Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 
  • জাতীয়
    দেশের বিভিন্ন স্থানে বিদ্যুত্ সঙ্কটে ও নদ-নদীতে পানি না থাকায় সেচকাজ অচল হয়ে পড়েছে। কৃষকরা আবাদি জমিতে সেচ দিতে পারছেন না। এতে করে বোরোর চারা রোপণের পরই খরায় শুকিয়ে মরে যাচ্ছে। অনেকস্থানে আবাদি বোরো ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফলে বোরো আবাদি জমি নিয়ে কৃষকরা পড়েছেন মহাবিপাকে। বিস্তারিত খবর...
    আমার দেশ ডেস্ক
    কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে ছাত্রছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। জানা গেছে, ১৯৬৯ সালে বিদ্যালয়টি গ্রামের দরিদ্র ছেলে-মেয়েদের লেখাপড়া ও মেধা বিকাশের জন্য এলাকার শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে...
    কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
    ঢাকায় কেন্দ্রীয় যুবদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে গতকাল বিভিন্ন স্থানে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, সরকারের নির্দেশে পুলিশ যুবদলের মিছিলে হামলা চালিয়েছে। এভাবে পুলিশি হামলা-নির্যাতন চালিয়ে বাকশাল কায়েম করে ক্ষমতায় টিকে থাকা...
    আমার দেশ ডেস্ক
    দেশের ২৩০টি নদ-নদীর অধিকাংশেই এখন পানি নেই। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তায় নাব্য সঙ্কট এখন মরণ দশা। এসব নদ-নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ছোট-বড় চর ও ডুবোচর। ব্যাহত হচ্ছে নৌ চলাচল। নদীর বুকে চলছে চাষাবাদ। একই সঙ্গে নদীর চর দখলের প্রতিযোগিতায় নেমেছে দখলদাররা। রাজধানীসহ অন্যান্য নগর ও...
    আমার দেশ ডেস্ক
    ফারাক্কার অভিশাপে পাবনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট-বড় ১২টি নদী প্রায় মরে গেছে। আষাঢ়-শ্রাবণ মাসে পানি নেই। পানির অভাবে নদীগুলো নাব্য হারিয়ে ফেলায় নৌ-যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। সর্বোপরি পরিবেশগত ভারসাম্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পাবনা জেলার ১ হাজার ৯শ’ বর্গমাইল আয়তনের মধ্যে...
    জহুরুল ইসলাম পাবনা
    গজলডোবা বাঁধের বিরূপ প্রভাবে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের ১২টি নদীর নাব্য হারিয়ে আবাদি জমি ও খেলার মাঠে পরিণত হয়েছে। বছরের পর বছর নদীর চারদিকে পলি জমে বর্তমানে মরা গাঙ্গে পরিণত হয়েছে এসব নদনদী । তিস্তার বুকে যেমন পানি নেই, ঠিক তেমনি পানি নেই বুড়ি তিস্তা ধরলা, সানিয়াজান ও...
    হাসান-উল-আজিজ, লালমনিরহাট
    শিক্ষানগরী রাজশাহীতে ছাত্রলীগের ভর্তি বাণিজ্য বেশ জমজমাট হয়ে উঠেছে। চাপ দিয়ে শিক্ষার্থী ভর্তি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ছাত্র নেতারা। টাকা ছাড়া কাউকে ভর্তির সুযোগ দেয়া হচ্ছে না বলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ। এ নিয়ে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমেই বিশৃঙ্খলা বাড়ছে। এ ব্যাপারে কারও কোনো...
    রাজশাহী অফিস
    পটুয়াখালীর সঙ্গে বাউফল ও দশমিনা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েক হাজার যাত্রী ঝুঁকি নিয়ে প্রতিদিন বিকল্প পথে যাতায়াত করছে। জানা গেছে, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে শৌলা খালের ব্রিজটি ধসে ৫/৬ হাত নিচে দেবে যাওয়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে ব্রিজটি জোয়ারের পানিতে ডুবে থাকে,...
