জাতীয়
নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলে সরকারি আইন অমান্য করে অবাধে পাহাড় ও টিলা কেটে উজাড় করছে প্রভাবশালীরা। ফলে পাহাড় ও টিলা ধসে মৃত্যুঝুঁকি দিন দিন বাড়ছে। গত ৫ বছরে নবীগঞ্জের দিনারপুরে পাহাড়ে মাটিচাপা পড়ে একই পরিবারের ৬ জনসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। গত এক যুগে উপজেলার ৫শ’রও বেশি সরকারি ও...
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা-বাগানের চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা চলছে চরম অবহেলায়। রোগাক্রান্ত শ্রমিকদের দুই একটি ট্যাবলেট আর ক্যাপসুল দিয়েই দায় সারা হচ্ছে। সরকারিভাবে চা শ্রমিকদের চিকিত্সার জন্য স্থানীয়ভাবে নেই কোনো সুযোগ-সুবিধা। এ অবস্থা চলছে যুগ যুগ ধরে। উপজাতীয় চা জনগোষ্ঠী ঝাড়ফুঁকের...
আলাউদ্দিন রনি, মাধবপুর
কুলাউড়ায় প্রতিবন্ধী এক চা-পাতা ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে এসেছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাঁও গ্রামের...
কুলাউড়া প্রতিনিধি
নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে সবক’টি মার্কেটের বিপণি বিতান। প্রত্যেকটি মার্কেটের কাপড় ও জুতার দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়ে এখন সরগরম। বিশেষ করে ঈদ এলেই প্রতিটি মার্কেটে বেচাকেনা বেড়ে যায়। নবীগঞ্জের যেসব মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে, সেগুলো হলো রেনেসাঁ, নবরূপা,...
এটিএম সালাম নবীগঞ্জ (হবিগঞ্জ)
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শোভাযাত্রা
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা বুধবার সকাল ১০টায় মণিপুরী রাজবাড়ী শ্রী শ্রী মহাপ্রভু জীউ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হাজার হাজার...
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, দেশে বিদ্যুতের চাহিদা পূরণে সরকার এরই মধ্যে ৭ হাজার কিলোমিটার বিদ্যুত্ সংযোগ পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যেসব এলাকায় বিদ্যুত্ নেই, ওইসব এলাকায় বিদ্যুত্ পৌঁছে দেয়া হবে। দেশে নতুন বিদ্যুতের লাইন দেয়া এতদিন বন্ধ ছিল। তিনি বলেন, গ্রাম-গঞ্জে...
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় পাহাড়ি বাঙালি ও উপজাতিদের মধ্যে এখন বছরজুড়েই ভারতীয় বন্যহাতির আতঙ্ক বিরাজ করে। ফলে এ সীমান্ত ও পাহাড়ি জনপদে সন্ধ্যা নামে হাতি আতঙ্কে। ভারতীয় ওই বন্যহাতির আক্রমণে জানমালের ক্ষতির পাশাপাশি শতাধিক পরিবার পৈতৃক ভিটেমাটি ও আবাদি জমাজমি ফেলে রেখে অন্যত্র আশ্রয়...
শাহরিয়ার মিল্টন, শেরপুর
ঈদ সামনে রেখে বনাঞ্চলে কাঠ পাচারকারী চক্রের দৌরাত্ম্য ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। বাগেরহাটের শরণখোলা ও মংলায়, হবিগঞ্জের চুনারুঘাটে ও মোরেলগঞ্জের বনাঞ্চলের গাছ অবাধে পাচার হয়ে যাচ্ছে। বিস্তারিত খবর প্রতিনিধিদের :
বাগেরহাট : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে সুন্দরী কাঠ পাচারের ঘটনা...
ডেস্ক রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানে পৃথক আলোচনা সভা ও সমাবেশে বক্তারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি জানিয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের খবরে :
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে...
ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙনের মুখে ৭ হাজার পরিবার। গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে নিঃস্ব শত শত পরিবার। হুমকির মুখে পড়েছে তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধ। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পাবনার ইছামতির নদী খনন কাজ বন্ধ হয়ে গেছে। বিস্তারিত প্রতিনিধিদের খবরে :
চরভদ্রাসন...
ডেস্ক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের কারামুক্ত দিবস উপলক্ষে গতকাল বিভিন্ন স্থনে নানা কর্মসূচি নেয়া হয়। এসব কর্মসূচির মধ্যে দিন শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ ও বস্ত্র বিতরণ এবং দোয়া। আলোচনা সভা ও সমাবেশে বক্তারা বলেছেন, জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। নেতারা তারেক...
