Amardesh
আজঃ ঢাকা, রোববার ২১ মার্চ ২০১০, ৭ চৈত্র ১৪১৬, ৪ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 হুদার কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 
  • প্রথম পাতা
    আরও একটি নিষম্ফল বৈঠক অনুষ্ঠিত হলো। দীর্ঘ প্রায় ৫ বছর পর বহুল প্রত্যাশিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৭তম বৈঠক কোনো চুক্তি এবং সমঝোতা ছাড়া গতকাল শেষ হয়েছে দিল্লিতে। তিস্তার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের প্রস্তাবিত ১০ বছরমেয়াদি অন্তর্বর্তীকালীন চুক্তির ব্যাপারে সাড়া দেয়নি ভারত। উল্টো...
    কূটনৈতিক রিপোর্টার
    প্রশাসনিক অস্থিরতায় মন্থরগতিতে চলছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। চেয়ারম্যানের সঙ্গে বনিবনা হচ্ছে না বর্তমান সরকারের নিয়োগ দেয়া প্রতিষ্ঠানটির আট সদস্যের। তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ পেয়ে নতুন নতুন নিয়মনীতি তৈরি ও নানান জটিলতার কারণে তেমন কোনো সফলতা দেখাতে পারেননি চেয়ারম্যান ড. সা’দত হুসাইন।...
    স্টাফ রিপোর্টার
    আতঙ্ক আর ভীতির জনপদ এখন পাবনা। ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, হুমকি, খুন, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন, চর দখল ও জমি দখল এখন পাবনার নিত্যনৈমিত্তিক ঘটনা। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এদের ভয়ে ভুক্তভোগী মানুষ থানায় মামলা করতে আসে না। সন্ত্রাসীদের ভয়ে...
    আলাউদ্দিন আরিফ, পাবনা থেকে
    বিকালে যখন একরাশ ক্লান্তি নিয়ে ইংল্যান্ড দল মাঠ ছাড়ছে তখন বাংলাদেশের ড্রেসিংরুমে সুখের আবেশ। প্রথমদিনেই স্কোরবোর্ডে ৩৩০ রান এলে সুখ তো লাগবেই! বাংলাদেশ একদিনে তিনশ’ ছাড়ানো স্কোরে বড় কিছুর স্বপ্ন দেখছে আর ইংল্যান্ড প্রথমদিনেই ৮ উইকেট ফেলে দেয়ার মধ্যেই সান্ত্বনা খুঁজছে। তবে দিন শেষের হিসাব...
    এম. এম. কায়সার
    ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও, নারীর সম্ভ্রম ও সম্মান রক্ষা কর’, ‘দুর্নীতিগ্রস্ত প্রশাসনের তদন্ত করে তাদের শাস্তি দাও’, ‘সেইভ ইডেন কলেজ ফ্রম ডিজিটাল করাপশন’— গতকাল ইডেন কলেজে মানববন্ধন কর্মসূচিতে ছাত্রীদের হাতে প্ল্যাকার্ডে এসব প্রতিবাদী ভাষা স্থান পায়। প্রতিবাদীরা ছাত্রী নিপীড়ন বন্ধ ও নিরাপত্তা...
    বিশ্ববিদ্যালয় রিপোর্টার
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি কুনমিং-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে অচিরেই সড়ক যোগাযোগ স্থাপনে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইউনান প্রদেশের নেতারা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে...
    ডেস্ক রিপোর্ট
    যুদ্ধাপরাধীদের বিচার নির্বিঘ্নে চালিয়ে যেতে জামায়াতে ইসলামী সমর্থিত অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে। গতকাল এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে...
    স্টাফ রিপোর্টার
    আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ২৬ মার্চের আগেই মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য তদন্ত কমিশন ও আইনজীবী প্যানেল নিয়োগ দেয়া হবে। যাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, লুটপাট, নারী নির্যাতন, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়াসহ মানবতাবিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, শুধু তাদেরই...
    স্টাফ রিপোর্টার
    ৮০ পাউন্ডের কেক কেটে ৮০তম জন্মদিন পালন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল নানা আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় তার জন্মদিন। গত বেশ কয়েক বছর ধরেই তিনি ২০ মার্চ জন্মদিন পালন করে আসছেন। যদিও সেনাবাহিনীর চাকরিতে দেয়া তথ্য অনুযায়ী তার জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি (১৯৩০)।...
    স্টাফ রিপোর্টার
    একাত্তরের ২১ মার্চ পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো কঠোর সামরিক নিরাপত্তায় ঢাকায় আসেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পৃথকভাবে শেখ মুজিবুর রহমান ও ভুট্টোর সঙ্গে বৈঠক করেন। ভুট্টোর ঢাকায় আগমনে জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিবাদ জানাতে ছাত্র-জনতা রাজপথে বিক্ষোভ করে। ভুট্টোর এ সফর ছিল...
    মাহাবুবুর রহমান
    বদলে গেছে চলনবিলের দৃশ্যপট। এক সময় এই বিলকে মনে হতো যেন নদী। সেই বিল এখন নাব্য হারিয়ে মৃতপ্রায়। চলনবিলের বুকচিরে চলে গেছে নতুন জাতীয় মহাসড়ক। বদলে যাওয়া এই চলনবিল এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে লিখেছেন আমাদের সিংড়া-নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন। চারদলীয় জোট সরকারের আমলে শত কোটি টাকা ব্যয়ে...
    স্টাফ রিপোর্টার
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?