প্রথম পাতা
আমার স্বামী যুবলীগ নেতা ইব্রাহিমকে এমপি শাওনই খুন করেছেন। এই খুনের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য শাওন টাকা ছড়াচ্ছেন। শাওন আমার বাসায় এসে আমাকেও ২৫ লাখ টাকা দেয়ার প্রস্তাব দিয়ে এই টাকা আমার মেয়ের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিতে চেয়েছেন। দীর্ঘক্ষণ আমার দু’পা জড়িয়ে ধরে রেখেছেন। কিন্তু তার প্রস্তাবে...
নাছির উদ্দিন শোয়েব
জাতীয় সংসদের ১১৭ (ভোলা-৩) আসনের বিতর্কিত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের উত্থান রীতিমতো বিস্ময়কর। কিছু দিন আগেও তার পরিচিতি ছিল ক্যাডার টেন্ডারবাজ হিসেবে। ঢাকার মালিবাগে এইচবিএম ইকবালের মিছিল থেকে বিএনপি নেতা মির্জা আব্বাসের মিছিলে গুলি করে ৪ জনকে হত্যা করার মামলায় চার্জশিটভুক্ত আসামি ছিলেন...
আলাউদ্দিন আরিফ
যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকালের এই জুমার নামাজকে রমজান মাসের শেষ জুমা তথা জুমাতুল বিদা হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ এবার রমজান মাস ২৯ দিন হলে আগামী শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে। সেক্ষেত্রে গতকালই ছিল জুমাতুল বিদা।...
স্টাফ রিপোর্টার
গত ২৬ আগস্ট সুপ্রিমকোর্টের এক রায়ে সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষিত হওয়ার পর থেকে সাবেক স্বৈরশাসক হুসাইন মুহম্মদ এরশাদ ক্ষমতা জবর দখলের অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন কিনা, তা নিয়ে মিডিয়া থেকে মাঠপর্যায়ে নানা জল্পনা-কল্পনা হচ্ছে। এরশাদের বিচার প্রচলিত আইনে করা সম্ভব হবে, না সংসদে নতুন আইন করে...
জিয়াউদ্দিন সাইমুম
ঈদের কেনাকাটা পুরোদমে জমে উঠেছে। গতকাল ছুটির দিনে গোটা রাজধানীই পরিণত হয়েছিল ঈদবাজারে। ছোট বড় সব মার্কেট, ফ্যাশন হাউস, পাড়ামহল্লায় গড়ে ওঠা কাপড়-কসমেটিকসের দোকান, ফুটপাত সবখানেই ছিল ক্রেতাদের ভিড়। মার্কেটের সামনের রাস্তায়, ফুটপাতে দেখা যায় কেনাকাটা করতে আসা মানুষের জোয়ার।
ঈদ আসতে আর মাত্র...
দিলরুবা সুমী
এবার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রথমে রাষ্ট্রীয়ভাবে ফিতরার হার ঘোষণা করা হয় একশ’ টাকা। এ নিয়ে দেশের আলেম সমাজ এমনকি সাধারণ মুসলমানদের মধ্যেও বেশ তোলপাড় সৃষ্টি হয়। এর পরপরই লালবাগ মাদ্রাসার শরয়ী বোর্ডের পক্ষ থেকে ফিতরার সর্বনিম্ন হার ঘোষণা করা হয় ৪৫ টাকা। দেশের আলেম সমাজ লালবাগ মাদ্রাসা ঘোষিত...
মুহাম্মদ তৈয়্যেব হোসাইন
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমানে দেশের এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ভাষাহীন জনগণের ভাষা হয়ে অসম সংগ্রাম করে যাচ্ছেন। তার লেখা ও বক্তব্য ক্ষমতার কেন্দ্রগুলোর কাছে প্রত্যাখ্যাত হলেও দেশের গণমানুষ হৃদয় দিয়ে তাকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে। এই বিপুল গণসমর্থন ও জাতীয় ইস্যুতে...
ড. মোঃ শামছুল আলম
দেশে ফিরেছেন পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এমপি। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তিনি গালফ এয়ারের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সোহেল তাজকে প্রতিমন্ত্রীর প্রটোকল দেয়া না হলেও সরকারের পক্ষ থেকে তার...