    জাকারিয়া হৃদয় পটুয়াখালী
    আখাউড়ায় স্ট্রবেরি ফল চাষের উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে দিলেন ইসমাইল ভূঁইয়া। প্রথমবারের মতো এ অঞ্চলে সবচেয়ে দামি ফল স্ট্রবেরি চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম হিরাপুর। এ গ্রামের কৃষক মৃত আবদুল আলী ভূঁইয়ার ছেলে ইসমাইল ভূঁইয়া। এইচএসসি পাস করার পর...
    জুটন বনিক আখাউড়া
    বিয়ানীবাজার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সওজের ৫০ কোটি টাকার ভূমি দখলের পাঁয়তারা চলছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সওজ কর্মকর্তাদের দুর্নীতির কারণে মূল্যবান এই ভূমি হাতছাড়া হওয়ার পথে। যুক্তরাজ্য প্রবাসী এক ধনকুবকে বন্দোবস্তের নামে ভূমির দখল দিতে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং সওজের...
    বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
    বাবা থেকেও নেই। দু’টি অবুঝ শিশুকে নিয়ে মহা সমস্যায় পড়েছেন গৃহবধূ রুবি বেগম। গরিব বাবা-মা সমাজের বিত্তবানদের কাছ থেকে সাহায্য নিয়ে মোটামুটি ধুমধাম করে চাঁনপুর, বালাগঞ্জ, সিলেট নিবাসী মনু মিয়ার ছেলে হেলাল মিয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন মেয়েকে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর অসহ্য নির্যাতন আর যৌতুকের...
    এসএম রেফুল ওসমানীনগর (সিলেট)
    দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলায় কৃষকদের মাঝে আলু তোলার ধুম পড়েছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে মনের আনন্দে আলু তোলার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার হাজার হাজার আলু চাষী। আলু ভালো হওয়ার আনন্দ কৃষকের মাঝে থাকলেও হিমাগারে জায়গা সংকুলান না হওয়ার ভয়ে দিশেহারা কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ...
    শহীদুল ইসলাম বাবর দক্ষিণ চট্টগ্রাম
    নিজেদের স্বাক্ষরিত ‘পার্বত্য চুক্তি’ বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অতীতেও আন্তরিক ছিল না, বর্তমানেও আন্তরিক নয়; বরং সরকার বিভিন্ন সময় চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে জনসংহতি সমিতি চুক্তি বাস্তবায়নের জন্য মুখে রক্ত দেয়ার শপথ নিলেও চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে কোনো সময় কোনো...
    শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি শেরপুর জেলা কমিটির বিবদমান দু’গ্রুপের আপস মীমাংসার পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হলে তা ৫ মার্চ অনুমোদন করা হয়। সদস্যরা হলেন সভাপতি অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম কালাম; সহ-সভাপতি মোঃ আবদুর রাজ্জাক আশীষ,...
    শেরপুর প্রতিনিধি
    আমার দেশ সম্পাদকের ওপর লন্ডনে দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ, মানববন্ধন ও বিবৃতি প্রদান অব্যাহত রয়েছে। বিস্তারিত খবর প্রতিনিধিদের : চট্টগ্রাম : সাবেক জ্বালানি উপদেষ্টা এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে গত...
    আমার দেশ ডেস্ক
    পাহাড়ে বাঙালিদের আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন। আন্দোলনে নেতৃত্বদানকারী এবং সাবেক নেতাদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে। প্রশাসন অঘোষিত হুলিয়া জারি করেছে বাঙালি নেতাদের ওপর। সরকারের উদ্যোগে বাঙালি দমনের আন্দোলন পাহাড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে...
    মোহাম্মদ সোলায়মান রাঙামাটি
    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে বুধবার গভীর রাতে ৫ বাড়িতে ডাকাতি হয়েছে। গ্রামের মজুমদার বাড়ি, কমরউদ্দিন বেপারী বাড়ি, খান বাড়ি, ফজু মিয়া পাটেয়ারী বাড়ি এবং পাঁচ হাজী বাড়িতে ডাকাতি হয়। জানা গেছে, মুখোশপড়া সশস্ত্র ডাকাত দল এসব বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে...