ডেস্ক রিপোর্ট
শ্বশুরপক্ষের দাবি অনুযায়ী দফায় দফায় যৌতুক দিয়েও সুখ হয়নি দরিদ্র বাবার অসহায় কন্যা রাবেয়ার। শ্বশুরপক্ষের নির্যাতনে দু’দিন হাসপাতালে অচেতন থাকার পর মৃত্যু হয় রাবেয়ার। বাবা ফয়েজ আহম্মেদ থানায় হত্যা মামলা দায়ের করে উল্টো বেকায়দায় পড়েছেন। আসামিদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধমকি মাথায় নিয়ে পালিয়ে...
স্টাফ রিপোর্টার
ইভটিজিংয়ের জন্য অভিযুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান নজরুল ইসলামকে ল্যাব টেকনিশিয়ানের চাকরি থেকে অপসারণ ও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো পদে চাকরির জন্য অযোগ্য ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। এদিকে...
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর এলাকা থেকে বিদেশি মদসহ ঢাকার তিন ধনাঢ্য ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের বিরুদ্ধেও ঘুষবাণিজ্যের পাল্টা অভিযোগ করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
রাজবাড়ী ডিবি পুলিশের এসআই হায়দার জানান, বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী জেলা সদরের...
রাজবাড়ী প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতারের পৃথক কয়েকটি ঘটনার খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
রাজশাহী : ভুল স্যালাইন দেয়ায় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকার ‘আরোগ্য নিকেতন’ ফার্মেসির এক কর্মচারীকে সোমবার রাতে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই কর্মচারী শাহরিয়ার শাকিব...
ডেস্ক রিপোর্ট
নীলকরদের অত্যাচারের কাহিনী গফরগাঁও-হোসেনপুরবাসী আজও ভোলেনি। সাহেবেরচর আজও তার সাক্ষী বহন করছে। নীল চাষের নির্মম ইতিহাস বিজড়িত হোসেনপুরের ঐতিহাসিক নীলকুঠি বাড়ির ধ্বংসাবশেষ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার (সাহেবেরগাঁও) এলাকায় নীলকরদের বাড়ি এবং টান সিদলা...
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একমাত্র শিল্প প্রতিষ্ঠান ইসমাইল কার্পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নিজ এলাকা মিরসরাই উপজেলার ৩১ বছরের পুরনো একমাত্র শিল্প প্রতিষ্ঠানটির এ ঘটনায় এলাকাবাসী বিস্মিত হয়েছেন। আব্দুর রহমান খান রুমি নামে...
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে চাটখিল উপজেলার বারইপাড়া গ্রামের মার্কিন নাগরিক হাজি সিরাজুল ইসলামের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। এ নিয়ে বাড়াবাড়ি করলে তাকে খুন করে লাশ গুমের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ...
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
উপ-তত্ত্বাবধায়ক নেই
ঝালকাঠি সরকারি শিশু সদনে ৫ বছরেরও বেশি সময় ধরে উপ-তত্ত্বাবধায়কের পদ শূন্য রয়েছে। এ কারণে শিশু সদনের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি এখানে বসবাসরত এতিম শিশুদের নানা রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপ-তত্ত্বাবধায়ক না থাকায় এতিম শিশুরা সরাসরি তাদের সমস্যার কথা কাউকে বলতে পারছে না। এ...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী আলীনগর গ্রামে ডিবি পুলিশের গুলিতে নুরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় ডিবির এসআই বেলায়েত হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার অপর আসামিরা হলো কনস্টেবল জাহিদ হোসেন, মাহফুজুর রহমান, আনিছুর রহমান এবং আলীনগর গ্রামের ছায়েব...
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
বিয়ানীবাজারের টিনএজ তরুণরা মোটরসাইকেল চোরাচালানিতে জড়িয়ে পড়ছে। গত বছর বিয়ানীবাজার থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল চুরি হয়। চলতি রমজান মাসে এ পর্যন্ত প্রায় দু’ডজন মোটরসাইকেল চুরি হয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়। এদিকে চুরি হওয়া মোটরসাইকেলের নম্বর প্লেটে ‘অন-টেস্ট’ লিখে দিব্যি ঘুরে বেড়াচ্ছে অসাধু...