স্টাফ রিপোর্টার
গতকাল বিকালে হকার ও পুলিশের মধ্যে সংঘর্ষে রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ৯ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ হকাররা সংঘর্ষ চলাকালে পুলিশের দুটি গাড়িসহ ১০/১২টি যানবাহন ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ, রাবার বুলেট ও ১০...
স্টাফ রিপোর্টার
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে মদিনায় মসজিদে নববীতে অবস্থিত রাসুল (সা.)-এর রওজা জিয়ারত করেছেন। বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি তার সফরসঙ্গীদের নিয়ে রাসুল (সা.)-এর রওজা জিয়ারত করেন। সেখানে তিনি দরুদ পাঠ, দোয়া ও সালাম পেশ করেন। পরে বিশেষ মোনাজাতে তিনি...
সৌদি আরব থেকে সংবাদদাতা
বিদ্যুত্ পরিস্থিতি উন্নতি না হওয়ার জন্য এবার বেসরকারি খাতের বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠানের ওপর দায় চাপালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে যাদের বিদ্যুত্ উত্পাদনের দায়িত্ব দেয়া হয়েছে তারা অদক্ষ। তারা বিদ্যুত্ উত্পাদনে ব্যর্থ...
স্টাফ রিপোর্টার
ঢাকার কলাবাগান, নিউমার্কেট এবং মিরপুর রোডের বেশ কয়েকটি শপিংমল ঘুরে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ-খবর নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। গতকাল তিনি সাধারণ ব্যবসায়ী, ছোটখাটো দোকানদার, ব্যবসায়ী নেতা ও উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি,...
স্টাফ রিপোর্টার
পাকিস্তানের কোয়েটায় আল কুদস দিবসের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৬১ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছে। এদিকে উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে আহমদিয়াদের উপাসনালয়ের পাশে অপর আত্মঘাতী হামলায় নিহত হয়েছে দু’জন। রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন
ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকার যখন হিমশিম খাচ্ছে ঠিক...
ডেস্ক রিপোর্ট
গতকাল তখন সকাল সাড়ে দশটা। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি বিভাগ একেবারে নীরব। এ বিভাগে রোগীর জন্য আছে ছয়টি শয্যা। সব শয্যা খালি। কর্তব্যরত চিকিত্সকের কক্ষের দরজা খোলা। তবে ভেতরে কেউ নেই। এ কক্ষের সামনে পেতে রাখা লম্বা টুলে বসে চিকিত্সকের অপেক্ষা করছিলেন তিন রোগী। পাশে সেবিকার...
হাসান শান্তনু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গতকাল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় কারামুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাজারে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন...
স্টাফ রিপোর্টার
গরমে নষ্ট হওয়া ভ্যাকসিন পুশ করায় বিষক্রিয়ায় হিজলায় হামের টিকা নেয়া তিন শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস থেকে গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত প্রাথমিক তদন্ত রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। গতকাল এ তদন্ত রিপোর্ট পেয়ে সিভিল সার্জন ডা. অনিল চন্দ্র দত্ত সাংবাদিকদের জানান, ওইদিন দুপুরে হিজলা উপজেলার...
বরিশাল অফিস
ঈদুল ফিতরের বাকি এখনও ৭ দিন। এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে ঘুরমুখো মানুষ। গতকাল সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার থাকায় অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন। বাস, লঞ্চ ও রেলস্টেশনে গতকাল মানুষের বাড়তি ভিড় দেখা যায়। এসব যাত্রীর বেশিরভাগই নারী ও শিক্ষার্থী। ঈদের আগমুহূর্তে মানুষের বাড়ি ফেরার প্রচণ্ড চাপ...
কাজী জেবেল
ফখরুদ্দীন-মইনউদ্দিনের জরুরি অবস্থার সরকারের সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওয়ান ইলেভেনের সরকার সামরিক শাসক না হলেও তা ছিল অসাংবিধানিক ও অবৈধ। অবৈধভাবে কোনো মহল যাতে ক্ষমতা দখল করতে না পারে সেভাবেই সংবিধান সংশোধনের আহ্বান জানিয়ে...
স্টাফ রিপোর্টার