আমার ঢাকা
রাজধানীর সবচেয়ে বড় অপরাধপ্রবণ এলাকা হচ্ছে ঢাকা সিটির ১৬ নম্বর আসন মিরপুরের পল্লবী। এলাকাটি ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য। গার্মেন্ট ও বস্তি অধ্যুষিত এলাকায় ‘মনির বাহিনী-বাপ্পি বাহিনীর’ ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ চাঁদাবাজি চলছে নীরবে। এছাড়া অপরিচ্ছন্ন ও বেহাল...
মাহমুদা ডলি
নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটিতে বিএনপি কোনো নাম সুপারিশ করবে না বলে জানিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা জানান। সার্চ কমিটিকে...
স্টাফ রিপোর্টার
ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘পাল্টা কর্মসূচি’ দিয়ে ১২ মার্চ বিরোধী দলের মহাসমাবেশ ‘বানচালের’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ১২ মার্চের মহাসমাবেশ বানচাল করতে আওয়ামী লীগ পাল্টা...
স্টাফ রিপোর্টার
ঢাকায় আগামীকালের গণমিছিল সফল করতে নারায়ণগঞ্জ বিএনপি সব প্রস্তুতি শেষ করেছে। এ উপলক্ষে শহরের ডিআইটি এলাকার বিএনপি অফিস ও ফতুল্লার লালপুরে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলমের অফিসে একাধিক প্রস্তুতিমূলক সভা হয়েছে। তাছাড়া মিছিলে অংশ নিতে তৃণমূল নেতাকর্মীদের মাঝেও বেশ তত্পরতা লক্ষ্য করা গেছে। গতকাল...
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
ভেঙেচুরে বেহালদশায় রূপ নিয়েছে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ ও দোহারের রাস্তাঘাট। প্রধান সড়কগুলোর মতো খানাখন্দক দৃশ্যমান তিনটি উপজেলার বিভিন্ন এলাকার ভেতর দিয়ে নির্মিত সংযোগ সড়ক। দীর্ঘদিনেও মেরামত না হওয়ায় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনো কোনো রাস্তার খানখন্দের পরিমাণ এতই বেশি যে, মাঝে মাঝে বর্ষাকালে...
রাকিব হোসেন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত ওসি আবদুল লতিফ (৪৭) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন শেষে সর্বশেষ নওগাঁ জেলায় ডিএসবি অফিসের ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। উত্তরা মডেল থানার এসআই আবু মিয়া জানান, গত ১১...
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি-২০১২-এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের আকতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক পদে ডেইলি সান পত্রিকার...
স্টাফ রিপোর্টার
থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক ড্যান্স প্রতিযোগিতায় বিরল কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের সুরিন প্রভিন্সের সুরিন রাজাবাথ ইউনিভার্সিটি আয়োজিত সুরিন আন্তর্জাতিক ড্যান্স ২০১২-এ অংশগ্রহণ করতে ২১ সদস্যের একটি দল ১৪ জানুয়ারি থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়। ১৫-২৫ জানুয়ারি...
আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ-এর ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিনের সভাপতি ও দৈনিক...
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দণ্ডিত প্রতারক শাহজাহান মোল্লার এক আপিল খারিজ করেন এবং সাংবাদিক আবদুর রহিমকে উচ্ছেদের মামলায় পক্ষভুক্ত করার নিম্ন আদালতপ্রদত্ত রায় বহাল রাখেন। ঢাকার দ্বিতীয় সহকারী জজের আদালতে বিচারকাজ স্থগিত রাখার হাইকোর্টের পূর্বপ্রদত্ত আদেশ বাতিল...
কোর্ট রিপোর্টার
রাজধানীতে পাঁচতলা ভবন থেকে পড়ে সুকু মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে বাড্ডার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সুকু মিয়া বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ করে আসছিল। সকাল ৮টার দিকে ওই ভবনের পাঁচ তলার সিঁড়িতে পানি দেয়ার সময়...
স্টাফ রিপোর্টার
সাভার উপজেলার চারাবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ ৫ ডাকাত আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হন। গণধোলাইয়ের পর ডাকাতদের থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ডাকাতরা হলো তুষার, শেখ রাসেল, শরীফ মিয়া, মোবারক হোসেন বিজয় ও নূর মোহাম্মদ।
সাভার প্রতিনিধি