জাতীয়
একে একে বন্ধ হয়ে যাচ্ছে শিল্পাঞ্চল হিসেবে খ্যাত কাপ্তাই উপজেলার বিভিন্ন শিল্পকারখানা। গত দুই যুগে কাপ্তাইয়ের কমপক্ষে সাতটি বৃহত্ শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বর্তমানে উপজেলায় যে ক’টি শিল্পকারখানা চালু রয়েছে সেগুলোও নানা সমস্যার বেড়াজালে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ফলে কর্মহীন মানুষের সংখ্যা দিন...
নুরুল আবছার চৌধুরী রাঙ্গুনিয়া
বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে কিশোরগঞ্জ ১৩ উপজেলার কয়েক লাখ বোরো চাষী আবাদি বোরো জমিতে সেচ দিতে পারছেন না। এতে খরায় নষ্ট হচ্ছে আবাদি বোরো ধান। কৃষক এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ হাওর অঞ্চলে আরইবি ও পিডিবির আওতাধীন ২ হাজার বিদ্যুচালিত সেচ পাম্পের মধ্যে অধিকাংশই লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কবলে পড়েছে।...
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজারে প্রতিদিনই আলুর দাম পড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গাতে হিমাগার নেই, তাই আলু সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। তারপর আবার লোনের কিস্তির টাকার তাগিদ। এতে করে আলু নিয়ে চুয়াডাঙ্গার কৃষকদের দুর্দশার শেষ নেই। চুয়াডাঙ্গার হাজার হাজার আলু চাষী মহাজন কিংবা এনজিও থেকে টাকা লোন নিয়ে রোদে পুড়ে রাত-দিন খাঁটুনির পর...
ডালিম হোসেন চুয়াডাঙ্গা
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় চাঁদাবাজি নিয়ে স্থানীয় যুবলীগ ও পুলিশের মধ্যে চরম দ্বন্দ্ব্ব শুরু হয়েছে। একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। এতে চরম বিপাকে পড়েছেন ফুটপাত ব্যবসায়ীরা।
স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা বলছেন, লক্ষ্মীপুর মোড়ে পুলিশ চাঁদা না পেয়ে ফুটপাতের দোকানপাট...
রাজশাহী অফিস
নাটোরের সিংড়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি হয়েছে। এতে বিপুল পরিমাণ অর্থের অপচয় ছাড়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠেনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। জানা গেছে, প্রয়োজনীয় জনবল কাঠামো, ছাত্রছাত্রী সঙ্কট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারের নজরদারি না থাকায় বিপুল...
মাহবুব হোসেন সিংড়া (নাটোর)
বহুল আলোচিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ কোটি টাকার টেন্ডারের জটিলতা শেষ হতে না হতে আবার ১২ লক্ষাধিক টাকার টেন্ডারে ঘাপলা দেখা দিয়েছে। এবার পবিপ্রবির প্রকৌশল বিভাগ ও টেন্ডার কমিটির যোগসাজশে টেন্ডার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অটোবি লিমিটেড নামের একটি কোম্পানি ফার্নিচার...
জাকারিয়া হৃদয় পটুয়াখালী
শুক্রবার কালকিনি উপজেলার গোপালপুর বায়তুল নূর জামে মসজিদের পুকুর থেকে মাটি কাটার সময় ১২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
এ সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে উপজেলা চেয়ারম্যন মীর গোলাম ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ওই মূর্তিটি উদ্ধার করে...
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
উত্তরাঞ্চলের ১৬ জেলায় জিনের বাদশা নামে একটি প্রতারকচক্রের খপ্পরে পড়ে শত শত মানুষ সর্বস্বান্ত হচ্ছে। জনমনে এখন জিনের বাদশা আতঙ্ক বিরাজ করছে। র্যাব সদস্যরা এ পর্যন্ত ২২ জন জিনের বাদশাকে গ্রেফতার করেছে। মানুষকে ফাঁদে ফেলার সর্বোত্তম চেষ্টা করেই চলেছে মানুষরূপী জিনের বাদশা নামে প্রচার হওয়া একটি...
সবুর শাহ্ লোটাস বগুড়া
টমেটোর বাম্পার ফলনে বেকায়দায় পড়েছেন তানোর উপজেলার কৃষক। জায়গা নেই, হিমাগার নেই, তার উপর পদে পদে অতিরিক্ত ভাড়া। তানোর উপজেলায় এখন ১ কেজি চাল কিনতে বিক্রি করতে হচ্ছে ৮০ কেজি টমেটো। উত্পাদন খরচ দূরের কথা পণ্য বাজারের আনার পরিবহন ব্যয় ওঠাতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। তানোর উপজেলার তালন্দ-তানোর দুটি...
তানোর প্রতিনিধি
পাবনা এখন মাদকের শহরে পরিণত হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের দায়িত্ব অবহেলা ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের না গ্রেফতার করে লোক দেখানোভাবে মাদকসেবীদের গ্রেফতার করে জেলহাজতে পাঠান। গ্রেফতারকৃতরা কদিন জেলে থেকে আবার...