    চাঁদপুর (দক্ষিণ) প্রতিনিধি
    শরণখোলায় পানিতে ডুবে সাইফুল ইসলাম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে রায়েন্দা বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলামের ছেলে সাইফুল রায়েন্দা পাইলট হাইস্কুলের পুকুরে গোসল করতে আসে বড় ভাইয়ের সঙ্গে। এ সময় পুকুরে ডুবে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার...
    শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
    বিভিন্নস্থানে পৃথক পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। বিস্তারিত খবর প্রতিনিধিদের : স্বরূপকাঠি (পিরোজপুর) : পিরোজপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্মেলন শেষে স্বরূপকাঠির নেতাকর্মীরা দলীয় হোন্ডাবহর নিয়ে স্বরূপকাঠিতে ফেরার পথে কলাখালি ব্রিজের দক্ষিণ পাশে হোন্ডা দুর্ঘটনায় আহত হয়েছেন ৮...
    আমার দেশ ডেস্ক
    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার বলেছেন, যদি আমাদের ১৪ দলীয় জোটের ঐক্য অটুট থাকে তাহলে বর্তমান মহাজোট সরকারকে আগামী ২০ বছরেও ক্ষমতা থেকে নামানো যাবে না। তিনি বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে।...
    ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
    উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা বাজারে গতকাল রাতে এক অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ব্যবসায়ী আবদুল আজিজের ৩টি ও আজগর আলীর ১টি দোকান পুড়ে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানো যায়নি।
    আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
    দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মংলা বন্দরের নদী ও চ্যানেল এলাকা থেকে বয়া চুরি সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠছে। প্রভাবশালী এই চক্রটি প্রশাসনকে তোয়াক্কা না করে খোলামেলাভাবে স্থানীয় ঐতিহ্যবাহী রিজেকশন গলিতে দোকান পেতে ব্যবসা করে চলেছে। গত বৃহস্পতিবার কোস্টগার্ড পশ্চিম জোন ওই গলিতে অভিযান চালিয়ে পশুর...
    মংলা প্রতিনিধি
    ভাঙ্গুড়ায় ভুয়া ওয়ারিশ সেজে মসজিদের ৮ বিঘা জমি দখলের চেষ্টা করছে প্রভাবশালী একটি চক্র । বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনো প্রতিকার হয়নি। উপজেলার করতকান্দি গ্রামের মৃত ময়েনউদ্দিনের স্ত্রী গোলাপজান বেওয়া ১৯৭৪ সালে তার ৮ বিঘা জমি করতকান্দি জামে মসজিদের নামে দান করেন। কয়েক বছর...
    ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
    শরণখোলা উপজেলার বাঁধাল গ্রামে একটি মেছোবাঘ ধরা পড়েছে। গ্রামবাসীর পিটুনিতে আহত বাঘটিকে উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের উদ্যোগে এখন চিকিত্সা দেয়া হচ্ছে। সুস্থ করে তোলার পর বাঘটিকে পূর্ব সুন্দরবনে ছেড়ে দেয়া হবে বলে বন বিভাগ জানিয়েছে। পুলিশ, বন বিভাগ ও এলাকাবাসী জানায়, গতকাল সকাল ১০টায় বাঁধাল গ্রামের...
    শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
    বিভিন্ন স্থানে পৃথক হামলা, সংঘর্ষ ও গ্রেফতারের বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বেড়া (পাবনা) : বেড়ার মাদকসম্রাজ্ঞী আমেনাসহ দুই মহিলাকে গাঁজাসহ গ্রেফতার করেছে বেড়া থানা পুলিশ। বুধবার পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক রুহুল আমিন ও বেড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে...
    আমার দেশ ডেস্ক
    এক সন্তানের বাবা-মায়ের বিয়ে রামুতে এক সন্তানের বাবা-মায়ের বিয়ে পড়াল পুলিশ। জানা যায়, রামু উপজেলার রাজারকুল নয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন (সাদ্দাম) পার্শ্ববর্তী ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়ার মোহাম্মদ মোস্তফার মেয়ে পারভীন আক্তারের প্রেমে জড়িয়ে পড়লে এক বছর আগে অভিভাবকরা স্থানীয় মৌলভি...
    শেরপুর-জামালপুরের প্রমত্তা ব্রহ্মপুত্র নদ কালের আবর্তে আর অবৈধ দখলদারের কবলে পড়ে নিশ্চিহ্ন হতে চলছে। পানির প্রবাহ একেবারেই না থাকায় নদের বুকে চলছে চাষাবাদ। ধ্বংসের কবল থেকে নদকে রক্ষা করতে এগিয়ে আসেনি কেউ। ফলে পানিশূন্যতার কারণে প্রমত্তা ব্রহ্মপুত্র এখন মরা খালে পরিণত হয়েছে। এক সময় প্রমত্তা...
    শাহরিয়ার মিল্টন শেরপুর
    বিয়ানীবাজারের নীলনদ খ্যাত লোলাখাল মরে গেছে। দখল হয়ে গেছে খালের অধিকাংশ ভূমি। খালের ওপর নির্মিত হয়েছে ঘর-বাড়ি ও দালানকোঠা। পরিণত হয়েছে পৌরসভার অঘোষিত ডাস্টবিনে। ২০০০ সালে এ খাল বাঁচাতে একটি প্রকল্প গ্রহণ করা হলে তা দীর্ঘ ১০ বছরেও বাস্তবায়িত হয়নি। উপজেলার পাঁচটি ইউনিয়নের ওপর দিয়ে বহমান এ খালটি এখন...
    মিলাদ জয়নুল বিয়ানীবাজার (সিলেট)
    চন্দনা একটি নদীর নাম। আবার চন্দনারই একটি অংশের নাম বারাশিয়া। রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি ও ফরিদপুর জেলার মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী অর্থাত্ তিনটি জেলার মোট ৬টি থানার ভেতর দিয়ে এ নদী প্রবহমান। নদীটির দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটার। পঞ্চদশ শতাব্দীর ষাটের দশকের...
    মনিরুজ্জামান মন্নু, মধুখালী (ফরিদপুর)
    চলতি মৌসুমে একদিনের জন্যও বৃষ্টি হয়নি হবিগঞ্জে। বৃষ্টির অভাবে অনেক ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। পলি মাটি পড়ে ভরাট হয়ে যাওয়ায় অধিকাংশ নদীর পানি শুকিয়ে গেছে। ফলে চলতি বোরো মৌসুমে পানির অভাবে ধানের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার কালনী, কুশিয়ারা, শাখা বরাক, খোয়াই,...
    হারুনুর রশিদ চৌধুরী হবিগঞ্জ
    যমুনার শাখা নদী ইছামতি-ফুলজোড়। প্রায় ৪৬২ মিটার প্রশস্ত নদীটি এক সময় ছিল ভীষণ খরস্রোতা। নাব্য সঙ্কটে পড়ে আজ আর তা নেই। এখন মরা খালে রূপ নিয়েছে। শাশ্বত গ্রাম-বাংলার এক সময়ের ঐতিহ্য ছিল, নদী ভরা টইটুম্বুর পানি, তাতে ছিল অফুরন্ত মত্স্য সম্পদ। জেলেরা আজ জাল ফেলে হতাশায় বুক চাপড়িয়ে শূন্য জাল তুলে নিয়ে...
    আনোয়ারুল কবির কামারখন্দ (সিরাজগঞ্জ)
    ঐতিহ্যবাহী মনু, মাচুয়া ও কুশিয়ারা নদীসহ রাজনগর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় অসংখ্য নদী শুষ্ক মৌসুমে নাব্য হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। আগের মতো এ নদীতে পাল তোলা নৌকা চলে না । এখন আর ভাটি কন্যার কণ্ঠে শোনা যায় না, ‘ও ঘুমটি আলা নাও (পাল তোলা নৌকা) মাঝি ভাই, পান খাইয়া যাও ঘাটে আছে নয়া...
