মহানগর
‘বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিশ্বের বেশক’টি দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হয়েছে ‘বিশ্ব বাঘ দিবস’। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনের বাঘ সংরক্ষণে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগ নেবে।
দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বন অধিদফতর, বিশ্বব্যাংক,...
স্টাফ রিপোর্টার
আজ ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ৬টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মোট ১১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১ লাখ ৪৮ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই এ পরীক্ষা চলবে।...
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৫০ লাখ। এই বিপুলসংখ্যক মাদকাসক্তের চিকিত্সার জন্য সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে মাত্র ৪টি। এগুলোতে মোট শয্যা সংখ্যা ৫৫টি। এর মধ্যে চিকিত্সক সঙ্কটে পাঁচ শয্যাবিশিষ্ট খুলনার ময়লাপোতার নিরাময় কেন্দ্র প্রায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে।
ঢাকার তেজগাঁওয়ে ৪০ শয্যার কেন্দ্রীয়...
এমরানা আহমেদ
সার্ক ফুড ব্যাংকের দু’দিনব্যাপী সভা আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হবে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় চলতি বছরেই এ অঞ্চলে ফুড ব্যাংককে কার্যকর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন...
স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণ করার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটি সেতুটিতে রেলপথ সংযোজনের ব্যবস্থা রেখে এর নির্মাণ কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়েছে।
গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত...
সংসদ রিপোর্টার
রাজধানীর উত্তরায় পাকিস্তানি দুই নাগরিক ও এক মহিলাসহ আন্তর্জাতিক চোরাকারবারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, আইনুল হক, মাজাহার আহমেদ, ইলিয়াস মোস্তাক ও সফুরা খাতুন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় মুদ্রা।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে...
স্টাফ রিপোর্টার
অভাব আর অনটনের সংসারে ছেলের ভরণপোষণ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বারবার চাপ প্রয়োগের কারণেই জিদের মাথায় আড়াই মাসের শিশুছেলে সামির হোসেনকে গলাটিপে হত্যা করেছে সোহাগ মিয়া। বুধবার হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় গ্রেফতারকৃত সোহাগ মিয়া গতকাল নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে ১৬৪...
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির এক সভায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে। কমিটি আগামী এক মাসের মধ্যে বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা এবং চালু করার জন্য করণীয় নির্ধারণ করে তা কমিটিকে অবহিত করতে নির্দেশ দিয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে কমিটির ২৮তম বৈঠকে এ...
স্টাফ রিপোর্টার
সরকারি নির্দেশনা অমান্য করে নৌযান নির্মাণ করার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার রাজধানীর ওয়াইজঘাটে ঢাকা-ভোলা রুটে আবে জমজম নামের একটি নতুন লঞ্চ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন,...
স্টাফ রিপোর্টার
সাভারে গতকাল সরকার ঘোষিত মজুরি ৩ হাজার টাকা বাতিলের দাবিতে দুটি গার্মেন্ট কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও মিছিল-সমাবেশ করেছে। পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, জামগড়া এলাকার এএম ডিজাইন ও নিশ্চিন্তপুরের নিউওয়েজ গার্মেন্ট কারখানার প্রায় ৪...
সাভার প্রতিনিধি
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করা হয়েছে। ৩টি লাগেজের মালামাল কাস্টমস হলে আনার পর বাহক পাকিস্তানি নাগরিক রহস্যজনকভাবে পালিয়ে যায়। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য থেকে বাহকের পালানোর বিষয়টি বিমানবন্দরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। গতকাল ভোর...
স্টাফ রিপোর্টার
পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার প্রেক্ষাপটে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া মন্ত্রী সংসদ সদস্যদের রমজানে টিসিবির কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন।
গতকাল...
স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতা গ্রহণের প্রথম সুযোগেই মাদ্রাসা শিক্ষা, ইসলামী রাজনৈতিক দল, জঙ্গিবাদ, ফতোয়া প্রভৃতি স্পর্শকাতর বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন পত্রপত্রিকায় বক্তব্য-বিবৃতি দিয়ে এক অশান্ত ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির...
স্টাফ রিপোর্টার