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
পবিত্র রমজান মাসেও বিয়ানীবাজারের মাদক ব্যবসায়ীরা বেপরোয়া। দিনে-রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দেদার মাদক বিক্রি করছে তারা। মাদক বিক্রির অপরাধে বিগত সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বৈরাগীবাজারের আবদুল হক নামের এক ব্যক্তি নিহত হয়। পুলিশের ব্যাপক ধরপাকড় সত্ত্বেও প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে...
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকের নির্দেশ উপেক্ষা করে বিয়ানীবাজারের সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ ছিল গতকাল। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়। ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নিলেও এখানকার প্রায় ৪০টির মতো...
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
সিলেট মহানগর বিএনপি আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, সরকার দেশকে ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায়। প্রতিবেশীদের ষড়যন্ত্রে বাংলাদেশকে আজ কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, দেশের বিদ্যুত্ সেক্টরও ভারতের হাতে তুলে দিয়েছে সরকার। জুলুম,...
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বিএনপি নেতার বাড়িতে ডাকাতি করার পর গ্রেফতার হওয়া ডাকাতদের স্বজনরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ দেয়ার পরও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। আত্মরক্ষার্থে ওই পরিবারের অনেকেই এখন এলাকা ছেড়ে খুলনায় অবস্থান করছেন।
জানা গেছে, ১১ মে রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার...
খুলনা অফিস
বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি খায়রুল কবীর খোকন বলেছেন, জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ বর্তমান সরকার নানাভাবে হয়রানি করে বিএনপিকে নির্মূল করার চেষ্টা চালাচ্ছে। দেশের উন্নয়নের চিন্তা না করে সরকারি দলের এমপি-মন্ত্রীরা অহরহ মানুষ খুন করছে। বিরোধী দলের নেতাকর্মীদের অযথা গ্রেফতার...
নরসিংদী প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা এক মণ হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে। বুধবার রাতে বনসংলগ্ন সোনাতলা এলাকার বেড়িবাঁধের ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় দলের অন্য দুই সদস্য পালিয়ে যায়। আটককৃতদের বৃহস্পতিবার সকালে মাংসসহ বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে বলে বন বিভাগ জানায়।
বন বিভাগ ও...
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
গত মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলার দিলালপুর এলাকা থেকে অপহৃত দুই তরুণীকে উদ্ধার করে অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে এলেও স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে গভীর রাতে ওই অপহরণকারীকে ছেড়ে দেয় থানা পুলিশ।
জানা যায়, গত সোমবার পাশ্ববর্তী তিতাস উপজেলার জগত্পুর গ্রামের আবদুস সামাদের মেয়ে সেলিনা ও তার...
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি
কালিয়াকৈর বাজারের জাকির হোসেনের মাইক্রোবাস চালক আজহারুল ইসলাম খুনের ৬ মাস পর পুলিশ ৩ ঘাতককে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তিতে হত্যা রহস্য উদঘাটন করেছে। পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী জাকির হোসেনের নোহা মাইক্রোবাসের চালক আজহারুল ইসলাম গত ৩ মার্চ রাতে গাড়ি নিয়ে ভাড়ায় গিয়ে আর ফিরে আসেনি। পরদিন জাকির...
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের বিমান চালনা প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রশিক্ষণ বিমানে চড়ে পুরো রাজশাহী শহর ঘুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, খুব শিগগরই...
রাজশাহী অফিস
সোনালী ব্যাংকের অবহেলার কারণে নির্ধারিত তারিখে বেতনভাতা পাচ্ছেন না হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। একই সময়ে মন্ত্রণালয় থেকে বেতনভাতাদির চেক জনতা ও সোনালী ব্যাংককে প্রদানের নির্দিষ্ট সময় বেঁধে দিলেও সোনালী ব্যাংক চুনারুঘাট শাখা কখনোই ওই নির্ধারিত...
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আড়াইহাজারে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ৬/৭ বছর আগে কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দী গ্রামের মোনতাজ উদ্দীনের মেয়ে মালেকার সঙ্গে বিয়ে হয় খোকনের। এর পর থেকে...
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
মৌলভীবাজারের স্থানীয় একটি পত্রিকা অফিস থেকে চুরি হওয়া কম্পিউটার, প্রিন্টার ও আনুষঙ্গিক সামগ্রী কুলাউড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কম্পিউটার দোকানের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মৌলভীবাজারের পাতাকুঁড়ি পত্রিকা অফিস ও...
কুলাউড়া প্রতিনিধি
ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় গ্রামের বশির মিয়া ও আবদুস শহীদের পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।...
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি