শেষের পাতা
চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। সরকারি দলের হাতে প্রতিনিয়ত তাদের লাঞ্ছিত হতে হচ্ছে। গত এক বছরে অর্ধশতাধিক ইউএনও এবং এসি ল্যান্ড নির্যাতনের শিকার হয়েছেন। সরকারি দলের নেতাদের অনৈতিক কর্মকাণ্ডে সমর্থন না দিলেই সেখানে নেমে আসছে অমানবিক নির্যাতন। মাঠ প্রশাসনে কর্মরত এসব...
কাদের গনি চৌধুরী
রাজধানীর মিরপুরে একটি স্বর্ণের দোকানে গতকাল দিনদুপুরে ডাকাতরা হানা দিয়ে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। মাত্র ৫০ গজ দূরে একটি খাবারের হোটেলে শাহআলী থানা পুলিশের একটি সিভিল টিম অবস্থান করলেও ডাকাতি প্রতিরোধে তারা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। এ ডাকাতির...
স্টাফ রিপোর্টার
সৌদি আরব থেকে ১৭০ জন বাংলাদেশী শ্রমিককে এক কাপড়ে ফেরত পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় তারা সৌদি বিশেষ বিমান গালফ এয়ারের ০২৪৮নং ফ্লাইটে ঢাকায় আসেন। বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের জেদ্দা থেকে ৭৩ জন, দাম্মাম থেকে ২৩ জন এবং রিয়াদ থেকে ৭৪ জন বাংলাদেশী শ্রমিককে ঢাকায় ফেরত পাঠানো হয়।
ফিরে আসা শ্রমিক...
স্টাফ রিপোর্টার
সরকার বাংলাদেশকে বৃহত্ কারাগারে পরিণত করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, শিগগিরই দেশে ফিরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কারাগার থেকে দেশবাসীকে রক্ষা করবেন। তিনি আধুনিক বাংলাদেশ গড়তে জনগণের সঙ্গে মিশে কাজ করবেন।
তারেক রহমানের কারাবন্দির তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল বিকালে...
স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ি জেলার দীঘিনালা আবাসিক স্কুলের ৬০ ছাত্রছাত্রী পচাবাসি ও ময়লাযুক্ত নাস্তা খেয়ে গতকাল সকালে অসুস্থ হয়ে পড়ে। দুপুর নাগাদ ৩৯ জনকে দীঘিনালা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে অসুস্থদের হাসপাতালে চিকিত্সাসেবা দেয়া হচ্ছে। অন্যদের...
খাগড়াছড়ি প্রতিনিধি
জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। গতকাল ছিল এই প্রবীণ শিল্পীর ৭৯তম জন্মদিন। দিনটি উপলক্ষে গতকাল সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয় তার বন্ধু ও আত্মজনের এক প্রীতি সম্মিলন। অনুষ্ঠানে শিল্পীর গুণগ্রাহী ও বন্ধুরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। দেশের খ্যাতিমান...
জাকির হোসেন
কিছু না, স্রেফ ছোট দুটি বোতল। তারই দাম কিনা ১ হাজার ৩শ’ ৯৫ ডলার। অবশ্য খালি বোতল নয়—দুটি ভূত ছিল ওগুলোর ভেতর। একটায় পুরুষ ভূত, অপরটায় তরুণী ভূত। অনলাইন নিলামে ওই দুটি বোতলের সর্বোচ্চ দাম ওঠে ২ হাজার নিউজিল্যান্ড ডলার। গত রাতে ট্রেড মি ওয়েবসাইটের ওই নিলামে প্রায় ২ লাখ লোক ওই নিলামে অংশ নেয়।
ভূত...
ডেস্ক রিপোর্ট
বরিশালের শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে গতকাল জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়, বরিশাল’-এর নাম পরিবর্তন করে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামকরণ করে সংসদে বিল উত্থাপনের তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দল অধিবেশন শুরুর ২০ মিনিটের মাথায়...
সংসদ রিপোর্টার
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের ৫৬ কোটি টাকার টেন্ডারবাজির ব্যাপারে জেলা ছাত্রলীগের অভিযোগ অস্বীকার করে সোমবার রাতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রীর বেয়াই শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোটভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর। ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ...
ফরিদপুর প্রতিনিধি
নারী নির্যাতন নিয়ে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বেগম জিয়ার এই বক্তব্যের জবাবে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম জিয়ার এই বক্তব্য বিদেশে দেশের...
