Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 
  • জাতীয়
    চালের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রি নিয়ে চলছে দলীয়করণ ও কালোবাজারি। এতে করে দলীয় পরিচয়ে এ চাল বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে ওএমএসের চাল পাচার করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। এর মধ্যে বাগেরহাটেই দু’বার চাল পাচারকালে...
    আমার দেশ ডেস্ক
    ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি’র নামে কক্সবাজারে কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা করা হয়েছে। একদল যুবক ও কিছু মহিলা জাতীয় পতাকা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উড়িয়ে শহরের কলাতলী টিঅ্যান্ডটি টাওয়ার সংলগ্ন এলাকায় রোববার এই দখল প্রচেষ্টা চালায়। যদিও কক্সবাজার বন বিভাগ ও স্থানীয়...
    আনছার হোসেন কক্সবাজার
    বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের এসিডদগ্ধ নাসিমাকে আসামি কর্তৃক হয়রানি বন্ধ এবং এসিড নিক্ষেপের মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবিতে বাগেরহাটের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠন গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করেছে। পরে...
    বাগেরহাট প্রতিনিধি
    ঝিনাইদহের ৬টি উপজেলার সব এলাকায় বোরো রোপণ শেষ করেছে চাষীরা। চারা সঙ্কটসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে প্রথমদিকে এ জেলায় বোরো রোপণ কিছুটা ব্যাহত হলেও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তবে প্রকৃতি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ-ঘাট, নদী-নালা, খাল-বিলসহ অন্যান্য পানির উত্স শুকিয়ে যাওয়ায় এবং...
    শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
    ১/১১ পরবর্তী সময়ে মিথ্যা মামলায় তারেক রহমানকে গ্রেফতারের তৃতীয়বর্ষ পালন উপলক্ষে চট্টগ্রামে বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিচার বিভাগসহ প্রশাসনকে প্রভাবিত করে তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যসহ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের...
    চট্টগ্রাম ব্যুরো
    জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে রাবার ড্যাম নির্মাণ ও পাহাড়ি অঞ্চলে প্রয়োজনীয় গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হলে এলাকার ৩৫ হাজার একর অনাবাদি জমি ইরি-বোরো চাষের আওতায় আসবে। একটি রাবার ড্যামের অভাবে ঝিনাইগাতী থেকে উত্তর কোয়ারী রোডের এক পাশে সেচের মাধ্যমে পূর্ব দিকে দেখা যায় ইরি-বোরো ধানের...
    শাহরিয়ার মিল্টন শেরপুর
    পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের শৌলা খালের বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠছে এলাকাবাসী। তারা অবিলম্বে মজবুত বাঁধ নির্মাণের দাবিতে গত সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করে। জানা গেছে, লোহালিয়া ও কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার...
    জাকারিয়া হৃদয় পটুয়াখালী
    সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৯৯৫-৯৬ অর্থবছরে ২৩টি শহর পানি উন্নয়ন প্রকল্পের অধীনে গৌরীপুর পৌরসভা পানি সরবরাহ প্রকল্পটি ১৪ বছরেও চালু হয়নি। মাটির নিচে নষ্ট হচ্ছে প্রায় দুই কোটি টাকার যন্ত্রাংশ। শহরের পানি সমস্যা সমাধান ও সহজলভ্য করার লক্ষ্যে প্রকল্পটি নেয়া হলেও...
    ময়মনসিংহ ও গৌরীপুর প্রতিনিধি
    বাঙালির অনেক কৃষ্টির মাঝে ঐতিহ্যের ধারক চিরায়ত বাংলার গ্রামীণ জনপদে রোমাঞ্চকর প্রতিযোগিতামূলক খেলা ষাঁড়ের লড়াই অনেক আগেই হারিয়ে গেছে। এর পরও বর্তমান গ্রাম-বাংলার প্রবীণদের প্রেরণায় যুবকেরা বাপ-দাদাদের খেলা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে থাকে। গত রোববার দুপুরে এমন একটি জমজমাট আর রোমাঞ্চকর ষাঁড়ের...
