প্রথম পাতা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের ভর্তি ফি ও বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যার কারণে এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো এসব ফি নির্ধারণ করছে। প্রতি বছরই বাড়ানো হচ্ছে কোনো না কোনো ফি। কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজের বিষয়েও সরকারের সুনির্দিষ্ট...
জাকির হোসেন/দিলরুবা সুমী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন সংশোধনে সরকারের প্রস্তাবনাগুলো জনগণ সমর্থন করে না বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবি। অধিকাংশ মানুষ সরকারের এসব প্রস্তাবের বিরোধিতা করেছে। টিআইবির এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ জরিপের ফল প্রকাশ করা হয়।...
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের মিডিয়া এবং মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কানাডা।
দৈনিক আমার দেশ বন্ধ ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পুলিশি হেফাজতে তার ওপর চালানো নির্মম নির্যাতন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে এক চিঠিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যানন, পিসি, এমপি এ...
কূটনৈতিক রিপোর্টার
রফতানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হবে ৩ হাজার টাকা। এছাড়া শিক্ষানবিস হিসেবে একজন শ্রমিক বেতন পাবেন আড়াই হাজার টাকা। আগামী ১ নভেম্বর থেকে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন কাঠামো...
সৈয়দ মিজানুর রহমান
একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে অভিযুক্তদের ‘মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়ে কোনো প্রশ্ন তোলার অধিকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। গতকাল এক আলোচনা সভায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম ধরে আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের বলে...
স্টাফ রিপোর্টার
প্রায় তিন মাস পর আবারও ক্ষমতা কমলো প্রতিমন্ত্রীদের। বিদেশ গমন বা অন্য কোনো কারণে মন্ত্রী অনুপস্থিত থাকলে মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিষয় বা নথিগুলো এখন আর প্রতিমন্ত্রী নিষ্পত্তি করতে পারবেন না। প্রধানমন্ত্রীর কাছে ওইসব ফাইল পাঠাতে হবে। শুধু যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োজিত...
স্টাফ রিপোর্টার
সংবিধানের পঞ্চম সংশোধনী সম্পর্কে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা বলেছেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখল ও সামরিক শাসন সম্পর্কে আপিল বিভাগ যে অভিমত দিয়েছেন, তা ভালো। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেন কিংবা ক্ষমতা দখল করে সামরিক...
স্টাফ রিপোর্টার
কল্পনাকেও হার মানায় এমন কঠোর গোপনীয়তার মধ্যে আগামীকাল ক্লিনটন-হিলারি তনয়া চেলসি ভিক্টোরিয়া ক্লিনটনের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড মার্ক মেজভিনস্কি। এ বিয়ে নিয়ে মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছিল বছর চারেক আগেই।
তবে আগামী-কালকে বিয়ের অনুষ্ঠান নিয়ে মার্কিনিদেরও আগ্রহ চোখে পড়ার মতো।...
জিয়াউদ্দিন সাইমুম
রাজশাহীতে তীব্র বিদ্যুত্ সঙ্কট দেখা দিয়েছে। গত তিন সপ্তাহ ধরে নগরীতে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর অধিকাংশ এলাকায় দিন-রাতে ১০ থেকে ১২ বার করে লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় ঘণ্টায় ৩ থেকে ৪ বার, আবার কোনো কোনো এলাকায় দু’ঘণ্টা পরপর এক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে।
বিদ্যুতের এ...
রাজশাহী অফিস
অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলকে (বিআইএফএফ) কোম্পানি হিসেবে গঠনের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন করা করেছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০ এর খসড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট ২০১০ সভায় অনুমোদন করা হয়েছে।
গতকাল...
স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণের মাধ্যমে ঝুঁকিমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গতকাল সকালে রাজধানীর হোটেল শেরাটনে তিন দিনব্যাপী তৃতীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি...
অর্থনৈতিক রিপোর্টার
বরিশালের আগৈলঝাড়ায় কোমল পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে বাবাসহ দু’ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাবা মারা গেলেও দু’ভাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামে মাদকাসক্ত পলাশ বাড়ৈ ওরফে সাধু বাবার সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য বুধবার রাতে কোমল...
আগৈলঝাড়া প্রতিনিধি
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় একদিন এবং কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৩ দিনের রিমান্ড...
কোর্ট রিপোর্টার
গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি...
স্টাফ রিপোর্টার
উচ্চ আদালতের রায়ের সঙ্গে বর্তমান সংবিধানের অসঙ্গতিগুলো চিহ্নিত করতে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির এই দুই শীর্ষ ব্যক্তিত্বকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), আইন কমিশন এবং...
সংসদ রিপোর্টার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিম্ন আদালতের দেয়া সাজা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নাসিমের আপিলের ওপর শুনানি শেষে গতকাল এ...
স্টাফ রিপোর্টার
মেহেরপুরে সন্ত্রাসীরা প্রকাশ্যে মহাজনপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আফাজউদ্দীনকে কুপিয়ে হত্যা করেছে। পরে এরা তাকে পাশের একটি খাদে ফেলে রাখে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
মেহেরপুর সদর থানার...
মেহেরপুর প্রতিনিধি
২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় ৯ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত। ১২ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।
কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ও স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মমতাজ বেগম...
কুমিল্লা প্রতিনিধি
পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে গতকাল দুপুরে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন সময়সূচি অনুযায়ী রমজান শুরু হওয়ার পর রোববার থেকে বৃস্পতিবার পর্যন্ত সব সরকারি,...
স্টাফ রিপোর্টার