    আউয়াল কালাম বেগ রাজনগর (মৌলভীবাজার)
    নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দুর্গম সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৭টায় কৃষক নজির আহামদ (৬০) তার নিজ ক্ষেতে কাজ করার সময় ৫/৬টি বন্যহাতির একটি দল পেছন থেকে এসে তাকে আক্রমণ করলে...
    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, সরকারকে বেকায়দার ফেলতে ক্ষমতায় আসার ৪৯ দিনের মাথায় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটানো হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সেটিকে কৌশলে মোকাবিলা করেছেন। এ সরকার যেন দেশ ঠিকভাবে চালাতে না পারে এ জন্য নানা বাধার সৃষ্টি করা হচ্ছে। তবে সব বাধা অতিক্রম করে...
    ডোমার প্রতিনিধি
    দুই পাচারকারীসহ মধুপুরে ১ ট্রাক রাবার আটক করেছে থানা পুলিশ। গতকাল ভোররাতে কাকরাইদ-ঢাকা রোডে লেদুর বাজার নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিরাশ একদল সঙ্গী নিয়ে পথরোধ করে ক্যাপলাম ও ম্যাডলামজাতীয় রাবারভর্তি ট্রাকটিকে (ঢাকা মেট্রো-১১-০৭৫২) আটক করে। এসময় পাচারকারীরা পালিয়ে গেলেও পাচারকাজে...
    মধুপুর প্রতিনিধি
    বানিয়াচংয়ে জীবিত মহিলাকে মৃত দেখিয়ে বয়স্কভাতা উত্তোলনের ঘটনায় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আলী হায়দর নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উপজেলার পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মরহুম সাদ উল্লার স্ত্রী আশরাফুল বিবি শুরু থেকেই বয়স্কভাতা পেয়ে আসছিলেন। গত বছর...
    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
    র্যাব-৯ নারী পাচারকারী দলের তিন সদস্যকে আটক করেছে। এরা হচ্ছে—ছাতকের সুমন এবং সিলেট সদরের নাছিমা ও সোহেল। র্যাব সূত্রে বলা হয়, গত ১৭ মার্চ সদর থানার বাগিচা গ্রামের হানুফা বেগম তার মেয়ে অপহৃত হয়েছে এই মর্মে কোতোয়ালি থানায় জিডি এন্ট্রি করে র্যাবকে জানান। হানুপা বেগম র্যাবকে আরও জানান, তার মেয়েকে...
    সিলেট অফিস
    চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন। গত বৃহস্পতিবার বিকালে মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান। আবদুস সাত্তার মোন্নার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ...
    সিলেট অফিস
    শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের জায়গা দখলের মহোত্সব চলছে গত এক সপ্তাহ ধরে। এরই মধ্যে দখলদাররা রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট চালু করেছে। রেলওয়ে পার্কিংয়ের সামনে প্রবেশপথের দু’পাশের বাঁশ ও কাঠ দিয়ে দখল করে রাখছে অনেক জায়গা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব দখলদার আধুনিক এই রেলস্টেশনটির...
    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বলেছেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারের উদাসীনতায় দেশবাসী ফুঁসে উঠছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য জনগণের ধরাছোঁয়ার বাইরে। ঘন ঘন লোডশেডিংয়ে জনগণ অতিষ্ঠ। তিনি রাজনৈতিক নিপীড়ন বন্ধ...
    সিলেট অফিস
    সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কর্মিসভায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল কর্মিসভার শুরুতেই স্লোগান দেয়াকে কেন্দ্র করে শহরের বিডি হলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে জেলা নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল শহরজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা...
    সুনামগঞ্জ প্রতিনিধি
    সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম বলেছেন, ১৯ দফা কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের রাজনীতিতে উন্নয়ন ও শান্তির যে ধারা চালু করেছিলেন তাকে এগিয়ে নিতে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। দেশের জনগণ বিএনপির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।...