স্টাফ রিপোর্টার
এলাকার উন্নয়নের জন্য প্রত্যেক সংসদ সদস্যের প্রস্তাবিত প্রকল্পে ৫ বছরে সর্বোচ্চ ১৫ কোটি টাকা দেবে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত ৪৬৯১ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে ফেব্রুয়ারি ২০১০ থেকে জুন ২০১৪ সাল মেয়াদি...
স্টাফ রিপোর্টার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এলাকা ঘুরে এসে মত দিয়েছেন যে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) ইন্ধনে বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়ার নেতৃত্বেই পাহাড়ে সংঘাতের ঘটনা ঘটেছে। আর এ সংঘাতে সরাসরি সম্পৃক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুন করে পাহাড়ে...
সংসদ রিপোর্টার
১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে। সিআইডির আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গনি গতকাল দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি ১০ দিনের রিমান্ড আবেদন...
চট্টগ্রাম ব্যুরো
মতলব উত্তর উপজেলার একলাছপুর আশ্রয়ন প্রকল্পের জেলে আবদুল বাহারের স্ত্রী ফাতেমা বেগম (২৫) গতকাল মঙ্গলবার সকালে তিন কন্যা নবজাতক প্রসব করেন। নবজাতকদের কারোরই চোখ ফোটেনি, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রসূতি ফাতেমা বেগমের আরও ২ ছেলে ১ মেয়ে রয়েছে।
মাহবুব আলম লাভলু, মতলব (চাঁদপুর)
অবশেষে বহুল আলোচিত মহিলা সংরক্ষণ আইন তুমুল হট্টোগোলের মধ্য দিয়ে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়েছে। গতকাল ১৬৫ ভোটে আইনটি পাস হয়। এর বিপক্ষে পড়ে বিজেপির একটি ভোট। তবে অধিবেশনের শুরুতে আইনটির বিরোধিতাকারী আরজেডি ও সমাজবাদী সাত সদস্য উচ্ছৃঙ্খল আচরণ করায় তাদের চলতি অধিবেশন থেকে বহিষ্কার করা...
ডেস্ক রিপোর্ট
পার্বত্য চট্টগ্রামে এক ধরনের সেনা শাসন চলছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
গতকাল দুপুরে বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটে (টিসিআই) তিনি সাংবাদিকদের বলেন, শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে ছয়টি স্থায়ী সেনা...
বিডিনিউজ
বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনে আয়োজিত এক সেমিনারে ওই নৃশংস ঘটনার জন্য সরকার প্রদত্ত আনিসুজ্জামান কমিটির রিপোর্ট প্রত্যাখ্যান করে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ইন্টারপোল ও ইউএন পিস কিপিং ফোর্সসহ আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের তদন্ত...
লন্ডন প্রতিনিধি
সাভারে বিএনপি করার অপরাধে প্রতিবাদী প্রবাসী যুবককে মিথ্যা ও হয়রানিমূলক বিভিন্ন থানায় ৫টি মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। মামলাগুলোর মধ্যে দুটি মামলার বাদীর হদিস নেই। একটি ধর্ষণ শেষে হত্যা মামলা রুজুকালে আসামি ছিলেন মধ্যপ্রাচ্যে প্রবাসী। অপর মামলা দুটি গ্রামের আওয়ামী লীগ কর্মীদের দায়েরকৃত। এ সব...
সাভার প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পৌষাপুকুর জামে মসজিদ থেকে ইমাম মাহবুব এ রাজ্জাককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল এশার নামাজের পরপরই র্যাবের একটি দল পুরো মসজিদটিকে ঘিরে ইমাম মাহবুব এ রাজ্জাককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রাত পৌনে ১১টায় তাকে র্যাব গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়। এ সময় সাংবাদিকদের কাছে...
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
পদ্মা নদীতে তীব্র নাব্য সঙ্কট ও ফেরি স্বল্পতায় কাওড়াকান্দি ও মাওয়া উভয় ঘাটেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত ২ দিন ধরে পারাপারের অপেক্ষায় থাকা কাঁচামালবাহী ট্রাকগুলোতে পচন দেখা দিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এই ঘাট দুটিতে যাত্রী পরিবহনসহ প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। ...
মাদারীপুর প্রতিনিধি
চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, ঢাকার নির্বাহী কমিটির সভা সম্প্রতি ক্লাবের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের কার্যকরী সভাপতি ম. ইকবাল কবির, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ ফারুকীসহ অন্যান্য সদস্য বক্তব্য রাখেন। প্রতিবারের মতো এবারও ক্লাবের উদ্যোগে...