মহানগর
মশার উত্স নিধনের জন্য ঢাকার খাল, জলাশয় ও পরিষ্কার করা নিয়ে ওয়াসা, ডিসিসি, রাজউক, রেলওয়ে, গৃহায়ন ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা ‘তর্কযুদ্ধে’ লিপ্ত রয়েছেন। পরিষ্কার করার দায়িত্ব এক সংস্থার কর্মকর্তা চাপিয়ে দিচ্ছেন আরেক সংস্থার ওপর। কেবল ডিসিসি ছাড়া বাকি চার সংস্থা নিজেদের মালিকানায় থাকা খাল,...
হাসান শান্তনু
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাঠটি শুক্রবার ছিল উত্সবমুখর। ‘তরুণ বিজ্ঞানীর খোঁজে’ বিষয়ক বিসিএসআইআরের তিন দিনব্যাপী মেলায় এ উত্সবের আমেজ লক্ষ্য করা গেল। মাঠটিতে অস্থায়ীভাবে তৈরি করা ছোট ছোট স্টলগুলোতে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনগুলো নিয়ে একত্রিত হয়েছিল। ভবিষ্যতে...
এমরানা আহমেদ
নবম শ্রেণীর সিলেবাস এখনও না দেয়ায় উদ্বিগ্ন শিক্ষক ও শিক্ষার্থীরা। কারণ, নবম শ্রেণীতে কতটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি থাকবে সে বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্পষ্ট সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এদিকে আগামী ১৭ এপ্রিল থেকে সরকারি নির্দেশ অনুযায়ী সারাদেশের স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে।...
দিলরুবা সুমী
ঢাকা মহানগরীর বাসিন্দাদের পুষ্টিকর খাদ্য ও প্রয়োজনীয় অক্সিজেন নিশ্চিত করতে হলে প্রতিটি ভবনের আঙ্গিনা, বারান্দা ও ছাদে বিভিন্ন প্রজাতির ফুল, ফল এবং সব্জির চাষ করা প্রয়োজন। এতে বছরে কয়েকশ’ কোটি টাকার শাক-সব্জি, ফুল ও ফল উত্পাদিত হবে। আড়াই কাঠা জমির ওপর স্থাপিত প্রতিটি ভবনের ছাদে বাগান করে পরিবারের...
স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের (ছাত্রী হল) নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ৩২ কক্ষের মধ্যে ৫টি দখলে নিয়েছে ছাত্রলীগ। এর মধ্যে ৪ কক্ষে এরই মধ্যে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। কক্ষগুলো পুনরুদ্ধার করতে হল প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হল প্রশাসনের সংশ্লিষ্টরা...
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
সরকারের জেলাভিত্তিক ওয়েবসাইট ‘জেলা তথ্য বাতায়ন’ হ্যাকারদের কবলে পড়েছে। ৬৪ জেলার ওয়েব পোর্টালের মধ্যে খুলনা, রংপুর, ফেনী, কক্সবাজার, দিনাজপুরসহ ১৯ জেলার ওয়েবসাইট হ্যাক করে ভারতের হ্যাকাররা। শনিবার এ জেলাগুলোর ওয়েব পোর্টাল খুললে প্রচ্ছদ পাতায় হ্যাকারদের একটি বার্তা দেখা যায়।
তাতে বলা হয়, ‘ভারত...
স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির সাবেক মহাসচিব বিশিষ্ট পার্লামেন্টারিয়ান কেএম ওবায়দুর রহমানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের সম্ভ্রান্ত খোন্দকার পরিবারের সন্তান হলেও তার জন্ম গোপালগঞ্জ শহরে ১৯৪০ সালের ৫ মে। তিনি...
স্টাফ রিপোর্টার
সাত সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন এক কোরীয় প্রতিনিধি দল সম্প্রতি বসুন্ধরা শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের সঙ্গে সাক্ষাত্ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিশেষ পরিষদের সদস্য লি জং হিউক এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সায়েম সোবহান তার বাসভবনে প্রতিনিধি দলকে স্বাগত জানান। সায়েম...
সম্প্রতি রোশ বাংলাদেশ লিমিটেড বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ট্রান্সফর্ম লিভিং’ শীর্ষক এক বৈজ্ঞানিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর জন্য অত্যাধুনিক বায়োলজিক থেরাপি একটেমরাকে (টোসিলিজুম্যাব) উপস্থাপন করা হয়। দেশি-বিদেশি প্রায় একশ’ জনেরও বেশি চিকিত্সক অনুষ্ঠানে...
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ মোফাজ্জল হোসেন কায়কোবাদ চিকিত্সা শেষে গতকাল ঢাকায় ফিরেছেন। বিমানবন্দরে তাকে বিএনপি নেতাকর্মীরা বিপুল সংবর্ধনা দেন। তার নির্বাচনী এলাকা মুরাদনগরের কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ফুলের তোড়া হাতে নিয়ে উপস্থিত ছিলেন বিমানবন্দরে।
তিনি ফজরের নামাজের আগে ওজু...
স্টাফ রিপোর্টার
রাজধানীতে তরুণীসহ অজ্ঞাত দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ দক্ষিণ বেগুনবাড়ী এলাকার ঝিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করে। অপরদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ আগারগাঁও কাজিরঝিল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে পাশবিক নির্যাতনের পর...
স্টাফ রিপোর্টার
মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দেশব্যাপী প্রতিরোধ দিবস পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব মহানগরী, জেলা, উপজেলা ও থানা সংগঠনের প্রতি...
স্টাফ রিপোর্টার
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশাদুল ইসলাম। তার চিকিত্সার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন এবং প্রায় ২০ লাখ টাকা খরচ হবে, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার পরিবার সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে...
স্টাফ রিপোর্টার