    সিলেট অফিস
    সম্প্রতি মরা গরু জবাই করার সময় চুনারুঘাট পৌরসভার উত্তর বাজারের কসাইখানায় পুলিশ ও জনতার হাতে আটক হয়েছে দুই কসাই। এরা হচ্ছে চন্দনা গ্রামের মেহের হোসেন ও নরপতি গ্রামের আলী আহম্মদ। ওইদিন মেহের হোসেন একটি অসুস্থ গাভী জবাই করার জন্য কসাইখানায় নিলে সেটি সেখানে মারা যায়। একপর্যায়ে কসাই মেহের হোসেন, আলী...
    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
    আমার দেশ সম্পাদকের ওপর হামলার নিন্দা দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন মহল। সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক...
    ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য সরকারসহ বিভিন্ন বেসরকারি সংস্থার বরাদ্দকৃত ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম হাওলাদারকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, দুস্থদের...
    ভাণ্ডারিয়া প্রতিনিধি
    লক্ষ্মীপুরে ছাত্রদল-ছাত্রলীগের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। জেলা ছাত্রদলের পূর্বনির্ধারিত বর্ধিত সভা থাকা সত্ত্বেও ওই কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ প্রতিবাদ সভার আহ্বান করে। জেলা ছাত্রলীগ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। এ...
    লক্ষ্মীপুর প্রতিনিধি
    তুচ্ছ ঘটনার জের ধরে মজিবর সিকদার নামে এক মাছ ব্যবসায়ী ও হাসন হাওলাদার নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সকালে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চরধুলাসার গ্রামে এ ঘটনায় গুরুতর জখম মজিবরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা যায়, জেলেদের ত্রাণের লিস্টে ভুয়া নাম দেয়া...
    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
    ছুরিকাঘাতে নিহত রমজান হোসেনের লাশ নিয়ে গত বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করে শহরের বেজপাড়া এলাকার বাসিন্দারা। মিছিলকারীরা আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে। বুধবার রাতে ছাত্রলীগ কর্মী রনির ছুরিকাঘাতে মারা যায় রমজান হোসেন। নিহত রমজানও ছাত্রলীগ কর্মী বলে এলাকাবাসী জানায়। তুচ্ছ ঘটনা নিয়ে...
    যশোর অফিস
    অবিশ্বাস্য হলেও সত্য, গত ৩ দিন থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ কালীমন্দির সংলগ্ন এলাকার রাস্তার একটি বটগাছের শুকনো ডাল থেকে অনবরত পানি ঝরছে। নির্গত পানি দেখতে এখানে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত উত্সুক নর-নারী ভিড় করছে। শুকনো ডাল থেকে নির্গত পানি পান করলে নিয়ত পূরণ ও রোগ-শোক ভালো...
    ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
    ফুলবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে হাজার হাজার হেক্টর বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে এখানে সুষ্ঠুভাবে ৪ ঘণ্টাও বিদ্যুত্ সরবরাহ না থাকায় কৃষকরা বিদ্যুত্চালিত সেচপাম্প চালাতে হিমশিম খাচ্ছে। তাই প্রতিনিয়ত সেচপাম্প মালিকদের সঙ্গে কৃষকের বাকবিতণ্ডা...
    ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
    পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রা ও সার্কাসের নামে পুলিশের সামনেই চলছে খোলামেলা অশ্লীল নৃত্য। রাত যত বাড়ে নাচও তেমনি খোলামেলা হয়। মেলা কমিটি ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় সব যেন মাফ। ফলে পুলিশকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতে হচ্ছে। বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারীতে শুরু হয়েছে ১০...
    পঞ্চগড় প্রতিনিধি
    নোয়াখালীর সেনবাগের ছিলোনীয়া বাজারে গতকাল সকালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ছিলোনীয়া বাজারে আজাদের লেপতোশকের দোকানে প্রথম আগুন দেখা যায়, যা মুহূর্তের মধ্যে আশপাশের কাপড়,...
    সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?