Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 
  • শোক ও মৃত্যুবার্ষিকী
    ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হাকিমের বাবা এ. হাকিম মিয়া (৮৫) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি
    শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা মো. আনোয়ার মিয়া (৮৮) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
    সাভারের ব্যবসায়ী মুসলিম উদ্দিন ফকিরের মা ছাহেরা খাতুন (৮৫) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি সাত ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সাভার প্রতিনিধি
    সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রইসুল আলমের বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৬৬) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নীলফামারী প্রতিনিধি
    ডা. প্রভাত কুমার বালার বাবা সমাজসেবক মহাদেব চন্দ্র বালা (৯৩) বৃহস্পতিবার পরলোকগমন করেছেন। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গোপালগঞ্জ প্রতিনিধি
    সাভার পৌর এলাকার রাজাশন মণ্ডলপাড়ার হারাধন ফকির (৭৫) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি আট ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সাভার প্রতিনিধি
    স্বরূপকাঠীর সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জহুরুল হক (১০২) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বরিশাল অফিস
    বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এনটিভি জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলামের বাবা সমাজসেবক আলহাজ শাহজাহান আলী তরফদার (৮৯) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। বাগেরহাট প্রতিনিধি
    ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু কায়েছ মোল্লা (৩৪) গতকাল ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
    টাঙ্গাইলের অতিরিক্ত জেলা জজ মো. বজলুর রহমানের বাবা মো. সিরাজ উদ্দিন হাওলাদার (১০১) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
    পোরশা যুবলীগ সেক্রেটারি আলহাজ ওয়াদুদের বাবা আলহাজ শমসের আলী (৭০) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। পোরশা (নওগাঁ) প্রতিনিধি
    পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ব্যবসায়ী আমির হোসেন (আমির মেকার) (৫৪) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
    ঠিকাদার ও সরকার ট্রেডার্স ভূঞাপুরের স্বত্বাধিকারী মো. আবু হানিফ রতন (৪৫) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ভূঞাপুর প্রতিনিধি
    জামায়াতে ইসলামী ঢাকা মহানগর কাফরুল থানার কর্মী আবুল কালাম আযাদ (৪২) গতকাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বিজ্ঞপ্তি
    গোপালগঞ্জ জেলা আ.লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি
    জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক ও রমনা থানা সভাপতি মো. আমিরুল ইসলাম মিন্টুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জিয়ানগর উপজেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
    বেলকুচি উপজেলার বেলকুচি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, বিএনপি নেতা গোলাম মওলা বাবলু খানের বাবা, সাবেক এমপি শহীদুল্লাহ খানের বড়ভাই শিক্ষানুরাগী আবু কোরাইশী খানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ (বেলকুচি) প্রতিনিধি
    ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ আ. মালেক কুট্টি পঞ্চায়েতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পৌর ৪নং ওয়ার্ডের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?