পাবনা প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী সমবেতভাবে ভালো কাজ করার শপথ নিয়েছেন। তারা মাদককে নিরুত্সাহিত করাসহ দুস্থ, এতিম ও অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ এবং পরিবেশ রক্ষায় অধিকহারে বৃক্ষ রোপণ করারও অঙ্গীকার করেছেন। ডিজাইন বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার আয়োজনে বিদ্যালয়ের...
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
চট্টগ্রামে পৃথক দুটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনায় ২ জন আহত এবং ১১টি বসতঘর ও ২টি গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোররাতে বোয়ালখালী উপজেলায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুনের সূত্রপাত...
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগের ময়মনসিংহ ভেন্যুর উদ্যোগে বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা শীর্ষক আলোচনা সভা আগামী ২৩ মার্চ ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তৃণমূল...
ময়মনসিংহ প্রতিনিধি
রাঙামাটি শহরে আসামবস্তি এলাকায় আগুনে ১২টি বসতঘর ও ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় একটি বসতঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। জেলা ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তবে স্থানীয়দের দাবি এর পরিমাণ আরও বেশি হতে পারে।...
রাঙামাটি প্রতিনিধি
তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দেশের জন্য দক্ষ জনশক্তি গড়তে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। গতকাল বিকেলে ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা্ পেনিনসুলা ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত কৃতী শিক্ষার্থীদের...
ভাণ্ডারিয়া প্রতিনিধি
আজ দৌলতখানের টাউন হল মাঠে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মত্স্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। মন্ত্রীর সঙ্গে আসছেন মন্ত্রণালয়ের সচিব মোঃ শরফুল আলম, মত্স্য অধিদফতরের মহাপরিচালক মোঃ মজিবুর রহমান। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক...
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
নান্দাইলে কর্মসৃজন প্রকল্প
নান্দাইল উপজেলায় ২০০৯-১০ অর্থবছরে কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে প্রতিটি ইউনিয়নে ৯টি করে মোট ১০৮টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সরকারি নিয়ম মোতাবেক সরকারি কর্মকর্তারা প্রকল্প চেয়ারম্যান থাকবেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। নান্দাইল...
বিদ্যুত্-পানির দাবিতে জামায়াতের সমাবেশ
বাংলার মানুষ আজ বিদ্যুতের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছে, বোরো সেচ ব্যাহত হচ্ছে, নদীগুলো মরুভূমিতে পরিণত হওয়ায় গভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না এবং গ্যাস সঙ্কটে শিল্প উত্পাদন স্থবির হতে চলেছে। সরকার এসব মৌলিক সমস্যা সমাধানে মনোযোগ না দিয়ে বিরোধী দলের...
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার, স্টোরকিপার, নার্স, অ্যাম্বুলেন্স, এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় জনবলের অভাবে চিকিত্সাসেবা ভেঙে পড়েছে। এতে উপজেলার প্রায় ৫ লাখ লোক আধুনিক চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪৭টি...
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
২৯ মার্চ চট্টগ্রামে লালদীঘির মাঠে বিএনপির মহাসমাবেশকে সফল করতে গতকাল বিকালে ফেনীর স্থানীয় একটি হোটেলে যুবদলের চট্টগ্রাম বিভাগের ১৭টি সাংগঠনিক কমিটির এক জরুরি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে ওই সভায় যুবদলের কেন্দ্রীয়...
ফেনী প্রতিনিধি
সারাদেশের মতো সাঁথিয়ার কৃষককুল চলতি বোরো মৌসুমে প্রতি বিঘা জমিতে ৩ থেকে ৪ হাজার টাকার বোরোর চারা ক্রয় করে বোরো আবাদ করে। বিদ্যুতের ভেল্কিবাজিতে বর্তমানে সেচব্যবস্থাপনায় বিদ্যুিনর্ভর স্কিমগুলোতে স্কিম মালিকরা আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে বোরো হাইবিড...
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে মেহেরপুরের বারাদীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বারাদী বাজার প্রদক্ষিণ শেষে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য...
মেহেরপুর প্রতিনিধি
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতারের বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় গত বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দু’ব্যক্তি আহত হয়েছে। জানা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়নের বইনজা গ্রামের মৃত আশ্রাব আলী আকন্দের...
আমার দেশ ডেস্ক
ওসির কক্ষে বিষধর সাপ
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লার অফিসকক্ষে দিনেদুপুরে হানা দিয়েছে বিষধর সাপ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জঙ্গলাকীর্ণ পাহাড়ের ওপর অবস্থিত চন্দ্রঘোনা থানার ভেতর সাপ-পুলিশ যুদ্ধের পর পুলিশ সদস্যরা লাঠি দিয়ে পিটিয়ে বিষধর সাপটি মেরে ফেলতে সক্ষম...