের উচ্চারণ—আধুনিক...