    গৌরীপুর প্রতিনিধি
    সোমবার দুপুরে শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে বিচারাধীন অস্ত্র মামলার গফুর মিন্টু নামে এক আসামি পালিয়ে গেছে। গফুর মিন্টুর বাড়ি কক্সবাজার জেলার মহাজের পাড়া গ্রামে। তার বাবার নাম মোজাফফর আলী। এ ঘটনায় তাত্ক্ষণিক কর্তব্যে অবহেলার অভিযোগে হাবিলদার লিয়াকত আলী, কনস্টেবল মান্নান,...
    শেরপুর প্রতিনিধি
    চট্টগ্রাম মহানগর জামায়াত নেতারা বলেছেন, ‘ভাগ কর ও শাসন কর’ এমন কূটকৌশলের নীতি নিয়ে এগিয়ে চলেছে বর্তমান সরকার। এ ধরনের কূটকৌশল সরকারকে জনরোষের হাত থেকে বাঁচাতে পারবে না। গত সোমবার এক বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে...
    চট্টগ্রাম ব্যুরো
    ফুল চাষ করে দারিদ্র্যকে জয় করেছেন মানিকগঞ্জের বারেক মিয়া। অর্থাভাবে নিজে পড়ালেখা করতে না পারলেও ফুল চাষ করে হয়েছেন স্বাবলম্বী। ঢাকার ফার্মগেট ও শাহবাগের পাইকারি ফুলের মার্কেটে বিক্রি হচ্ছে তার নিজ খামারে উত্পাদিত ফুল গ্লাডিওলাস। জানা গেছে, বারেক মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার কাছে সিঙ্গাইয়ের ছোট...
    হালিমুর রহমান ডিউক ঘিওর (মানিকগঞ্জ)
    নোয়াখালী বার সমিতির সদস্য, বিএনপির সমর্থক অ্যাডভোকেট একেএম সাইফউদ্দিন তরুণের বাড়িতে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দফায় দফায় হামলা-ভাংচুর, পুকুরের মাছ লুটে নেয়া ছাড়াও অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। জানা গেছে, শনিবার, রোববার ও সোমবার রাতে ওই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। গুরুতর আহত অবস্থায়...
    নোয়াখালী প্রতিনিধি
    ঝালকাঠি সদর হাসপাতালে সাজার্রি মেডিসিন ও শিশুবিশেষজ্ঞ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। জেলার দরিদ্র মানুষের আধুনিক চিকিত্সার ভরসাস্থল হলো ঝালকাঠি সদর হাসপাতাল। কিন্তু এখানে সাজার্রি মেডিসিন ও শিশুবিশেষজ্ঞ না থাকার কারণে রোগীদের বরিশালে অথবা ঢাকায় গিয়ে চিকিত্সা নিতে হচ্ছে। তাই...
    ঝালকাঠি প্রতিনিধি
    সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হ্যারেন আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উপকূলীয় জনপদ শ্যামনগরের পদ্মপুকুর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সুইজারল্যান্ড এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোর্পোরেশনের (এসডিসি) সহযোগিতা ও রূপান্তরের ব্যবস্থাপনায় আইলায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের জন্য ক্যাশ ফর ওয়ার্ক...
    শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
    বিভিন্ন স্থানে পৃথক কয়েকটি হামলা, সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। বিস্তারিত খবর প্রতিনিধিদের। কাজীপুর (সিরাজগঞ্জ) : দলীয় কোন্দলের জের ধরে কাজীপুর উপজেলার ছাত্রলীগের সন্ত্রাসীরা সোমবার রাতে প্রতিপক্ষের ৪ নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র...
    আমার দেশ ডেস্ক
    জাটকা বিক্রি ঠেকাতে কিছুদিন ধরে একশ্রেণীর ব্যবসায়ী বগুড়ার শেরপুরের বিভিন্ন হাট-বাজারে দেদার জাটকা বিক্রি করছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে জাটকা বিক্রি করায় ওইসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযানের প্রথমদিনে সোমবার দুপুরে শহরের বারোদুয়ারি হাটে অভিযান চালিয়ে আবদুর রশিদের...
    কেসিসির মেয়র ও মহানগর আ’লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক বলেছেন, মাদকের করাল গ্রাসে খুলনার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি আরও বলেন, মাদকাসক্তরা ব্যক্তিজীবনসহ সমাজজীবন অসুস্থ করে তুলছে। এসব ধ্বংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে কাউন্সিলররা আন্দোলনে নেমেছেন। এ আন্দোলনে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা...
    খুলনা অফিস
    বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আফজল স্মৃতি সংসদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয় গতকাল রাতে...
    বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
    নগরীর সিটি গেট এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও এক কেজি কোকেন উদ্ধার করেছে বিডিআর সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিডিআর সূত্র জানায়, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসে করে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য...
    চট্টগ্রাম ব্যুরো
    বাগেরহাট কারাগারে জাফর শিকদার (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চিকিত্সাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী গতকাল দুপুরে জানান, জাফর শিকদার জেলার...
    বাগেরহাট প্রতিনিধি
    ময়মনসিংহের ভালুকায় এবং কুমিল্লার দাউদকান্দিতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। বিস্তারিত খবর প্রতিনিধিদের : দাউদকান্দি : গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর নামক স্থানে কুমিল্লাগামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে ঢাকাগামী একটি মাইক্রোর ওপর গিয়ে পড়লে...
    আমার দেশ ডেস্ক
    গতকাল দৈনিক আমার দেশ-এ ‘ফরিদপুরের সংসদ উপনেতা ও শ্রমমন্ত্রী গ্রুপের দ্বন্দ্ব চরমে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওয়ারেছ হোসেন। প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং দলের...
    দেশে প্রতিবছর ১৫ লাখ মেট্রিক টন বিভিন্ন প্রকার ডালের চাহিদা থাকলেও বর্তমানে দেশে উত্পাদিত হচ্ছে মাত্র ৫ থেকে সাড়ে ৫ লাখ মেট্রিক টন। আশার কথা, আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে এরই মধ্যে বিভিন্ন জাতের ডাল উদ্ভাবন করেছেন। এগুলোর মধ্যে বারি মসুর ১, ২, ৩, ৪ ও ৫। এসব মসুর ডাল ১২০ দিনের মধ্যে...
    পাবনা প্রতিনিধি
    ব্রাহ্মণবাড়িয়া শহরের পার্শ্ববর্তী বিহাইর গ্রামে রোববার গভীররাতে ১৫/২০ সন্ত্রাসী ২টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করেছে। হামলায় এক বৃদ্ধাসহ ৩ জন আহত হয়েছেন। এলাকাবাসী জানান, রোববার রাত সাড়ে ১১টায় পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলার বিহাইর গ্রামের ইউপি সদস্য ফারুক মিয়ার নির্দেশে...
    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
    নাটোরের গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়ায় বিবদমান জমিতে ঘর তোলা নিয়ে গতকাল দুপুরে আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা মেম্বার রওশনারা বেগম ও তার ছেলে আনোয়ার হোসেনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং প্রতিপক্ষের আবু হানিফকে...
    নাটোর প্রতিনিধি
    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদে দীনেশ (২২) নামে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নেকমরদ বাজার এলাকার ব্যবসায়ী শহিদুল্লার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন কোরিয়া কলমদাহ গ্রামের দীনেশ। সোমবার রাতে দোকানের টাকা চুরির অভিযোগ এনে...
    ঠাকুরগাঁও প্রতিনিধি
    মৌলভীবাজারের জুড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মীর হোসেনের দ্বিতীয় মেয়ে কলেজছাত্রী শারমীন আক্তার রীমা (১৯) নিজ শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গতকাল জুড়ী...
    জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
    জেলার গৌরীপুর রেলওয়ে স্টেশনে গতকাল চট্টগ্রামগামী থার্টি এইট ডাউন মেইল ট্রেনের বগি থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি ফাঁড়ির পুলিশ। নিহত যুবকের গায়ের রং কালো, পরনে ছিল হাফ শার্ট ও লুঙ্গি। জানা গেছে, বাহাদুরাবাদ ঘাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি সকাল ৯টায় গৌরীপুর স্টেশনে...
    গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
    প্রকৌশলী মুসলেহ উদ্দিন আহম্মেদকে সভাপতি ও শফিকুর রহমান শফিকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের ২০১০-২০১৩ মেয়াদে ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
    ময়মনসিংহ প্রতিনিধি
    গফরগাঁওয়ে ইসলামী মহাসম্মেলন পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম পীরে কামেল মরহুম হজরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগীর (রহ.) রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পাঁচবাগী স্মরণসভা কমিটির উদ্যোগে রোববার বাদ আসর থেকে সারা রাতব্যাপী গফরগাঁও নতুন বাজার জামে মসজিদের পূর্ব পার্শ্বে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।...
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?